বাসুদেব চট্টোপাধ্যায়: পুজো মিটতেই অ্যাকশন মোডে ইসিএল। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অফিস ও পেট্রোল পাম্পে বুলডোজার! শোরগোল আসানসোলে।
রাজ্যে পালাবদলের পর সরকারি জমি পুনরুদ্ধারে এখন তত্পরতা তুঙ্গে। পুজোর রেশ কাটতে না কাটতেই উচ্ছেদ অভিযানে ইসিএল। আসানসোলের ধেমোমেন কলিয়ারি এলাকায় তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়া ও তাঁর বাবা রোহিত নুনিয়ার কার্যালয় ও পেট্রোল পাম্প। আজ, রবিবার লক্ষ্মীপুজোর দিনে সেই অফিস ও পেট্রোল পাম্পে বুলজোডার চালিয়ে দিল কেন্দ্রীর সরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা ইসিএল। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-কে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়।
ইসিএলের দাবি, ওই পুনরুদ্ধারের জন্য এর আগেও একাধিক বার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই বাধার মুখে পড়ে ফিরে যেতে হয়েছিল সংস্থার আধিকারিকদের। বস্তুত, জমি সংক্রান্ত আইনি জটিলতার কারণে প্রাক্তন কাউন্সিলর আদালতে স্থগিতাদেশও পেয়েছিলেন বলে খবর। আইনি জটিলতা কাটিয়ে এ বার ময়দানেইসিএল। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় বিপুল পুলিশবাহিনী ও সিআইএসএফের জওয়ানদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)