• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /TV ACTOR DEATH: ঘুমের মধ্যেই খিঁচুনি, আর ওঠা হল না! মাত্র ৩৩ বছর বয়সেই মৃত্যু জনপ্রিয় অভিনেতার, আকস্মিকতায় শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

TV ACTOR DEATH: ঘুমের মধ্যেই খিঁচুনি, আর ওঠা হল না! মাত্র ৩৩ বছর বয়সেই মৃত্যু জনপ্রিয় অভিনেতার, আকস্মিকতায় শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

অনুজ ঠাকুরের বন্ধু ও কোলাবরেটর রূপেশ সোনার ৩০ অক্টোবর ইনস্টাগ্রামে একটি আবেগি পোস্ট শেয়ার করেছেন।

Written BySubhapam Saha
Published: Nov 02, 2026, 02:09 PM IST|Updated: Nov 02, 2026, 02:16 PM IST
joinshare
TV ACTOR DEATH: ঘুমের মধ্যেই খিঁচুনি, আর ওঠা হল না! মাত্র ৩৩ বছর বয়সেই মৃত্যু জনপ্রিয় অভিনেতার, আকস্মিকতায় শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভোটের আগে বড় ধস: দল ছেড়ে ৩ বড় বিদ্রোহী বিধায়ক যোগ দিলেন বিজেপিতে, আরও শক্তি বাড়ল পদ্মশিবিরে

ভোটের আগে বড় ধস: দল ছেড়ে ৩ বড় বিদ্রোহী বিধায়ক যোগ দিলেন বিজেপিতে, আরও শক্তি বাড়ল পদ্মশিবিরে

2

১০ মিনিটের মধ্যে ধ্বংস ইরান? এখনও বিপদ কাটেনি, সতর্ক থাকুন, মোজতবাকে কঠোর আঘাতের ভয়ংকর হুঁশিয়ারি

3

কেন আরব সাগরের চেয়ে বঙ্গোপসাগরে চার গুণ বেশি ঘূর্ণিঝড় তৈরি হয়? জানুন ৬ কারণ

4

TV ACTOR DEATH: ঘুমের মধ্যেই খিঁচুনি, আর ওঠা হল না! মাত্র ৩৩ বছর বয়সেই মৃত্যু জনপ্রিয় অভিনেতার, আকস্মিকতায় শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

5

ভারতের মাটিতে দৌড়বে দেশিয় প্রযুক্তিতে তৈরি B28 বুলেট ট্রেন, উতরে গেল স্কুইজ টেস্টে, জেনে নিন গতি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ৩৩ বছরে বয়সে প্রয়াত জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। 'ধুম মাচাও ধুম', 'বন্ধন সাত জনম কা', 'বিন্দ বনুঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা' এবং 'মহিসাগর'-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। ঘুমের মধ্যে সিজার হওয়ায় মৃত্যু হয়েছে তাঁর। কী এই সিজার? বা ঘুমের মধ্যে খিঁচুনি হওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় 'নকচারনাল সিজার' বা নিশাচর খিঁচুনি বলে। এটি এমন এক মৃগীরোগ বা স্নায়বিক সমস্যা, যেখানে মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক তরঙ্গের কারণে মানুষ ঘুমানোর সময় বা ঘুম থেকে ওঠার ঠিক আগের মুহূর্তে খিঁচুনির শিকার হন! গত ২৭ অক্টোবর অনুজ মারা গিয়েছেন। তাঁর বন্ধু রূপেশ সোনার ইনস্টাগ্রামে বন্ধুর প্রয়ানে আবেগি পোস্ট করেছেন। রূপেশ লিখেছেন, 'বিশ্বাসই হচ্ছে না যে তুমি আর আমাদের মধ্যে নেই। তুমি শুধু আমার বন্ধু ছিলে না, আমার ছোট ভাইয়ের মতো ছিলে। আমরা একসঙ্গে অনেক কিছু করার পরিকল্পনা করেছিলাম। তোমার শুরুর দিনগুলির সংগ্রাম আর তোমার এগিয়ে চলার পথ, সবই আমার মনে পড়ে। জীবন সত্যিই অনিশ্চিত। তুমি এত তাড়াতাড়ি চলে গেলে, এটা মেনে নেওয়া ভীষণ কষ্টের। খবরটা যেন অবাস্তব মনে হচ্ছে। ভাই তোমাকে সবসময় মনে রাখব। রেস্ট ইন পিস।'

আরও পড়ুন: দুবাইয়ে বিলাসবহুল ভিলা! গ্যারেজে Mercedes-Rolls Royce, জানেন ঐশ্বর্যর মোট সম্পত্তির পরিমাণ? আজ ৫৩ বছরে পা বলি ডিভার

পুরো ভেঙে পড়েছেন রূপেশ

অনুজকে ১৭ বছর ধরে চিনতেন রূপেশ । ২০০৮ সালে 'বন্ধন সাত জনম কা' ধারাবাহিকের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। এরপর তাঁরা 'বিন্দ বনুঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা'-সহ আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে একসঙ্গে কাজ করেছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে রূপেশ আরও জানিয়েছেন যে, মাত্র ১০ দিন আগেই তাঁর সঙ্গে অনুজের দেখা হয়েছিল। এক সর্বভারতীয় মিডিয়াকে তিনি বলেন, 'আমি বিশ্বাসই করতে পারছিলাম না, কারণ মাত্র ১০ দিন আগেই ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। শুনে স্তম্ভিত হয়ে গেলাম যে, রাতে ঘুমানোর পর ও আর ওঠেননি। কী যে হল, কিছুই বুঝে উঠতে পারছিলাম না! ওর ভাইয়ের সঙ্গে কথা বললাম, কিন্তু ও তখন কথা বলার মতো অবস্থায় ছিলেন না। গত শনিবার আমি ওর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে ওর মা ও ভাই ছিলেন। তখনই জানতে পারি যে, অনুজের খিঁচুনি হয়েছিল এবং সেই অবস্থাতেই ও মারা যায়। অনুজ খুব ভোরে ঘুম থেকে উঠত। প্রতিদিন ভোর সাড়ে ৪টায় উঠে পড়ত। নিয়মিত রুটিন মেনেই চলত, যার মধ্যে শরীরচর্চা ও জগিংছিল। কিন্তু ওদিন সকালে ও আর ঘুম থেকে ওঠেন। ভোর সাড়ে ৪টায় ওর অ্যালার্ম বেজে ওঠে; এরপর ওর মা ওকে ডাকতে ঘরে গিয়ে দেখে যে, ছেলে আর বেঁচে নেই।' বোঝাই যাচ্ছে যে, অনুজের প্রয়াণে কীভাবে ভেঙে পড়েছেন তাঁর বন্ধু। 

 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আরও পড়ুন: 'রোজা'র অভিনেত্রী আর নেই! মাথায় আকাশ ভেঙে পড়ল ইন্ডাস্ট্রির, ভাবতেই পারছেন না কেউ
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Bollywood News