• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /কাশির সমস্যা নিয়ে শনির রাতে ভর্তি হন হাসপাতালে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিজেপি সাংসদ

কাশির সমস্যা নিয়ে শনির রাতে ভর্তি হন হাসপাতালে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিজেপি সাংসদ

Ramrao Sakharam Wadkute Dies: রামরাও সাখারাম ওয়াডকুটে! বিজেপির সাংগঠনিক দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। মানুষের পাশে থাকা এবং তাঁদের কল্যাণে কাজ করাই ছিল তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম লক্ষ্য। তাঁর মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনীতিতে অবসান হল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের।

Written BySoumitra Sen
Published: Nov 22, 2026, 17:09 IST|Updated: Nov 22, 2026, 17:15 IST
joinshare
কাশির সমস্যা নিয়ে শনির রাতে ভর্তি হন হাসপাতালে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিজেপি সাংসদ

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
কাশির সমস্যা নিয়ে শনির রাতে ভর্তি হন হাসপাতালে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিজেপি সাংসদ

কাশির সমস্যা নিয়ে শনির রাতে ভর্তি হন হাসপাতালে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিজেপি সাংসদ

2

গ্রেফতার মমতাঘনিষ্ঠ বিধায়কের ভাই! কী অভিযোগ?

3

চেনা মেলায় 'বিষ চাউমিন' খেয়েই তীব্র পেটব্যথা-বমি, শয়ে-শয়ে শিশুর ভয়াবহ পরিণতি! হাসপাতাল শেষে জানিয়ে দিল...

4

অকালবৃষ্টিতে 'পাকা ধানে মই'! দুর্যোগের কালো মেঘে মাথায় হাত চাষিদের

5

বাংলায় শক্তি বাড়াচ্ছে NCPI! পাঁচ জেলায় পঞ্চায়েত সমিতি দখলের দাবি সুদীপ-কাকলিদের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শোকের ছায়া রাজনৈতিক মহলে। প্রয়াত বিজেপির রাজ্যসভা সাংসদ। হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস তথা AIIMS-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। রামরাও সাখারাম ওয়াডকুটে! তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে মৃত্যু হয় তাঁর। তাঁর প্রয়াণে বিজেপিশিবিরের পাশাপাশি দেশের রাজনৈতিক মহলেও শোকের আবহ।

আরও পড়ুন: আখভানের পরে ধেয়ে আসছে আর এক ঘূর্ণিঝড়! 

রামরাওয়ের প্রয়াণ

তাঁর একটা কাশির সমস্যা ছিলই। তবে, পরিবারসূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন বিজেপি নেতা রামরাও সাখারাম ওয়াডকুটে! তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও অবশ্য শেষরক্ষা হয়নি। রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয় রামরাওয়ের। তাঁর প্রয়াণে বিজেপির পাশাপাশি দেশের রাজনৈতিক মহলেও শোকের আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন: এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম! মন্ত্রীর 

তৃণমূলস্তর থেকে উঠে

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসেই রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন রামরাও সাখারাম ওয়াডকুটে। মহারাষ্ট্রের মরাঠাওয়াড়া অঞ্চলের বাসিন্দা এই রাজনীতিক দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একেবারে তৃণমূলস্তর থেকে উঠে এসে নিজের রাজনৈতিক পরিচিতি তৈরি করেছিলেন তিনি।

সাধারণের সঙ্গে নিবিড় যোগাযোগ

সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল তাঁর। তাঁর মধ্যে সারাজীবন একটা জনসেবার মানসিকতার বজায় ছিল। ২০১৪ সালের জুন থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত বিধান পরিষদের সদস্য ছিলেন রামরাও। রাজ্য-রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা ছিল। ছিল সাংগঠনিক দক্ষতাও। এসবের কারণে বিজেপির কাছেও তিনি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটা মুখ।

শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, বার্তাও

এহেন রামরাওয়ের প্রয়াণের খবর সামনে আসতেই শোকপ্রকাশ করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, প্রয়াত সাংসদের অবদান দীর্ঘদিন মানুষের মনে থেকে যাবে। দরিদ্র ও সাধারণ মানুষের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মহারাষ্ট্রে বিজেপির সাংগঠনিক ভিত মজবুত করার ক্ষেত্রে রামরাওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে বার্তায় উল্লেখ করেন তিনি। রামরাওয়ের মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়স্বজন এবং অনুগামীদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
BJP