• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দিশা
  • /মিলে গেলেই মোটা মাইনে! মাসে বেতন লক্ষাধিক টাকা! কলকাতায় ভারতীয় জাদুঘরে চাকরির সুবর্ণ সুযোগ, কী যোগ্য়তা চাই?

মিলে গেলেই মোটা মাইনে! মাসে বেতন লক্ষাধিক টাকা! কলকাতায় ভারতীয় জাদুঘরে চাকরির সুবর্ণ সুযোগ, কী যোগ্য়তা চাই?

Calcutta Museum Job: কলকাতার ভারতীয় জাদুঘরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডেপুটি কিউরেটার পদে মাসিক ৫৬ হাজার টাকা থেকে শুরু বেতন। কোন যোগ্যতায় আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে, তা জেনে নিন।

Written BySudeshna Paul Saha
Published: Nov 02, 2026, 01:44 PM IST|Updated: Nov 02, 2026, 01:49 PM IST
joinshare
মিলে গেলেই মোটা মাইনে! মাসে বেতন লক্ষাধিক টাকা! কলকাতায় ভারতীয় জাদুঘরে চাকরির সুবর্ণ সুযোগ, কী যোগ্য়তা চাই?

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভোটের আগে বড় ধস: দল ছেড়ে ৩ বড় বিদ্রোহী বিধায়ক যোগ দিলেন বিজেপিতে, আরও শক্তি বাড়ল পদ্মশিবিরে

ভোটের আগে বড় ধস: দল ছেড়ে ৩ বড় বিদ্রোহী বিধায়ক যোগ দিলেন বিজেপিতে, আরও শক্তি বাড়ল পদ্মশিবিরে

2

১০ মিনিটের মধ্যে ধ্বংস ইরান? এখনও বিপদ কাটেনি, সতর্ক থাকুন, মোজতবাকে কঠোর আঘাতের ভয়ংকর হুঁশিয়ারি

3

কেন আরব সাগরের চেয়ে বঙ্গোপসাগরে চার গুণ বেশি ঘূর্ণিঝড় তৈরি হয়? জানুন ৬ কারণ

4

TV ACTOR DEATH: ঘুমের মধ্যেই খিঁচুনি, আর ওঠা হল না! মাত্র ৩৩ বছর বয়সেই মৃত্যু জনপ্রিয় অভিনেতার, আকস্মিকতায় শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

5

ভারতের মাটিতে দৌড়বে দেশিয় প্রযুক্তিতে তৈরি B28 বুলেট ট্রেন, উতরে গেল স্কুইজ টেস্টে, জেনে নিন গতি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: চাকরিপ্রার্থীদের জন্য সুসংবাদ। কলকাতার ঐতিহাসিক ভারতীয় জাদুঘরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই স্বশাসিত সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা এই শূন্যপদে আবেদন করার সুযোগ পাবেন। সরকারি চাকরির সুযোগ এবং আকর্ষক বেতনের কারণে ইতিমধ্যেই এই সুযোগ নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

শূন্যপদ ও বেতন

সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, 'ডেপুটি কিউরেটার' (ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস) পদে নিয়োগ করা হবে। এই মুহূর্তে একটি মাত্র শূন্যপদেই কর্মী নেওয়া হবে। তবে এই পদে নির্বাচিত প্রার্থীরা অত্যন্ত আকর্ষণীয় বেতন পাবেন। সপ্তম বেতন কমিশনের পরিকাঠামো অনুযায়ী, এই পদের জন্য মাসিক বেতনকাঠামো ধার্য করা হয়েছে ৫৬,১০০ টাকা থেকে ১,০৭,৫০০ টাকা (বা ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত)। এর পাশাপাশি নিয়মানুযায়ী অন্যান্য ভাতাও মিলবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীদের ইতিহাস, আর্কিওলজি, প্রাচীন ভারতের ইতিহাস, সংস্কৃতি ও কলা, ফাইন আর্টস কিংবা শিল্পকলার ইতিহাসের মতো যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের প্রকাশিত গবেষণাপত্র থাকা বাধ্যতামূলক। পাশাপাশি কম্পিউটার নলেজ ও মিউজিয়ামে কাজের অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্য কোনও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে কিউরেটর হিসেবে ৮ বছরের কাজের অভিজ্ঞতাও অগ্রাধিকার পাবে। প্রার্থীর বয়স হতে হবে ৪৫ বছরের কম। নিয়ম অনুযায়ী সংরক্ষিত ও অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।

আবেদনের প্রক্রিয়া ও শেষ তারিখ

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা ভারতীয় জাদুঘরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। বিজ্ঞপ্তিতে অনুযায়ী নির্দিষ্ট ইমেল আইডি বা ঠিকানায় আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। তারপর হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট। ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত প্রার্থী বেছে নেওয়া হবে। তাই যাঁরা জাদুঘরে এই মোটা মাইনের কাজ করতে ইচ্ছুক, তাঁরা দ্রুত সমস্ত তথ্য জেনে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলতে পারেন।

আরও পড়ুন, স্কুলে ৮,৪৭৭ শূন্যপদে নিয়োগ, কালীপুজোর আগেই গ্রুপ সি ও গ্রুপ ডি-র ফলপ্রকাশ!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata News
Job