• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /আসানসোল
  • /জমিতে বিষ ছড়াতে আর কষ্ট নয়, ড্রোনেই হবে কীটনাশক স্প্রে! আধুনিক কৃষি পরিষেবার সূচনা অগ্নিমিত্রা পালের

জমিতে বিষ ছড়াতে আর কষ্ট নয়, ড্রোনেই হবে কীটনাশক স্প্রে! আধুনিক কৃষি পরিষেবার সূচনা অগ্নিমিত্রা পালের

আধুনিক প্রযুক্তির সাহায্যে কৃষিকাজকে আরও সহজ ও দ্রুত করতে আসানসোলের জামডোবা গ্রামে ড্রোনের মাধ্যমে কৃষিজমিতে কীটনাশক বা পতঙ্গনাশক স্প্রে করার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার আসানসোল দক্ষিণের জামডোবা গ্রামে এই প্রযুক্তির ব্যবহার প্রদর্শন করা হয় মন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে।

Written ByDebasmita Das
Published: Oct 05, 2026, 08:04 AM IST|Updated: Oct 05, 2026, 02:03 PM IST
joinshare
জমিতে বিষ ছড়াতে আর কষ্ট নয়, ড্রোনেই হবে কীটনাশক স্প্রে! আধুনিক কৃষি পরিষেবার সূচনা অগ্নিমিত্রা পালের

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বাসুদেব চট্টোপাধ্যায়: ড্রোনের মাধ্যমে চাষের জমিতে ঘরোয়া বিষ ছড়ানোর সূচনা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষিকাজকে আরও সহজ করতে ড্রোনের মাধ্যমে কৃষি বিষ ছড়ানোর পরিষেবা চালু হল আসানসোলে। রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভার জামডোবা গ্রামে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

ড্রোনের মাধ্যমে অল্প সময়ে জমির বিস্তীর্ণ এলাকায় কৃষি বিষ ছড়ানো সম্ভব হবে। এর ফলে কৃষকদের সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে।আধুনিক প্রযুক্তির এই ব্যবহারে কৃষিকাজ আরও সহজ ও দ্রুত হবে এবং উপকৃত হবেন এলাকার কৃষকরা।এর পাশাপাশি বৈদ্যুতিক ঢেকির সূচনা করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

শুধু ড্রোনে কীটনাশক স্প্রে নয়, একই কর্মসূচিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢেঁকির আধুনিক সংস্করণও চালু করা হয়েছে। গ্রাম বাংলা থেকে কার্যত বিলুপ্ত হতে বসা ঢেঁকিকে ফিরিয়ে আনাই লক্ষ্য। এ বার আর পায়ে চাপ দেওয়ার হাড়ভাঙা খাটুনি নয়, আসানসোলে চালু হল ইলেকট্রিক তথা সৌরবিদ্যুৎ চালিত ঢেঁকি। কেন্দ্র সরকারের আত্মা কৃষকবান্ধব প্রকল্পের আওতায় আসানসোল দক্ষিণ বিধানসভার জামডোবা গ্রামে আদিবাসী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে এই সৌর বিদ্যুৎ চালিত ঢেঁকি তুলে দেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

এদিন আসানসোল জেলা হাসপাতালে নতুন ৫০ শয্যার গাইনি বা প্রসূতি ওয়ার্ডেরও উদ্বোধন হয় রবিবার। উদ্বোধন করেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। নতুন ওয়ার্ডের উদ্বোধন করে অগ্নিমিত্রা বলেন,  দীর্ঘদিন জায়গার অভাবে গাইনি ওয়ার্ডে রোগীদের সমস্যায় পড়তে হত। অনেক সময় একই বেডে দু’জন, এমনকি তিনজন রোগীকেও থাকতে হয়েছে। নতুন ওয়ার্ড চালু হওয়ায় সেই সমস্যা দূর হবে। তিনি জানান, এতদিন পুরানো গাইনি ওয়ার্ডে মোট ১১৭টি শয্যা ছিল। সেখানে মূলত সিজারিয়ান ডেলিভারির পর মায়েদের রাখা হয়। নতুন ওয়ার্ডে আরও ৫০টি শয্যা রাখা হয়েছে। সেখানে নর্মাল ডেলিভারি হওয়া মহিলা এবং বিভিন্ন গাইনি সমস্যায় আক্রান্তদের রাখা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Asansol News
Agnimitra Paul