নারায়ণ সিংহ রায়: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ থাকলেও জমি মাফিয়াদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে নকশালবাড়ি ব্লক প্রশাসনকে। নিজেদের দাপট দেখিয়ে রাতের অন্ধকারে সরকারি জমি থেকে ভেঙে ফেলা হয়েছে সরকারি বোর্ড। চলছে প্লটিং এবং সেচনালা দখল করে হিউমপাইপ দিয়ে তৈরি হচ্ছে কালভার্টJ
এই ছবি নকশালবাড়ির বুধকরণ মৌজার ৭৮০ এবং ৭৮১ দাগের । এই দুই দাগে রয়েছে প্রায় ৬৯ ডেসিমেল সরকারি জমি। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি কলেজ ঘেঁষে থাকা এই সরকারি জমির মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা । আর এতেই নজর জমি মাফিয়াদের।
তৃণমূল আমলে এই জমি দখল হলেও সরকার পালা বদল হতেই জমি জরিপ করে সরকারি বোর্ড লাগায় নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর। আর সেই বোর্ড রাতের অন্ধকারে ভেঙ্গে ফেলে ফের জমি প্লোটিং ও দখলের চেষ্টা জমি মাফিয়াদের।
বিষয়টি নিয়ে,নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাধন চক্রবর্তী জানান, তৃণমূল আশ্রিত জমি মাফিয়া এই কাজ করেছে। আমরা সরকারে এসে ভূমি দফতরে অভিযোগের পর সেই জমিতে সরকারি বোর্ড বসানো হয়। দ্রুত ভূমি দফতরের ফের অভিযোগ জানান হবে বলে জানান তিনি।
অপরদিকে, বিষয়টি নিয়ে কোন অভিযোগ আসেনি। এভাবে সরকারি বোর্ড ভেঙে ফেলা যায় না। আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব বলে জানান নকশালবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দীপাঞ্জন মজুমদার।
তবে এখন দেখার বিষয়, আদেও কি সরকারি জমি ধরে রাখতে পারবে ভূমি ও ভূমি রাজস্ব দফতর ? নাকি জমি মাফিয়াদের দাপট জিয়েই থাকবে এই নকশালবাড়িতে ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)