ECL bulldozer action: রাজ্যে পালাবদলের পর সরকারি জমি পুনরুদ্ধারে এখন তত্পরতা তুঙ্গে।
Asansol arms recovery: সালানপুরের মালবহাল মাঠে পুলিসের বড় সাফল্য। তাজা কার্তুজ ও দেশি বন্দুক সহ গ্রেফতার ঝাড়খণ্ডের দুষ্কৃতী গোবিন্দা যাদব। বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় এর পিছনে কী ছক ছিল, তা খতিয়ে দেখছে পুলিস।
Asansol Durga Puja 2026: দামোদর ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য এ বার বিশেষ চ্যানেল ব্যবস্থা করা হয়। ট্রাকে করে প্রতিমা ঘাটে নিয়ে আসার পরে নির্দিষ্ট চ্যানেলের উপর রাখা হচ্ছিল। সেখান থেকে চ্যানেলের মাধ্যমে প্রতিমা পৌঁছে দেওয়া হচ্ছিল নদীর জলে।
Sen Raleigh cycle factory Durga Puja: বন্ধ কারখানাতেও ম্লান হয়নি পুজোর আলো! আড়াই দশক ধরে বন্ধ কারখানা, তবু থামেনি উৎসব। ৫৫তম বর্ষে আসানসোলের সেন-র্যালে সাইকেল কারখানার কর্মীদের পুজোয় থিম ‘মহাকাশে মা দুর্গা’।
Asansol Road Paint: কলকাতার চিংড়িঘাটার দুর্ঘটনার পর বাইক পিছলে পড়ার ঝুঁকি এড়াতে আসানসোলে রাস্তা থেকে সম্পূর্ণ মুছে ফেলা হলো নতুন রং। পাশাপাশি, এই সৌন্দর্যায়ন প্রকল্পের ফান্ডের উৎস নিয়ে কুণাল ঘোষকে কড়া জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
Asansol Road Paint: কলকাতার চিংড়িঘাটার দুর্ঘটনার পর বাইক পিছলে পড়ার ঝুঁকি এড়াতে আসানসোলে রাস্তা রং করার সৌন্দর্যায়ন কাজ বন্ধ করে তা মুছে ফেলার কাজ শুরু হয়েছে। পথচলতি মানুষের নিরাপত্তাকেই দেওয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার।
Asansol Kalaripayattu workshop: আসানসোল ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে দশ দিনব্যাপী নারী আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির। ছাত্রীদের কথায় বেড়েছে আত্মবিশ্বাস। ছাত্রীরা বলছে, ‘‘এত দিন মনে হত বিপদে পড়লে কী করব! এখন অন্তত জানি, নিজেকে রক্ষা করার জন্য কী ভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে।’’
Asansol Crime: আবাসনে মহিলার অস্বাভাবিক মৃত্যু। ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা এবং দেহের অবস্থা দেখে শারীরিক নির্যাতন ও খুনের সন্দেহ তৈরি হয়েছে। পুলিস ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে এবং এলাকাটি ঘিরে রেখেছে।
Asansol Accident: স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় ওই নির্দিষ্ট রাস্তায় নো-এন্ট্রি ছিল। কিন্তু নো-এন্ট্রির সময়, যখন অফিস টাইম, স্কুল টাইম, তখনও ডাম্পার চলে। প্রায় প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটে।
Asansol Sen Raleigh cycle factory: আসানসোলের সেন-র্যালে সাইকেল কারখানা। একসময় এশিয়ার অন্যতম বৃহৎ সাইকেল কারখানা হিসেবে পরিচিত এই শিল্প প্রতিষ্ঠান ২০০২ সালের জানুয়ারিতে বন্ধ হয়ে যায়।
Asansol Vidyasagar Art Gallery: আর্ট গ্যালারির অব্যবস্থার কথা জানিয়ে গত ১৫ সেপ্টেম্বর রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে চিঠি দেন আসানসোলের শিল্পীরা। চিঠি পাওয়ার পরেই অগ্নিমিত্রা পাল আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্রকে গ্যালারিটির দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন।
Asansol Rail News in Palasthali-Andal Route: ১৯৫৩ সালে প্রথম চালু হয়েছিল অন্ডাল-পলাশথলি রেল যোগাযোগ। ২০০২-এর সেপ্টেম্বরে এই রুটে যাত্রিবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু প্রায় দু’হাজার কোটি টাকার সিউড়ি-বক্রেশ্বর থেকে ঝাড়খণ্ডের নলা-জামতাড়া প্রকল্পের খবরে নতুন করে আশা দেখছেন অন্ডাল-পলাশথলি লাইনের আশপাশের অজস্র গ্রামের বাসিন্দারারা। রেল কি ফিরবে তাঁদের ঘরের কাছে?
