জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'কোন কোন বিচারপতি বিজেপির, কোন কোন জজ তৃণমূলের তার তালিকা দিন'! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ধমক হাইকোর্টের। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে পর্যবেক্ষণ, 'আপনার সমস্যা আছে। এখানে রেমিডি না পেলে অন্য কোর্ট আছে। সুপ্রিম কোর্ট আছে। ভ্যাকেশন বেঞ্চ ছিল'। শুনানি শেষে আপাতত রায়দান স্থগিত।
জেড প্লাস নিরাপত্তা ফেরত চেয়ে হাইকোর্টে অভিষেক। সেই মামলাতেই রাজ্য়ের পালটা দাবি, অভিষেকের বিরুদ্ধে ক্রিমিনাল কনটেম্পট হওয়া উচিত! শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী বলেন, 'রাজনৈতিক লড়াই চলতে পারে কিন্তু বিচার ব্যবস্থাকে টেনে আনা উচিত নয়'। অভিষেকে ফেসবুক পেজে ভিডিয়ো-ও পেশ করা হয় আদালতের।
অভিষেকের আইনজীবী বলেন, 'পুলিস ব্যবস্থা নিচ্ছে না। আদালতে মামলা করেছি। সেখানে প্রেসার আছে মনে হয়। আমার নিরাপত্তার মামলা যাতে না হয় সেটার চেষ্টা চলছে। বিজেপি তান্ডব চলছে কারণ জুডিসিয়ারি কাছে কেস পেন্ডিং। কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে। আদানি মামলা করলে একদিনে হয়ে যাচ্ছে। আমার মামলা তিন মাস ধরে কিছু হচ্ছে না। অনেক বিচারপতি সংবিধান রক্ষার চেষ্টা করছে। এটা বলতে দ্বিধা নেই একটা ক্লাস বিজেপি কাছে বিক্রি হয়ে গিয়েছে! এটা কি ধরনের জুডিশিয়ারি'? এরপরই 'কোন কোন বিচারপতি বিজেপির, কোন কোন জজ তৃণমূলের', অভিষেকের আইনজীবীর কাছে তালিকা চান বিচারপতি।
অভিষেকের আইনজীবীর বক্তব্য, 'আজ মামলা শুনানি। তার আগে আজ আমার বাড়ির বাইরে পুলিশ কিয়ক্স ছিল সেটা সরানো হয়েছে। যখন মামলা বিচারাধীন। যে ভাবে আটক হচ্ছে, তাতে যে কয়জন PSO আছে তারা রক্ষা করতে পারবে না। যে ভাবে acttack চলছে তাতে এটা রাজ্যের অজানা নয়, আমার ওপর যে ভাবে হামলা হচ্ছে তাতে নিরাপত্তার প্রয়োজন'।
রাজ্যের কাছে আদালত জানতে চায়, 'অভিষেকের নিরাপত্তা রিভিউ ২৯ মে ২০২৬-এ হয়, তার আগে প্রস্তাব দেওয়া হয় ১২ মে। কবে নিরাপত্তার কমানো হয়'? রাজ্যের তরফে জানানো হয়, ১২ মে নিরাপত্তা কমানো হয়'। আদালতের প্রশ্ন, 'যে পাঁচটা থ্রেটের কথা বলা হচ্ছে সেটা নিয়ে জ্য়েন্ট কমিশনার সিকিউরিটি কোনও পর্যালোচনা করলেন না? রিপোর্টে সেটার উল্লেখ নেই কেন'? বিচারপতি বলেন, 'কাকে কী নিরাপত্তা দেওয়া হবে সেটা আদালত বলবে না। কিন্তু মালাকারী বলছে হামলা হয়েছে। সেটা পর্যালোচনা করা হয়নি। তাই আদালত জানতে চাইছে'। রাজ্যের তরফে আইনজীবীর সওয়াল, 'নভেম্বরের শেষে আদালত নিরাপত্তা নিয়ে রিভিউ করা হবে। যে যে থ্রেট কথা বলা হচ্ছে সেটা তখন দেখা হবে'। অভিষেকের আইনজীবীর সওয়াল, 'যতক্ষণ না রিভিউ হচ্ছে ততদিন জেড প্লাস দেওয়া হোক'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)