প্রসেনজিত্ মালাকার: রাতের অন্ধকারে রাম মন্দিরে ভাঙচুর। শুধু তাই নয়, লাল রঙের তরল ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বীরভূমের লাভপুরে। ঘটনার তদন্তে জেলা প্রশাসন।
রাতের অন্ধকারে কেউ বা কার বীরভূমের লাভপুরের চৌহাট্টায় রাম মন্দিরে মূর্তি ভেঙে লাল রঙের জলীয় দ্রব্য ছিটিয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল লাভপুরের চৌহাট্টা এলাকায়।
স্থানীয়দের দাবি, প্রতিদিনের মতো আজ সকালে বিভিন্ন মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় মন্দিরে প্রণাম করে যায়। সেইমতো আজ সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরের প্রণাম করার সময় দেখেন রামমূর্তি ভাঙা ও মন্দিরের চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে লাল রঙের দ্রব্য। লাল দ্রব্যটি রক্ত হতে পারে বলে অনুমান করে অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা।
ওই ঘটনায় ব্যাপক চাঞ্চলের ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার তদন্তে আসেন বীরভূম জেলা পুলিস সুপার, বোলপুর অ্যাডিশনাল এসপি, বোলপুর এসডিপিও লাভপুর থানার পুলিস প্রশাসন। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।
বীরভূম জেলা পুলিস সুপার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তদন্তের জন্য সময় নেওয়া হয়েছে ও এই ঘটনা যে ঘটিয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা তদন্ত করার জন্য ফরেনসিক দলকে জানানো হয়েছে বলে জানান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)