• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /আবার এনকাউন্টার! গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনার পুনর্নির্মাণের সময় বন্দুক ছিনিয়ে পালাতেই অভিযুক্ত...

আবার এনকাউন্টার! গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনার পুনর্নির্মাণের সময় বন্দুক ছিনিয়ে পালাতেই অভিযুক্ত...

মঙ্গলবার গভীর রাতে অভিযুক্তকে ঘটনার পুনর্নির্মাণ করতে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিস। সেখান থেকে ফেরবার পথেই আচমকা পুলিসের বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত।

Written ByDebasmita Das
Published: Oct 27, 2026, 07:30 AM IST|Updated: Oct 27, 2026, 07:54 AM IST
joinshare
আবার এনকাউন্টার! গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনার পুনর্নির্মাণের সময় বন্দুক ছিনিয়ে পালাতেই অভিযুক্ত...

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বিক্রম দাস: বারুইপুরের পর এবার গাইঘাটা। ফের এনকাউন্টার। ধর্ষণ ও খুনের ঘটনায় এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রহ্লাদ দাস। প্রাথমিক ভাবে পুলিস সূত্রে দাবি করা হচ্ছে, সে সময়ে অভিযুক্ত যুবক পুলিসের বন্দুক ছিনিয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিসও। তাতে গুলিবিদ্ধ হন অভিযুক্ত। গুলিবিদ্ধ অবস্থায় বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে, প্রহ্লাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

পুলিসের বয়ান অনুযায়ী, গাইঘাটা থানার মামলা নং ৮৯১/২৬, তারিখ ২৫.১০.২০২৬, ধারা ১০৩(১)/৬৬ BNS এবং ৬ POCSO Act-এর পরিপ্রেক্ষিতে, সোমবার রাত আনুমানিক ১১:৫০ সময় মামলার তদন্তকারী আধিকারিক ও অন্যান্য পুলিসকর্মীদের সঙ্গে অভিযুক্ত প্রহ্লাদ দাসকে অপরাধস্থলে নিয়ে যান ঘটনার পুনর্নির্মাণ এবং অভিযুক্তের বাড়ি থেকে তার পরিহিত পোশাক বাজেয়াপ্ত করার জন্য। উভয় প্রক্রিয়া সম্পন্ন করে থানায় ফেরার পথে অভিযুক্ত প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলায় পুলিস গাড়িটি থামানো হয় এবং তাকে গাড়ি থেকে নামানো হয়। গাড়ি থেকে নামার পর অভিযুক্ত এসআই সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিসি হেফাজত থেকে পালানোর উদ্দেশ্যে তাঁকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালায়।

আরও পড়ুন, ইঞ্জেকশন দিতেই শকে মৃত্যু! কলকাতা মেডিক্যালে 

এর প্রত্যুত্তরে উপস্থিত এক পুলিস আধিকারিক ৪ রাউন্ড গুলি চালান, যা অভিযুক্তের গায়ে লাগে। এই ঘটনায় এসআই কিছুটা আহত হন এবং পুলিস গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর পুলিস দল অভিযুক্তকে নিয়ে নিকটবর্তী হাসপাতালে রওনা হয়। ঘটনাস্থল সুরক্ষিত করার জন্য গাইঘাটা থানার আইসিকে অবিলম্বে একটি পুলি, দল পাঠাতে এবং নিজে হাসপাতালে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। চাঁদপাড়া BPHC-তে কর্তব্যরত মেডিক্যাল অফিসার অভিযুক্তকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বলে ঘোষণা করেছেন। এসআই কে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

প্রসঙ্গত, রবিবার কোজাগরী লক্ষ্মী পুজোর দিন গাইঘাটায় প্রতিবেশীর বাড়ির পিছন দিক থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় এক কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। পরিবারের দাবি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরে প্রহ্লাদকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়। শনিবার রাতে গাইঘাটা বাজার এলাকায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ছিল। সেখানে গিয়েছিলেন নির্যাতিতা ও তার মা। কিছুক্ষণ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পর হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পর দিন সকালে এক আত্মীয়ের বাড়ির পিছন দিকে, শৌচাগারের কাছ থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। 

আরও পড়ুন, বর্ধমান মেডিক্যালে তোলা হচ্ছে মোটা টাকা? ABVP ময়দানে নামতেই ফাঁস হল সবকিছু

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal