• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বাণিজ্য
  • /অ্যাকাউন্ট থেকে উধাও কোটি কোটি, ৩৫ কোটির কেলেঙ্কারি! ৪৩ লাখ মিটিয়ে PNB-র আশ্বাস, 'সব জমানো টাকা ফেরত মিলবে'

অ্যাকাউন্ট থেকে উধাও কোটি কোটি, ৩৫ কোটির কেলেঙ্কারি! ৪৩ লাখ মিটিয়ে PNB-র আশ্বাস, 'সব জমানো টাকা ফেরত মিলবে'

35 Crore PNB Fraud: গ্রেটার নয়ডা পিএনবি জালিয়াতি কাণ্ডে বড় আপডেট! সমস্ত বৈধ দাবি মিটিয়ে দেওয়ার আশ্বাস। মোট ৩ দাবির ৪৩ লক্ষ টাকা ইতিমধ্যেই মেটাল ব্যাংক কর্তৃপক্ষ।

Written BySudeshna Paul Saha
Published: Oct 30, 2026, 07:34 PM IST|Updated: Oct 30, 2026, 07:42 PM IST
joinshare
অ্যাকাউন্ট থেকে উধাও কোটি কোটি, ৩৫ কোটির কেলেঙ্কারি! ৪৩ লাখ মিটিয়ে PNB-র আশ্বাস, 'সব জমানো টাকা ফেরত মিলবে'

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ROJA ACTRESS DEATH: 'রোজা'র অভিনেত্রী আর নেই! মাথায় আকাশ ভেঙে পড়ল ইন্ডাস্ট্রির, ভাবতেই পারছেন না কেউ

ROJA ACTRESS DEATH: 'রোজা'র অভিনেত্রী আর নেই! মাথায় আকাশ ভেঙে পড়ল ইন্ডাস্ট্রির, ভাবতেই পারছেন না কেউ

2

অ্যাকাউন্ট থেকে উধাও কোটি কোটি, ৩৫ কোটির কেলেঙ্কারি! ৪৩ লাখ মিটিয়ে PNB-র আশ্বাস, 'সব জমানো টাকা ফেরত মিলবে'

3

অফিসে আসলে বসিয়ে রাখা হচ্ছে একা: জুনিয়রদের দেওয়া হচ্ছে সব প্রজেক্ট-- পরের টার্গেট কি আমি? ছাঁটাইয়ের আতঙ্কে প্রশ্ন কর্মীর

4

কম নয়, কমিশনে জমা পড়ছে বেশি সই! কালীঘাট বিজয়া সম্মিলনীরই কেউ কেউ... বিরাট দাবি ঋতব্রতর

5

জি এন্টারটেইনমেন্টে বড় রদবদল! সংস্থার নতুন চিফ কমপ্লায়েন্স অফিসার ও কোম্পানি সেক্রেটারি সঙ্গীতা শেঠি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দিল্লি সংলগ্ন গ্রেটার নয়ডার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় ৩৫ কোটির আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে আসার পর গ্রাহকদের আশ্বস্ত করল ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত বৈধ অভিযোগ এবং দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। প্রয়োজনীয় যাচাইয়ের পর সব দাবি মেটানো হবে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের তিনটি দাবি নিষ্পত্তি করা হয়েছে বলেও জানিয়েছে  ব্যাংক কর্তৃপক্ষ। যার মোট পরিমাণ প্রায় ৪৩ লক্ষ টাকা।

গত কিছুদিন ধরেই গ্রেটার নয়ডার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওই নির্দিষ্ট শাখাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ কয়েকজন গ্রাহক অভিযোগ করেন যে, তাঁদের সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট থেকে কোনও রকম অনুমতি ছাড়াই গোপনে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। পুলিসের কাছে জমা পড়া অভিযোগ অনুযায়ী, প্রায় ২১ জন গ্রাহকের মোট ১১.২৪ কোটি টাকারও বেশি অর্থ লোপাট হয়েছে বলে দাবি। এমনকি কোনও কোনও গ্রাহকের ১ কোটিরও বেশি টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই ব্রাঞ্চের অ্যাকাউন্ট হোল্ডারদের আশঙ্কা, এই জালিয়াতির পুরো পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহক শ্রীচাঁদ, বিজেন্দ্র সিং ও হানিপ খানেরা তাঁদের ফিক্সড ডিপোজিট ও জমানো টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ করেছেন। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে পুলিস অজ্ঞাতপরিচয় ব্যাংক কর্মীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) নির্দিষ্ট ধারায় এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে। পরিস্থিতি গুরুত্ব বুঝে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। ব্যাংক ম্যানেজার সহ বেশ কয়েকজন কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ডও করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখতে তারা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করছে।

আরও পড়ুন, 'কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে!' ঘুম ভাঙতেই ইনবক্সে ছাঁটাইয়ের লেটার, ভোরের ইমেইলেই ২৫০ কর্মীকে ছাঁটাই অ্যামাজনের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Delhi news