Huge Puja Bonus for Coal India Employees: আসানসোলের বড় ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র দোকানদার, পুজোর আগে সবাই ইসিএলের বোনাস ঘোষণার দিকে তাকিয়ে থাকেন। এবারও ছিলেন। এবং তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে বলেই খবর। খনি শ্রমিকদের ইতিহাসে সর্বাধিক বোনাস পেলেন কর্মীরা!
New Normal Delivery Department at Asansol District Hospital: নতুন ওয়ার্ডের উদ্বোধন করে অগ্নিমিত্রা পাল বলেন, অত্যন্ত আনন্দের খবর। দীর্ঘদিন ধরে জায়গার অভাবে গাইনি ওয়ার্ডে রোগীদের সমস্যায় পড়তে হত। অনেক সময় একই বেডে দু’জন, এমনকি তিনজন রোগীকেও থাকতে হয়েছে। নতুন ওয়ার্ড চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই দূর হবে।
Asansol Coal Smuggling Case: ইসিএলের কোলিয়ারি-সংলগ্ন এলাকায় চলছে যৌথ অভিযান! উদ্ধার টন টন অবৈধ কয়লা। অবৈধ কয়লা ব্যবসা ও কয়লা চুরির বিরুদ্ধে অনবরত অভিযান শুরু করা হয়েছে।
Fake PMO officer: নবান্নে প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয়ে এক মহিলার প্রবেশের অভিযোগ ঘিরে তদন্তে এবার দ্বিতীয় গ্রেফতার। দিল্লি থেকে আকাঙ্ক্ষা বিদ্যার্থীকে গ্রেফতারের পর কলকাতা থেকে অভিজিৎ মাহাতোকে গ্রেফতার করেছে পুলিস। আরও এক ব্যক্তির খোঁজ চলছে।
আধুনিক প্রযুক্তির সাহায্যে কৃষিকাজকে আরও সহজ ও দ্রুত করতে আসানসোলের জামডোবা গ্রামে ড্রোনের মাধ্যমে কৃষিজমিতে কীটনাশক বা পতঙ্গনাশক স্প্রে করার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার আসানসোল দক্ষিণের জামডোবা গ্রামে এই প্রযুক্তির ব্যবহার প্রদর্শন করা হয় মন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে।
Asansol Clash: দুর্গাপুজোর মেলা বসানোকে কেন্দ্র করে আসানসোলের কুলটিতে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বিবাদ। গত মঙ্গলবার রাতে পবন কুমার মণ্ডল নামের এক বিজেপি কর্মীকে মারধর, বাইক ভাঙচুর এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। প্রাণে বেঁচে যাওয়া ওই কর্মীর অভিযোগের ভিত্তিতে পুলিস সাত জনকে গ্রেফতার করেছে।
Asansol Viral Video: ভিডিয়ো ভাইরাল হতেই তদন্তে নামে আসানসোল দুর্গাপুর পুলিস। অভিযুক্ত যুবককে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। পুলিসের প্রাথমিকভাবে অনুমান, যে আগ্নেয়াস্ত্রটি ভিডিয়োতে দেখা যাচ্ছে তা আসল আগ্নেয়াস্ত্র নয়। খেলার বন্দুক ব্যবহার করা হয়েছে।