• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /আসানসোল
  • /'সারদার পয়সায় নয়,’ রাস্তায় রং বিতর্কে টাকার উৎস প্রশ্নে কুণাল ঘোষকে সপাটে জবাব অগ্নিমিত্রার

'সারদার পয়সায় নয়,’ রাস্তায় রং বিতর্কে টাকার উৎস প্রশ্নে কুণাল ঘোষকে সপাটে জবাব অগ্নিমিত্রার

Asansol Road Paint: কলকাতার চিংড়িঘাটার দুর্ঘটনার পর বাইক পিছলে পড়ার ঝুঁকি এড়াতে আসানসোলে রাস্তা থেকে সম্পূর্ণ মুছে ফেলা হলো নতুন রং। পাশাপাশি, এই সৌন্দর্যায়ন প্রকল্পের ফান্ডের উৎস নিয়ে কুণাল ঘোষকে কড়া জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Written BySudeshna Paul Saha
Published: Oct 15, 2026, 03:03 PM IST|Updated: Oct 15, 2026, 03:11 PM IST
joinshare
'সারদার পয়সায় নয়,’ রাস্তায় রং বিতর্কে টাকার উৎস প্রশ্নে কুণাল ঘোষকে সপাটে জবাব অগ্নিমিত্রার

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বাসুদেব চট্টোপাধ্য়ায়: চিংড়িঘাটা-কাণ্ডের জেরে মুছে ফেলা হল আসানসোলে রাস্তার সম্পূর্ণ রং। পাশাপাশি, কুণাল ঘোষকে পাল্টা রাজ্য়ের মন্ত্রী অগ্নিমিত্রা পালের। কলকাতার চিংড়িঘাটায় রং করা রাস্তায় মোটরবাইক পিছলে দুর্ঘটনার ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছিল আসানসোলেও। শহিদ ভগৎ সিং মোড়ের আশপাশের রাস্তায় সৌন্দর্যায়নের জন্য করা রং সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছে। বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে এবং তার উপর ধুলো প্রয়োগ করে রাস্তার উপর থেকে রং তুলে দেওয়ার কাজ শেষ হয়েছে। মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই এই পদক্ষেপ বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। অন্যদিকে, রাস্তার সৌন্দর্যায়নের কাজের অর্থের উৎস নিয়ে রাজনৈতিক বিতর্কের আবহে তৃণমূল নেতা কুণাল ঘোষকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

পুজোর আগে কলকাতার পাশাপাশি আসানসোল শহরকেও আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনার অংশ হিসাবেই শহিদ ভগৎ সিং মোড়ের আশপাশের রাস্তায় বিভিন্ন রঙের মাধ্যমে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়। এই উদ্যোগে চারটি রং প্রস্তুতকারী সংস্থার সিএসআর তহবিলের অর্থ ব্যবহার করা হয়েছিল। কিন্তু কলকাতার চিংড়িঘাটায় রং করা রাস্তার উপর মোটরবাইক পিছলে পড়ে দুর্ঘটনার ঘটনা সামনে আসতেই রাস্তার উপর এই ধরনের রং ব্যবহারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বৃষ্টির সময় রং করা রাস্তার উপর দিয়ে চলাচল করতে গিয়ে বাইক পিছলে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় আসানসোলেও আর ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। সেই সিদ্ধান্তের পরেই শহিদ ভগৎ সিং মোড়ের আশপাশের রাস্তায় করা রং তুলে ফেলার কাজ শুরু হয়। বর্তমানে রাস্তার উপর থেকে সেই রং সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছে।

'সারদার পয়সায় নয়, চারটি রং সংস্থার সিএসআর ফান্ডে কাজ’, কুণালকে অগ্নিমিত্রার জবাব

এই সৌন্দর্যায়ন প্রকল্পের অর্থের উৎস নিয়ে কুণাল ঘোষকে উদ্দেশ্য করে সরাসরি জবাব দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, এই কাজ সারদার টাকায় করা হয়নি। চারটি রং প্রস্তুতকারী সংস্থার সিএসআর তহবিলের অর্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কলকাতার পাশাপাশি আসানসোল-সহ গোটা রাজ্যকে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের। রাজ্য প্রশাসনও এই কাজে উদ্যোগী হবে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী স্পষ্ট করতে চেয়েছেন, শহরকে সুন্দর করে তোলার এই উদ্যোগের উদ্দেশ্য ছিল নাগরিকদের জন্য আরও আকর্ষণীয় পরিবেশ তৈরি করা। তবে সৌন্দর্যায়নের কাজে মানুষের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না। কলকাতার ঘটনার পর আসানসোলে রাস্তার উপর থেকে রং সম্পূর্ণ মুছে ফেলার পদক্ষেপ সেই সতর্কতারই প্রতিফলন।

সৌন্দর্যায়ন থামছে না, বিকল্প পথের খোঁজ

রাস্তার রং মুছে ফেলা হলেও শহরকে সাজিয়ে তোলার পরিকল্পনা বাতিল হচ্ছে না। বরং কী ধরনের উপকরণ ব্যবহার করলে রাস্তার সৌন্দর্য বজায় রেখেও যান চলাচল নিরাপদ রাখা সম্ভব, তা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় রাস্তার উপর গাড়ির চাকার ঘর্ষণ কমে গিয়ে পিছলে পড়ার আশঙ্কা যাতে না তৈরি হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া জরুরি। আসানসোলের মতো শিল্পাঞ্চল ও জনবহুল শহরে প্রতিদিন বহু মানুষ মোটরবাইক, গাড়ি ও অন্যান্য যানবাহনে যাতায়াত করেন। ফলে রাস্তার সৌন্দর্যায়নের পাশাপাশি পথচলতি মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

সেই কারণে ভবিষ্যতে এ ধরনের প্রকল্পের ক্ষেত্রে উপযুক্ত উপকরণ নির্বাচন এবং বিশেষজ্ঞদের পরামর্শের উপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা সামনে এসেছে। কলকাতার চিংড়িঘাটার ঘটনা থেকে শিক্ষা নিয়ে আসানসোলে রাস্তার রং সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে। তবে শহরকে আরও সুন্দর করে তোলার পরিকল্পনায় ইতি পড়ছে না। অগ্নিমিত্রা পালের বক্তব্য অনুযায়ী, আসানসোল-সহ গোটা রাজ্যকে সাজিয়ে তোলার উদ্যোগ চালিয়ে যাবে পুর ও নগরোন্নয়ন দফতর তথা রাজ্য প্রশাসন। এখন দেখার, নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আগামী দিনে সৌন্দর্যায়নের জন্য কী বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুন, ভয়কে জয়ে হাতে লাঠি-বর্শা! আত্মরক্ষায় প্রাচীন ‘কলরিপায়াত্তু’র পাঠ নিচ্ছে বাংলার মেয়েরা

আরও পড়ুন, 'সারথি'র হাত ধরে দু'দশক পর খুলবে বিখ্যাত সেন-র‌্যালে সাইকেল ফ্যাক্টরি? মুখ্যমন্ত্রীর কথায় আশার আলো

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Asansol News
Agnimitra Paul