• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /বারুইপুর রিটার্নস! গ্রেফতারের ৪৮ ঘণ্টার মধ্যে গাইঘাটাকাণ্ডে এনকাউন্টার প্রহ্লাদের, ঠিক কী ঘটেছিল?

বারুইপুর রিটার্নস! গ্রেফতারের ৪৮ ঘণ্টার মধ্যে গাইঘাটাকাণ্ডে এনকাউন্টার প্রহ্লাদের, ঠিক কী ঘটেছিল?

Gaighata Encounter: পুলিসের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা? গাইঘাটায় গুলিতে মৃত্যু ধর্ষণ-খুনে অভিযুক্তের। কে এই প্রহ্লাদ দাস? ঘটনার সময় ঠিক কী হয়েছিল?

Written ByDebasmita Das
Published: Oct 27, 2026, 11:21 AM IST|Updated: Oct 27, 2026, 12:04 PM IST
joinshare
বারুইপুর রিটার্নস! গ্রেফতারের ৪৮ ঘণ্টার মধ্যে গাইঘাটাকাণ্ডে এনকাউন্টার প্রহ্লাদের, ঠিক কী ঘটেছিল?

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বারুইপুরের পর এবার গাইঘাটা, এনকাউন্টের খতম ধর্ষণ ও খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাস। পুলিস সূত্রে দাবি, অভিযুক্ত প্রহ্লাদ দাস তাঁদের লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষার্থে পুলিসও পাল্টা গুলি চালালে মৃত্যু হয় অভিযুক্তের। যেন একেবারে সিনেমার চিত্রনাট্য। জানা গিয়েছে, ঘটনার পুনর্নিমাণ করে ফেরার পখথে পালাবার চেষ্টা করে অভিযুক্ত। সে সময়ে ২৩ বছরের অভিযুক্ত যুবক পুলিসের বন্দুক ছিনিয়ে পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।

সে সময় এক পুলিসকর্মী জখম হন। প্রাণ বাঁচাতে এক জন রাস্তার ধারের জলাশয়ে ঝাঁপ দেন। তার পরে আত্মরক্ষার জন্য চার রাউন্ড গুলি চালায় পুলিসও। তার মধ্যে একটি গুলি লাগে অভিযুক্তের গায়ে। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন, আবার এনকাউন্টার! গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনার পুনর্নির্মাণের সময় বন্দুক ছিনিয়ে পালাতেই অভিযুক্ত...

প্রসঙ্গত, ২৪ অক্টোবর পাড়ায় জলসা দেখতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল উত্তর ২৪ পরগনার গাইঘাটার এক নাবালিকা স্কুল পড়ুয়া। পরেরদিন রবিবার সকালে প্রতিবেশীর উঠোনে কিশোরীর অর্ধনগ্ন রক্তাক্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন। প্রাথমিক ভাবে জানা যায়,তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। গাইঘাটার বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামে মামার বাড়িতে থাকত নির্যাতিতা কিশোরী। সেখানে একটি স্কুলে একাদশ শ্রেণিতে পড়ত সে। 

মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রহ্লাদ দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত প্রহ্লাদ দাসকে অ্যারেস্ট করেছিল পুলিস। গ্রেফতারির ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্তের মৃত্যু হল।  

আরও পড়ুন, ‘একদিনেই হবে না, তবে ভয় ঢুকবে, ধর্ষকদের ভয় পাওয়াতে হবে!’ গাইঘাটা এনকাউন্টারে সাফ

উল্লেখ্য, মাত্র তিন মাস প্রায় এমনই একটি এনকাউন্টারের ঘটনা ঘটেছিল বারুইপুরে। সেখানেও এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলেরও মৃত্যু হয়েছিল পুলিসের গুলিতে। সেখানে এক পুলিসকর্মীর রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় প্রভাসও। সেই গুলি লেগেই মৃত্যু হয় অভিযুক্তের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime News