• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /ROJA ACTRESS DEATH: 'রোজা'র অভিনেত্রী আর নেই! মাথায় আকাশ ভেঙে পড়ল ইন্ডাস্ট্রির, ভাবতেই পারছেন না কেউ

ROJA ACTRESS DEATH: 'রোজা'র অভিনেত্রী আর নেই! মাথায় আকাশ ভেঙে পড়ল ইন্ডাস্ট্রির, ভাবতেই পারছেন না কেউ

তামিল চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী ভৎসালা রাজাগোপাল ৯৩ বছর বয়সে চেন্নাইয়ে প্রয়াত হয়েছেন।

Written BySubhapam Saha
Published: Oct 30, 2026, 07:48 PM IST|Updated: Oct 30, 2026, 07:53 PM IST
joinshare
ROJA ACTRESS DEATH: 'রোজা'র অভিনেত্রী আর নেই! মাথায় আকাশ ভেঙে পড়ল ইন্ডাস্ট্রির, ভাবতেই পারছেন না কেউ

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ROJA ACTRESS DEATH: 'রোজা'র অভিনেত্রী আর নেই! মাথায় আকাশ ভেঙে পড়ল ইন্ডাস্ট্রির, ভাবতেই পারছেন না কেউ

ROJA ACTRESS DEATH: 'রোজা'র অভিনেত্রী আর নেই! মাথায় আকাশ ভেঙে পড়ল ইন্ডাস্ট্রির, ভাবতেই পারছেন না কেউ

2

অ্যাকাউন্ট থেকে উধাও কোটি কোটি, ৩৫ কোটির কেলেঙ্কারি! ৪৩ লাখ মিটিয়ে PNB-র আশ্বাস, 'সব জমানো টাকা ফেরত মিলবে'

3

অফিসে আসলে বসিয়ে রাখা হচ্ছে একা: জুনিয়রদের দেওয়া হচ্ছে সব প্রজেক্ট-- পরের টার্গেট কি আমি? ছাঁটাইয়ের আতঙ্কে প্রশ্ন কর্মীর

4

কম নয়, কমিশনে জমা পড়ছে বেশি সই! কালীঘাট বিজয়া সম্মিলনীরই কেউ কেউ... বিরাট দাবি ঋতব্রতর

5

জি এন্টারটেইনমেন্টে বড় রদবদল! সংস্থার নতুন চিফ কমপ্লায়েন্স অফিসার ও কোম্পানি সেক্রেটারি সঙ্গীতা শেঠি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তামিল সিনেমা তার এক অত্যন্ত প্রিয় মুখকে হারাল। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী ভৎসালা রাজাগোপাল। যিনি সিনেমা ও টেলিভিশনের দুনিয়ায় নিজের স্মরণীয় সব পারফরম্যান্সে মাধ্যমে দর্শকদের আনন্দ দিয়েছেন, তিনি আর আমাদের মাঝে নেই। ভৎসালা ৩০ অক্টোবর, শুক্রবার চেন্নাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ পল্লবরমে অবস্থিত তাঁর বাসভবনে রাখা হয়েছে। বিভিন্ন পার্শ্বচরিত্রে উষ্ণতা ও হাস্যরস ফুটিয়ে তোলার জন্য পরিচিত এই অভিনেত্রী কয়েক দশক ধরে চলচ্চিত্র শিল্পে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে ছিলেন।

আরও পড়ুন: আচমকাই প্রয়াত কিংবদন্তি অভিনেতা! পুজোর পরেই ইন্ডাস্ট্রিতে নেমে এল গভীর শোকের ছায়া

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

'রোজা'য় ডেবিউ ৬০ বছরে!

১৯৯২ সালে মণি রত্নমের ব্লকবাস্টার সিনেমা 'রোজা'য় ৬০ বছর বয়সে তাঁর সিনেমায় ডেবিউ করেছিলেন। এই ছবিতে তিনি ফিমেল লিড মাধুর ঠাকুমার ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর পথচলা ছিল বেশ ব্যতিক্রমী—জীবনের অনেকটা দেরিতে সিনেমায় পা রাখলেও, পরে বেশ কিছু জনপ্রিয় তামিল কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। রাজাগোপালের প্রয়াণের খবরে শোকাহত তামিল সিনে ইন্ডাস্ট্রি। প্রবীণ অভিনেত্রী তাঁর সাবলীল অভিনয়শৈলীতে চরিত্রকে প্রাণবন্ত করে তোলার সহজাত ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। তিনি বহু সিনেমায় ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। বিশেষ করে  ঠাকুমার মতো চরিত্রে তাঁর অভিনয় গল্পের মধ্যে এক আন্তরিক আবহ তৈরি করত।  

৪০০০-র বেশি সিনেমায় অভিনয়

তিরুঅনন্তপুরমে রাজাগোপালের জন্ম ও বেড়ে ওঠা। স্কুলের পড়ার সময় থেকেই নাচ ও নাটকের প্রতি তাঁর আগ্রহ ছিল। ১৯৫৩ সালে বিয়ের পর তিনি চেন্নাইয়ে চলে আসেন এবং অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে ক্লার্স হিসেবে কাজ শুরু করেন। সেই সময়ে ফিল্মমেকার কে. বালাচন্দর একই অফিসে একজন ঊর্ধ্বতন কর্তা ছিলেন। পারফর্মিং আর্টসের প্রতি আগ্রহই তাঁকে কার্টুনিস্ট শ্রীধরন পরিচালিত ‘রসিকা রঙ্গ’ নামক নাট্যদলের সঙ্গে যুক্ত করে। মঞ্চে তাঁর অভিনয় তাঁকে পরিচিতি এনে দেয় এবং এক পর্যায়ে সিনেমার পথ খুলে দেয়। ১৯৯২ সালে মণি রত্নমের হাত ধরে সিনেমায় আসা রাজাগোপালের। দেখতে গেলে তিনি অভিনয়ের প্রথম সুযোগ এমন সময়ে পেলেন যে, যখন অনেক শিল্পীই অভিনয় জগৎ থেকে বিদায় নিয়ে থাকেন। ওই বয়সেও সিনেমার কেরিয়ার শুরু করেও তিনি পরে অত্যন্ত সমৃদ্ধ এক কেরিয়ার গড়ে তোলেন। দীর্ঘ কর্মজীবনে ৪০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য তামিল সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘সাথি লীলাবতী’, ‘রিদম’, ‘উইনার’, ‘পাট্টিয়াল’, ‘ধাম ধুম’ এবং ‘কল্যাণ সামায়াল সাধাম’। এছাড়া তিনি ‘আন্নিয়ান’ ও ‘মোলি’-র মতো জনপ্রিয় সিনেমাতেও অভিনয় করেছেন। 

আরও পড়ুন: ঝুঁকি জেনেও ফিরেছিলেন দেশে! ৫ বছরের জেল ইরানি পরিচালক জাফর পানাহির, বাজেয়াপ্ত সম্পত্তিও

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source