কমলাক্ষ ভট্টাচার্য: কালীপুজো ও বিসর্জনে কলকাতায় পণ্যবাহী গাড়ি বন্ধ, একাধিক রাস্তায় ওয়ান-ওয়ে ও পার্কিং নিষিদ্ধ। বিজ্ঞপ্তি পুলিশ কমিশনারের। কালীপুজো উপলক্ষে বড় ট্রাফিক বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ। দুটি ভাগে এই নিয়ম লাগু হবে।
প্রথম ভাগে কালীপুজোর দিন, ৮ নভেম্বর
৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৯ নভেম্বর ভোর ৪টা পর্যন্ত শহরে কালী প্রতিমা বহনকারী গাড়ি ছাড়া সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।
পুজোর দিন বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত বিশেষ নিয়ন্ত্রণ
- কলেজ স্ট্রিট, বিধান সরণি, এস এন ব্যানার্জি রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, রাজা এস সি মল্লিক রোড, এম বাইপাসের একাধিক অংশ, এন এস সি বোস রোড-সহ ২৪টি রাস্তায় কোনো গাড়ি পার্কিং, লোক ওঠানো-নামানো বা মাল ওঠানো-নামানো যাবে না।
- জাদুলাল মল্লিক রোড, বৈষ্ণব শেঠ স্ট্রিট উত্তর থেকে দক্ষিণ ওয়ান-ওয়ে, কৈলাস বোস স্ট্রিট পূর্ব থেকে পশ্চিম ওয়ান-ওয়ে।
- স্ট্র্যান্ড রোড ও ব্র্যাবোর্ন রোডে ওয়ান-ওয়ে সকাল ৬টা থেকেই শুরু হবে।
কালীঘাটে বিশেষ ব্যবস্থা (৮ নভেম্বর ভোর ৫টা-১১টা এবং বিকেল ৫টা থেকে ৯ নভেম্বর ভোর ৪টা)
কালীঘাট রোড (পশ্চিম), রাসবিহারী অ্যাভিনিউ (দক্ষিণ), সদানন্দ রোড (পূর্ব), হাজরা রোড (উত্তর) দিয়ে ঘেরা এলাকায় সব চাকার গাড়ি বন্ধ। কালী টেম্পল রোডে যান চলাচল বন্ধ, কালীঘাট রোডে পার্কিং নিষিদ্ধ।
দ্বিতীয় ভাগে বিসর্জনের দিন ৯, ১০ ও ১১ নভেম্বর
- ১ম দিন: ৯ নভেম্বর সকাল ৮টা থেকে ১০ নভেম্বর ভোর ৪টা
- ২য় দিন: ১০ নভেম্বর সকাল ৮টা থেকে ১১ নভেম্বর ভোর ৪টা
- শেষ দিন: ১১ নভেম্বর সকাল ৮টা থেকে ১২ নভেম্বর ভোর ৪টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি নিষিদ্ধ।
ছাড় পাবে
অ্যাম্বুলেন্স, দমকল, পুলিশ, NDRF, অক্সিজেন, ওষুধ, রক্ত, LPG, CNG, দুধ, সবজি, মাছ-ডিম-মুরগি, বিদ্যুৎ-জল, পুরসভার গাড়ি, টেলিকম, প্রেসের গাড়ি। এছাড়া বন্দরমুখী গাড়ি ও ১৬০০ কেজির কম ওজনের ছোট মালগাড়ি (TATA ACE) বিকেল ৪টা পর্যন্ত চলতে পারবে, হালকা মালগাড়ি দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত।
বিসর্জনে যে রাস্তাগুলো বিকেল ৪টে থেকে ভোর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে
রাজা রামমোহন রায় সরণি, কেশব সেন স্ট্রিট, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, কলেজ স্ট্রিট/বিধান সরণি, কিংসওয়ে (প্রতিমার গাড়ি ছাড়া)।
যে রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে (বিকেল ৪টে থেকে বিসর্জনের শেষ পর্যন্ত)
বিডন স্ট্রিট, নিমতলা ঘাট স্ট্রিট, শোভাবাজার স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, মহর্ষি দেবেন্দ্র রোড, বিধান সরণি, গার্ডেনরিচ রোড, আকরা রোড, কালীঘাট রোড, দুর্গাচরণ ব্যানার্জি স্ট্রিট, স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড-সহ ২১টি রাস্তা।
ওয়ান-ওয়ে থাকবে
বালারাম বোস ঘাট রোড, সুহাসিনী গাঙ্গুলি সরণি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ক্ষুদিরাম বোস রোড, বিডন স্ট্রিট, নিমতলা ঘাট স্ট্রিট, দুর্গাচরণ ব্যানার্জি স্ট্রিট, স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড, রতনবাবু ঘাট রোড-সহ ২৪টি রাস্তা।
বিসর্জনের গাড়ি যাবে না এই রাস্তাগুলোতে
এজেসি বোস রোড (ডিএল খান থেকে হরিশ মুখার্জি), হসপিটাল রোড, কুইন্স ওয়ে, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, এজেসি বোস ফ্লাইওভার ও মা ফ্লাইওভার, হরিশ মুখার্জি রোড, এলগিন রোড, কালীঘাট ব্রিজ, জিরাট ব্রিজ-সহ মোট ৪০টি রাস্তা।
পার্কিং নিষিদ্ধ
বিডন স্ট্রিট, রবীন্দ্র সরণি (গ্রে স্ট্রিট থেকে রমেশ দত্ত স্ট্রিট), নিমতলা ঘাট স্ট্রিট, শোভাবাজার স্ট্রিট, হরিশ মুখার্জি রোড, হাজরা রোড, কালীঘাট রোড, গোষ্টপাল সরণি, আমহার্স্ট স্ট্রিট, প্রিন্স আনোয়ার শাহ রোড, এনএসসি বোস রোড (পুরো), চণ্ডী ঘোষ রোড, ঝিল রোড-সহ বিস্তীর্ণ এলাকা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)