• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /শিলিগুড়ি
  • /জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

Bagdogra Airport: কেউ যাচ্ছিলেন চিকিত্‍সা করাতে, তো কেউ আবার কাজে। সকলেরই গন্তব্য ছিল বেঙ্গালুরু।

Written ByTanumoy Ghosal
Published: Oct 27, 2026, 08:03 PM IST|Updated: Oct 27, 2026, 08:09 PM IST
joinshare
জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

নারায়ণ সিংহ রায়:  স্পাইসজেটের জোড়া বিমান বাতিল! বাগডোগরা বিমানবন্দরে ফের ভোগান্তি যাত্রীরা। বিমান সংস্থার বিরুদ্ধে দুর্ব্যবহার ও অহযোগিতার অভিযোগ।

আরও পড়ুন:   মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিই সার, পালাবদলের ৪ মাসের মধ্যেই সরকারি বোর্ড ভেঙে জমিতে প্লটিং ল্যান্ড মাফিয়াদের!

গন্তব্য ছিল বেঙ্গালুরু

কেউ যাচ্ছিলেন চিকিত্‍সা করাতে, তো কেউ আবার কাজে। সকলেরই গন্তব্য ছিল বেঙ্গালুরু। সেই মতো বাগডোগরা থেকে বেঙ্গালুরু স্পাইসজেটে বিমানের টিকিটও কেটে রেখেছিলেন। আজ, মঙ্গলবার সকালে বাগডোগরা থেকে প্লেনে ওঠার কথা ছিল। কিন্তু শেষ মহুর্তে বিমান বাতিল! একটা নয়, দুটো।

যাত্রীদের দাবি, সকালেই ফ্লাইট বাতিলের মেইল পান তাঁরা। কিন্তু পরবর্তী পদক্ষেপ কী হবে? কীভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে? তা নিয়ে কিছু জানানো হয়নি। ফলে চরম অনিশ্চয়তা দেখা দেয়। বস্তুত, ফ্লাইট ধরার জন্য নির্ধারিত সময়ে বিমানবন্দরে চলেও আসেন অনেকেই। কিন্তু বিমানন্দরে স্পাইটডেটের কোনও কর্মীকে দেখতে পাওয়া যায়নি বলে অভিযোগ। ফলে কীভাবে গন্তব্য পৌঁছবেন? বিকল্প কোনও বিমানের ব্যবস্থা হবে কিনা বা আদৌ গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা, চরম হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। এভাবেই কেটে যায় পাঁচ ঘণ্টা। সমস্যা সমাধান না হওয়া শেষপর্যন্ত ধৈয্যের বাঁধে ভাঙে যাত্রীদের। শুরু হয় তুমুল বিক্ষোভ। মুখে কুলুপ বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন:  মদের টাকা দিতে অস্বীকার, ঘুমন্ত স্ত্রীকে কুড়ুল দিয়ে কোপের অভিযোগ! গ্রেফতার স্বামী

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক

এদিকে শনিবার ইন্ডিগোর বিমান অবতরণ করার পর বোমাতঙ্গ ছড়িয়েছিল কলকাতা বিমানবন্দরে। কেন? বিমানের শৌচালয়ে আয়নার কাচে একটি লেখা নজরে পড়ে বিমানকর্মীদের। তাঁদের দাবি, আয়না কাচে লেখা ছিল, বিমানে বোমা রয়েছে। ওই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিমানে চিরুনী তল্লাশি শুরু করে সিআইএসএফ। চলে যায় বোম্ব স্কোয়াড, দমকল বাহিনী।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Siliguri