• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /আসানসোল
  • /দুর্গাপুজোর মেলা ঘিরে রক্তাক্ত বিবাদ! বিজেপি কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, গ্রেফতার ৭

দুর্গাপুজোর মেলা ঘিরে রক্তাক্ত বিবাদ! বিজেপি কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, গ্রেফতার ৭

Asansol Clash: দুর্গাপুজোর মেলা বসানোকে কেন্দ্র করে আসানসোলের কুলটিতে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বিবাদ। গত মঙ্গলবার রাতে পবন কুমার মণ্ডল নামের এক বিজেপি কর্মীকে মারধর, বাইক ভাঙচুর এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। প্রাণে বেঁচে যাওয়া ওই কর্মীর অভিযোগের ভিত্তিতে পুলিস সাত জনকে গ্রেফতার করেছে।

Written BySoumita Khan
Published: Oct 01, 2026, 03:04 PM IST|Updated: Oct 05, 2026, 02:26 PM IST
joinshare
দুর্গাপুজোর মেলা ঘিরে রক্তাক্ত বিবাদ! বিজেপি কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, গ্রেফতার ৭

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বাসুদেব চট্টোপাধ্যায়: দুর্গাপুজো উপলক্ষে মেলা বসানোকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের ব্যাপক বিবাদ। আসানসোলের কুলটি বিধানসভার ধেমোমেন কোলিয়ারি এলাকায় তীব্র উত্তেজনা। গত মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে এক বিজেপি কর্মীকে রাস্তা আটকে মারধর এবং তাঁর মোটরবাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ। কোনওরকমে প্রাণে বেঁচে যান ওই বিজেপি কর্মী। এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিন থানার পুলিস। এদের আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করে দেখবে পুরো ঘটনাটা কী। গুলি গুলো যে চলেছে সেই বন্দুক ও গুলিগুলো সম্বন্ধে বিস্তারিত রিপোর্টও নেবে পুলিস।

পুলিস সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম পবন কুমার মণ্ডল। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিস বাহিনী। পাশাপাশি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলও চলছে। স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুজো উপলক্ষে এলাকায় মেলা বসানোকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই বিবাদ চলছিল। গত মঙ্গলবার রাতে সেই বিবাদই আরও চরমে ওঠে বলে অভিযোগ।

পবন কুমার মণ্ডল বাড়ি ফেরার সময় তাঁর পথ আটকানো হয়। অভিযোগ, প্রথমে তাঁকে মারধর করা হয় এবং পরে তাঁর মোটরবাইক ভাঙচুর করা হয়। এর পর তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন ওই বিজেপি কর্মী। ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলির খোল এবং অন্যান্য নমুনা তদন্তের জন্য সংগ্রহ করা হয়েছে। ঠিক কী ধরনের আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়েছিল এবং ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে আসানসোল দক্ষিণ থানার পুলিস।

বিজেপি নেতা বি কে যাদবের অভিযোগ, দুর্গাপুজো উপলক্ষে এলাকায় মেলা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় তৃণমূলের লোকজন সেই মেলা বসাতে বাধা দিচ্ছেন। তাঁর দাবি, এই বিরোধের জেরেই বিজেপি কর্মীর উপর হামলা এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে। বিজেপির আরও অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকেই ধেমোমেন কোলিয়ারি এলাকায় একের পর এক অশান্তির ঘটনা ঘটছে। আগের ঘটনায় অভিযুক্তদের অনেকেই এখনও গ্রেফতার না হওয়ায় এলাকায় বার বার উত্তেজনা তৈরি হচ্ছে বলেও দাবি তাঁদের। যদিও এই ঘটনায় তৃণমূলের কোনও স্থানীয় নেতার প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় পুলিসি নজরদারি বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর টহলও চলছে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকেই নজর প্রশাসনের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Asansol News