নারায়ণ সিংহ রায়: ট্রেন থেকে গ্রেফতার দুই বাংলাদেশি মহিলা! অবৈধভাবে ভারতে প্রবেশ করে মেঘালয় থেকে কেরালা যাওয়ার পথে বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার দুই বাংলাদেশি মহিলা। ধৃতদের নাম রাবিয়া আক্তার ও শিউলি আক্তার। তাদের দুজনের বয়স ৩০ থেকে ৩৫।দুজনেই বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপি, এসওজি এবং এনজেপি জিআরপির যৌথ দল ট্রেনের জেনারেল কামরায় অভিযান চালায়। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা ভারতে প্রবেশের বৈধ নথি দেখাতে পারেননি বলে পুলিসের দাবি। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রেল পুলিস সূত্রে খবর, ধৃতদের হোল্ডিং সেন্টারে পাঠানো হতে পারে।
জিজ্ঞাসাবাদের সময় তাঁদের কাছ থেকে ভারতে প্রবেশের বৈধ নথি চাওয়া হলেও তাঁরা কোনও বৈধ ভারতীয় কাগজপত্র দেখাতে পারেননি বলে পুলিস সূত্রে দাবি। এরপরই দুজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে ভারতে ঢুকে কেরালায় যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস যে তাদের দুজনকেই হোল্ডিং সেন্টারে পাঠানো হবে বলে রেল পুলিস সূত্রে মারফত জানা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)