নারায়ণ সিংহ রায়: মদের টাকা না পেয়ে স্ত্রীকে ধারালো কুড়োল দিয়ে কোপ! নেশাগ্রস্থ স্বামীর কুড়ল কোপে প্রাণ হারাল স্ত্রী! তদন্তে নেমে বেপাত্তা স্বামীকে ৪৮ ঘন্টা মধ্যে পাকড়াও করল পুলিস! নকশালবাড়ির মেরিভিউ চা বাগানের ঘটনা শোরগোল! জানা গিয়েছে, গত ২৩ অক্টোবর রাতে ঘুমন্ত অবস্থায় থাকা নিজের স্ত্রীকে ধারালো কুড়োল দিয়ে কোপ দেন স্বামী আকাশ সাউরিয়া।
স্ত্রী সঞ্চিতা লোহারের চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। রক্তাক্ত সঞ্চিতাকে উদ্ধার করে নকশালবাড়ি গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় থাকায় উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নকশালবাড়ি থানায় পুলিসকর্মীরা। পরবর্তীতে উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান সঞ্চিতা লোহার।
অপরদিকে, ঘটনার পর থেকে গা ঢাকা দেয় সঞ্চিতার স্বামী আকাশ সাউরিয়া। পরে নকশালবাড়ি থানায় খুনের অভিযোগে দায়ের করে মৃত সঞ্চিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নামে নকশালবাড়ি থানার পুলিস। রবিবার গভীর রাতে অভিযুক্তকে খুনের অভিযোগে গ্ৰেফতার করে পুলিস। ধৃতকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদ জন্য ৫ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
উল্লেখ্য, গত ৭ বছর আগে ডুয়ার্সের হলদিবাড়ি চা বাগানে বাসিন্দা সঞ্জিতা লোহার সঙ্গে বিয়ে হয় নকশালবাড়ির মেরিভিউ চা বাগানের পানিধুরা লাইনের বাসিন্দা আকাশ সাউরিয়ার! বিয়ের পর থেকে মাঝে মধ্যে অশান্তি হত পরিবারে ।৪ বছরের এক ছেলে রয়েছে আকাশ- সঞ্জিতার। মদের টাকা না পেয়ে এর আগেও নিজের স্ত্রীকে মারধর করত আকাশ বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। মদের নেশায় এই নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে অনুমান পুলিসের। যদিও, গোটা ঘটনার তদন্তে নকশালবাড়ি থানার পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)