জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লিতে যখন জোট বেঁধেছে বিরোধীর, তখন পুরভোটের আগে কলকাতা পালটা শক্তিপ্রদর্শন বিজেপির। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে হাঁটলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, 'SIR মানে ঘুসপেটিয়া হটাও, ভারত বাঁচাও। দিমাগী নকশাল, জেহাদি, জঙ্গি, মাওবাদী, জামাতি, পরিবারবাদী, ভ্রষ্টাচারী, এসব কো উখার ফেক না কা কাম হামে করনা হোগা, মোদীজির নেতৃত্বে'।
মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা আজ বক্তব্য রাখব না, আমরা শুধু দেশের জনগণকে, আর যাঁরা দেশের তিনটে নীতিতে এক হয়েছে। এক হচ্ছে দুর্নীতি থেকে বাঁচার জন্য, জেল যাওয়ার জন্য বাঁচার জন্য, পরিবারকে টিকিয়ে রাখার জন্য, আর তোষণের রাজনীতি, জামাতি রাজনীতি সেই রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য যাঁরা এক হয়েছে, তাঁদেরকে বলে রাখি, ভারতীয় জনতা পার্টি,এবারে ২০২৬-এ পশ্চিমবঙ্গে ২ কোটি নিরানব্বই লক্ষ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে'। তাঁর স্পষ্ট বার্তা, 'আরশোলা, ছাড়পোকা থেকে সাবধান থাকবেন। ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর, ফলতা একটা ভোট হল, ১ লক্ষ ১ হাজার ভোটে পদ্ম ফুটেছে। ২ উপনির্বাচন হল, ১টায় ১ লক্ষ ২২ হাজার ভোটে পদ্ম ফুটেছে, রেজিনগর ৭৫ হাজার ভোটে পদ্ম ফুটেছে। বিজেপিই বিজেপি! আগামীদিনে কলকাতা ও হাওড়ায় পুরভোটে সাফ করে উপযুক্ত জবাব দিয়ে দেব'।
বিরোধীদের একহাত নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। তিনি বলেন, 'কলকাতা ও পশ্চিমবঙ্গ বিজেপিময়, রামময়। বাংলায় মানুষ ৪ মে মমতাদিকে বিদায় দিয়ে অরাজকতার অবসান তো ঘটিয়েই দিয়েছে। কিন্তু এখনও কিছু মানুষ রয়ে গিয়েছে। নিজেদের হারে হতাশায় রামলীলা ময়দানে গিয়েছিল। জনগণের মধ্যে সচেতনতা আনতে হবে। তৃণমূল তো বাংলায় পুরো সাফ। এবার উত্তর প্রদেশে আগের মত অখিলেশকে ধুলো চাটাব। ২০১৯- এ মোদীজির সঙ্কল্প সিদ্ধিতে রুপান্তরিত হয়েছে। মোদীজির নীতির জন্য ২৫ কোটির বেশি মানুষ দরিদ্র সীমার বাইরে যেতে পেরেছেন'।
নীতিন নবীনের আরও বক্তব্য, 'এই অরাজকতা কাণ্ডারী রাহুল গান্ধী'। তাঁর স্পষ্ট কথা,'নিজেদের ব্যর্থতা থেকে শিখুন। নয়তো আগামী দিনে কংগ্রেসের নাম নেওয়ার কেউ থাকবে না। আপনার নিজের দলে গণতন্ত্র আছে? অরাজকতা তৈরির চেষ্টা করছেন! জনগণ যখন আপনাকে না বলে দিয়েছেস মানতে পারছেন না। বিদেশি শক্তির টুল কিট হিসাবে কাজ করছেন। বাংলাদেশে যাঁরা অস্থিরতার জন্য় দায়ী, তাঁদের প্রতি রাহুলজির সমবেদনা আছে। বাংলাদেশ ও নেপালে যারা অস্থির করার কাজ করেছে, রাহুল তাদের টুল কিট হিসাবে ভারতেও তাই করতে চায়'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)