• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /অকালবৃষ্টিতে 'পাকা ধানে মই'! দুর্যোগের কালো মেঘে মাথায় হাত চাষিদের

অকালবৃষ্টিতে 'পাকা ধানে মই'! দুর্যোগের কালো মেঘে মাথায় হাত চাষিদের

Cyclone Akwan Effects on Agriculture: কৃষকদের চাষের পিছনে থাকে একাধিক আর্থিক দায়। অনেকেই ধারদেনা করে জমিতে ফসল ফলান! কীভাবে তাঁরা শোধ করবেন সেই টাকা? পাকা আমন ধান কাটার মুখেই প্রকৃতির রোষে জেলা জুড়ে ব্যাপক ফসলহানির আশঙ্কা! এবার কী হবে?

Written BySoumitra Sen
Published: Nov 22, 2026, 16:04 IST|Updated: Nov 22, 2026, 16:10 IST
joinshare
অকালবৃষ্টিতে 'পাকা ধানে মই'! দুর্যোগের কালো মেঘে মাথায় হাত চাষিদের

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
অকালবৃষ্টিতে 'পাকা ধানে মই'! দুর্যোগের কালো মেঘে মাথায় হাত চাষিদের

অকালবৃষ্টিতে 'পাকা ধানে মই'! দুর্যোগের কালো মেঘে মাথায় হাত চাষিদের

2

বাংলায় শক্তি বাড়াচ্ছে NCPI! পাঁচ জেলায় পঞ্চায়েত সমিতি দখলের দাবি সুদীপ-কাকলিদের

3

শিলিগুড়ি থেকে মায়াপুর! রাজ্য সরকারের উদ্যোগ এবার সরাসরি বাসেই তীর্থযাত্রা!

4

আজ সন্ধে ৬টায় বাজবে গগনভেদী সাইরেন... আঁধারে ডুববে ৭৫ জেলা! আকাশপথে ভয়াল হামলার অশনি সংকেত? ব্ল্যাকআউটের ঘোষণা সরকারের

5

২৩-২৯ নভেম্বর: ভরা সপ্তাহে চারদিনই ব্যাংক বন্ধ! ব্রাঞ্চে যাওয়ার কথা ভাবছেন? দেখে নিন ছুটির তালিকা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অরূপ লাহা: অকালবৃষ্টিতে পাকা ধানে মই, দুর্যোগের কালো মেঘে মাথায় হাত পূর্ব বর্ধমানের চাষিদের। আর মাত্র কয়েকদিন, তার পরেই সোনালি ফসলে ভরে ওঠার কথা ছিল গোলা। কিন্তু ঘূর্ণিঝড় 'আকভানে'র প্রভাবে গত দু'দিনের টানা অকালবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় সব স্বপ্ন চুরমার হতে বসেছে রাজ্যের 'ধানের গোলা' পূর্ব বর্ধমানের কৃষকদের। পাকা আমন ধান কাটার ঠিক মুখেই প্রকৃতির এই রোষে জেলা জুড়ে ব্যাপক ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন: তাপমাত্রা এক ধাক্কায় নামল ৭ ডিগ্রি! 'আখভান' আবহেই শীতল দিন শহরে! এবার কি শীত সব 

গলসি, আউশগ্রাম, ভাতার, কালনা, পূর্বস্থলী

আবহাওয়া অনুকূল থাকায় ফলনও বেশ ভালো হয়েছিল। গলসি, আউশগ্রাম, ভাতার থেকে শুরু করে কালনা ও পূর্বস্থলী জেলার বিস্তীর্ণ এলাকার মাঠে এখন পাকা ধান। কিন্তু নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে নিচু জমিতে জল জমে গিয়েছে। ঝোড়ো হাওয়ায় নুয়ে পড়েছে পাকা ধানগাছ, বিশেষ করে সুগন্ধি গোবিন্দভোগ ধানের গাছ লম্বা হওয়ায় মাটি কামড়ে শুয়ে পড়েছে। যে সমস্ত চাষি ইতিমধ্যেই ধান কেটে মাঠে ফেলে রেখেছিলেন, তাঁদের বিপদ আরও বেড়েছে। জলে ভিজে ধানের রং নষ্ট হওয়ার পাশাপাশি তা থেকে অঙ্কুর বেরিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

কৃষকদের মাথায় হাত

কৃষকদের কথায়, আর দিনপাঁচেক পরেই ধান কাটার কথা ছিল। মহাজনের থেকে ধার করে চাষ করেছি। এখন যেভাবে জমিতে জল দাঁড়িয়েছে, তাতে ধান ঘরে তোলা তো দূর, তা পচে নষ্ট হওয়ার জোগাড়। সংসার চালাব কী করে, আর ঋণই-বা শোধ করব কীভাবে, ভেবে পাচ্ছি না।

বিপদে সবজিচাষও

শুধু ধানই নয়, প্রবল ক্ষতির মুখে পড়েছে জেলার আলু, পেঁয়াজ ও শীতকালীন সবজি চাষও। জেলায় প্রায় ৭০ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। জমি কাদা হয়ে যাওয়ায় আলু বসানোর কাজ পিছিয়ে যাচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal