• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /বাংলায় শক্তি বাড়াচ্ছে NCPI! পাঁচ জেলায় পঞ্চায়েত সমিতি দখলের দাবি সুদীপ-কাকলিদের

বাংলায় শক্তি বাড়াচ্ছে NCPI! পাঁচ জেলায় পঞ্চায়েত সমিতি দখলের দাবি সুদীপ-কাকলিদের

NCPI: উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় জেলায় এনসিপিআই-এর সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি। দলের তরফে দাবি করা হয়েছে, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমের একাংশে তাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী হয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুরের একাংশেও তাদের সদস্য সংখ্যা দ্রুত বাড়ছে।

Edited BySoumita Khan
Published: Nov 22, 2026, 15:08 IST|Updated: Nov 22, 2026, 15:23 IST
joinshare
বাংলায় শক্তি বাড়াচ্ছে NCPI! পাঁচ জেলায় পঞ্চায়েত সমিতি দখলের দাবি সুদীপ-কাকলিদের

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
অকালবৃষ্টিতে 'পাকা ধানে মই'! দুর্যোগের কালো মেঘে মাথায় হাত চাষিদের

অকালবৃষ্টিতে 'পাকা ধানে মই'! দুর্যোগের কালো মেঘে মাথায় হাত চাষিদের

2

বাংলায় শক্তি বাড়াচ্ছে NCPI! পাঁচ জেলায় পঞ্চায়েত সমিতি দখলের দাবি সুদীপ-কাকলিদের

3

শিলিগুড়ি থেকে মায়াপুর! রাজ্য সরকারের উদ্যোগ এবার সরাসরি বাসেই তীর্থযাত্রা!

4

আজ সন্ধে ৬টায় বাজবে গগনভেদী সাইরেন... আঁধারে ডুববে ৭৫ জেলা! আকাশপথে ভয়াল হামলার অশনি সংকেত? ব্ল্যাকআউটের ঘোষণা সরকারের

5

২৩-২৯ নভেম্বর: ভরা সপ্তাহে চারদিনই ব্যাংক বন্ধ! ব্রাঞ্চে যাওয়ার কথা ভাবছেন? দেখে নিন ছুটির তালিকা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

কমলাক্ষ ভট্টাচার্য: উত্তর থেকে দক্ষিণ-পাঁচ জেলায় শক্তি বাড়াচ্ছে এনসিপিআই। নজরে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমের একাংশ। তাদের দখলে পাঁচটি পঞ্চায়েত সমিতি- এমনটাই দাবি করছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)। দলের দাবি অনুযায়ী, বর্তমানে তাদের দখলে রয়েছে ৫টি পঞ্চায়েত সমিতি। সেগুলি হল-
১. গোয়ালপোখর ২
২. ইসলামপুর
৩. সন্দেশখালি ১
৪. মিনাখাঁ
৫. বসিরহাট ১

এছাড়াও রাজ্যজুড়ে ১৮টি গ্রাম পঞ্চায়েতে প্রতিনিধিত্ব রয়েছে বলে দাবি করেছে এনসিপিআই। জাতীয়তাবাদ, সুশাসন ও উন্নয়নকে সামনে রেখেই তারা তৃণমূল স্তরে কাজ করছে। শিল্প পুনরুজ্জীবন, কর্মসংস্থান, পরিকাঠামোর আধুনিকীকরণ এবং স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে বাংলাকে আবার বিনিয়োগ ও উন্নয়নের মানচিত্রে ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য। জাতীয় স্তরেও নিজেদের বড় শক্তি হিসাবে তুলে ধরছে এনসিপিআই। দলের দাবি, লোকসভায় তাদের ২০ জন সাংসদ রয়েছেন।

আরও পড়ুন: মায়ের খুনের মামলার 'কি-উইটনেস' মেয়ে! বাবা জেল থেকে ছাড়া পেতেই নবম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু

বাংলায় যাদের কোনও অস্তিত্বই কার্যত ছিল না, সেই বাংলায় শক্তি বাড়াচ্ছে এনসিপিআই। লোকসভায় ২০ জন সাংসদ থাকার দাবিদার এই দলটি মূলত এনডিএ-র দ্বিতীয় বৃহত্তম শরিক হিসেবে বাংলায় নিজেদের জমি শক্ত করতে চাইছে। দলের বক্তব্য, আপাতত বাংলায় সুশাসন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের লক্ষ্যেই তারা সাংগঠনিক শক্তি বৃদ্ধিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের রাজনীতিতে নতুন করে শক্তি বাড়ানোর দাবি NCPI দলের। বিজেপির পরেই জেলায় দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে তারা, এমনটাই দাবি দলের নেতা তথা ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল সরকারের। আগামী ১০ ডিসেম্বর উত্তর দিনাজপুরে দলের জেলা কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামপুরের মহম্মদ জাহিদুলকে।

অন্যদিকে, গোয়ালপোখর-২ পঞ্চায়েত সমিতিও NCPI-র দখলে এসেছে বলে দাবি দলের। পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম-সহ ১৫ জন সদস্য NCPI-তে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও আনোয়ার আলমের দাবি, ১৫ জনেরও বেশি সদস্য ইতিমধ্যে তাঁদের দলে যোগ দিয়েছেন। পাশাপাশি ইসলামপুর ব্লকের মাটিকুণ্ডা-১ গ্রাম পঞ্চায়েতও NCPI-র দখলে এসেছে বলে দাবি করা হয়েছে। শ্যামল সরকার আরও জানিয়েছেন, জেলার আরও বেশ কয়েকটি পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে তাঁদের আলোচনা চলছে। আগামী দিনে তাঁরাও NCPI-তে যোগ দিতে পারেন বলে আশাবাদী দলীয় নেতৃত্ব।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র! গঠন হল মেডিক্যাল বোর্ড, আচমকা কী হল?

শ্যামল সরকারের বক্তব্য, NDA-র শরিক হিসেবে উত্তর দিনাজপুর জেলায় বিজেপির পরেই তাঁদের অবস্থান। আগামী ১০ ডিসেম্বর জেলা কমিটি ঘোষণার পর দলের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হবে। সব মিলিয়ে জেলা রাজনীতিতে NCPI-র এই উত্থানের দাবি ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
NCPI