• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari: 'দুটো ক্ষেত্রে পুলিসকে পুলিসমন্ত্রী হিসেবে বিধানসভা দাঁড়িয়ে ফ্রি হ্যান্ড দিয়েছি। বলেছি, এক্ষেত্রে পুলিস যদি কোনও অসুবিধাই পড়ে,আমি ঢাল হিসেবে দাঁড়াব'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 27, 2026, 11:46 PM IST|Updated: Oct 27, 2026, 11:54 PM IST
joinshare
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো:  রাজ্য়ে জোড়া এনকাউন্টার। পুলিসে পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, 'আমরা আইনে শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমি প্রথম থেকেই বলেছি পুলিসকে দুটি বিষয়ে ফ্রি হ্যান্ড দেওয়া আছে'।

আরও পড়ুন:  সরশুনা কাণ্ডে 'কর্মফল'! অভিযুক্তদের খালি গায়ে, খালি পায়ে এলাকায় ঘোরাল পুলিস

মুখ্যমন্ত্রী বলেন, 'নেশামুক্তি, ড্রাগের ক্ষেত্রে, আর মহিলাদের উপরে অত্যাচার ক্ষেত্রে পুলিস অন স্পট পরিবেশ পরিস্থিতি অনুযায়ী  তারা সিদ্ধান্ত নিয়ে কাজ করবে। সেক্ষেত্রে পুলিসমন্ত্রী সবসময় পুলিসের পাশে দাঁড়াবে। আর গাঁজা চরম, ফেনসিডিল, হেরোইন, কোকেন, এই যে বিভিন্ন নেশার দ্রব্য নিয়ে পুলিসে যেখানে মনে করবে তল্লাশি করবে এবং যেখানে দরকার ব্যবস্থা নেবে। দুটো ক্ষেত্রে পুলিসকে পুলিসমন্ত্রী হিসেবে বিধানসভা দাঁড়িয়ে ফ্রি হ্যান্ড দিয়েছি। বলেছি, এক্ষেত্রে পুলিস যদি কোনও অসুবিধাই পড়ে,আমি ঢাল হিসেবে দাঁড়াব'।

আরও পড়ুন: কেন মৃত্যু ১১-র পবনের? ময়নাতদন্তের রিপোর্টে একদম স্পষ্ট লেখা মৃত্যুর কারণ

গাইঘাটা নাবালিকাকে খুন ও ধর্ষণে গ্রেফতারি ৪৮ ঘন্টার মধ্যে এনকাউন্টারে খতম অভিযুক্ত প্রহ্লাদ দাস। যেন একেবারে সিনেমার চিত্রনাট্য! পুলিস সূত্রে দাবি, প্রহ্লাদ তাদের লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষার্থে পুলিসও পাল্টা গুলি চালালে মৃত্যু হয় অভিযুক্তের। জানা গিয়েছে, ঘটনার পুনর্নিমাণ করে ফেরার পথে পালাবার চেষ্টা করে অভিযুক্ত। সে সময়ে ২৩ বছরের অভিযুক্ত যুবক পুলিসের বন্দুক ছিনিয়ে পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।

এদিকে গাইঘাটা রেশ কাটতে না কাটতেই ফের এনকাউন্টার। এবার মুর্শিদাবাদের ধূলিয়ানে। পুলিসের গুলিতে নিহত বিজেপি নেতা খুনের ঘটনায় অভিযুক্ত সামাউল সেখ। ঘটনা সেই একই।  পুলিসের দাবি, খুনের ঘটনার পুনর্নির্মাণের সময়ে সামাউল পুলিসের অস্ত্র ছিনিয়ে গুলি চালানোর চেষ্টা করে। পুলিসের পাল্টা গুলিতে নিহত হয় সামাউল।

মাত্র তিন মাস প্রায় এমনই একটি এনকাউন্টারের ঘটনা ঘটেছিল বারুইপুরে। সেখানেও এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলেরও মৃত্যু হয়েছিল পুলিসের গুলিতে। সেখানে এক পুলিসকর্মীর রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় প্রভাসও। সেই গুলি লেগেই মৃত্যু হয় অভিযুক্তের।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari