• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হাওড়া
  • /আইনি জটে আটকে পুরভোট! 'কিছুদিন দেখব...', বড় ঘোষণা মুখ্য়মন্ত্রীর

আইনি জটে আটকে পুরভোট! 'কিছুদিন দেখব...', বড় ঘোষণা মুখ্য়মন্ত্রীর

Suvendu Adhikari: 'কিছুদিন দেখব, সুপ্রিম কোর্টে যাচ্ছি। কো-অর্ডিনেটর তাঁকে কবর, যে সরকারকে সহযোগিতা করবে, বিরোধিতা করবে না। আমাদের কোন হিডেন অ্যাজেন্ডা নেই, খোলাখুলি বলছি'।

Written ByTanumoy Ghosal
Published: Nov 12, 2026, 17:34 IST|Updated: Nov 12, 2026, 18:33 IST
joinshare
আইনি জটে আটকে পুরভোট! 'কিছুদিন দেখব...', বড় ঘোষণা মুখ্য়মন্ত্রীর

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
কাশির সমস্যা নিয়ে শনির রাতে ভর্তি হন হাসপাতালে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিজেপি সাংসদ

কাশির সমস্যা নিয়ে শনির রাতে ভর্তি হন হাসপাতালে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিজেপি সাংসদ

2

গ্রেফতার মমতাঘনিষ্ঠ বিধায়কের ভাই! কী অভিযোগ?

3

চেনা মেলায় 'বিষ চাউমিন' খেয়েই তীব্র পেটব্যথা-বমি, শয়ে-শয়ে শিশুর ভয়াবহ পরিণতি! হাসপাতাল শেষে জানিয়ে দিল...

4

অকালবৃষ্টিতে 'পাকা ধানে মই'! দুর্যোগের কালো মেঘে মাথায় হাত চাষিদের

5

বাংলায় শক্তি বাড়াচ্ছে NCPI! পাঁচ জেলায় পঞ্চায়েত সমিতি দখলের দাবি সুদীপ-কাকলিদের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইনি জটে আটকে পুরভোট। কলকাতার মতো এবার হাওড়ায়ও কো-অর্ডিনেটর! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, '১ ডিসেম্বর থেকে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করে দেব। পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা, ভালো পানীয় জল,  ভালো রাস্তা, ভালো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, রাস্তায় আলো, এগুলি ন্যূনতম পরিষেবা। এগুলি হওয়া দরকার, পাওয়া দরকার। আটকে দেওয়ার চেষ্টা করছে, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি'।

আরও পড়ুন: ছটপুজোয় হাওড়া স্টেশনে বিরাট বদল! তিন দিন বন্ধ ওল্ড ক্যাব রোড, জেনে নিন যাতায়াতের নতুন নিয়ম

'যারা ভোটে হারবে, তারা পুরভোট আটকাচ্ছে'

মুখ্যমন্ত্রী বলেন, 'যারা ভোটে হারবে, তারা পুরভোট আটকাচ্ছে।  ১২ বছর হাওড়ার মানুষ পরিষেবা পাননি। ২ ঘন্টার বৃষ্টিতে কি অবস্থা হয়! সলিড সিস্টেমকে শেষ করে দিয়েছে! সব আধিকারিকরা করবে! আধিকারিকদের তো সীমাবদ্ধতা আছে। ৬-৮ মাস, ১ বছর করতে পারে। ১২ বছর পুরভোটে ভোট করায়নি। আমরা যখন ডিমিলিটেশব করে ভোটের প্রস্তুতি নিলাম, হাওড়া-কলকাতা। জামানত বাজেয়াপ্ত হবে, হাইকোর্টে চলে গেল। যেতে দাও, আমি সুপ্রিম কোর্টে যাব। যদি না হয়, ১ ডিসেম্বর থেকে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ড কো-অর্ডিনেটর নিয়োগ করে দেব'।

মুখ্যমন্ত্রী জানান, 'কিছুদিন দেখব, সুপ্রিম কোর্টে যাচ্ছি। কো-অর্ডিনেটর তাঁকে কবর, যে সরকারকে সহযোগিতা করবে, বিরোধিতা করবে না। আমাদের কোন হিডেন অ্যাজেন্ডা নেই, খোলাখুলি বলছি'।

আইনি জটে পুরভোট

১৪৪ না ২০৯? ডিলিমিটেশন বিতর্কে এবার কলকাতা পুরসভার নির্ঘণ্ট প্রকাশে স্থগিতাদেশ জারি করল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলাটি এখন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট জারি করা যাবে না।

পুরভোটে ডিলিমিটেশন বিতর্ক

কলকাতা পুরসভায় ডিলিমিটেশন।  ১৪৪ থেকে বেড়ে ওয়ার্ড সংখ্যা ২০৯! এই ডিলিমিটেশন নিয়ে আপত্তি তুলেছে বিরোধীরা। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা করেছেন কসবার সিপিএম নেতা, ছাব্বিশে প্রার্থী দীপু দাস। তাঁর অভিযোগ, আইন মেনে পুরসভায়  ডিলিমিটেশন হয়নি। অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, দু'পক্ষের কাছে হলফনামা চেয়েছিল আদালত। রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছিল চার সপ্তাহ। তারপরের দুই সপ্তাহে হলফনামা দিতে বলা হয়েছিল মামলাকারীকে।

আরও পড়ুন: সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির রহস্যভেদ! হাওড়া পুলিসের মাস্টারস্ট্রোকে বিহার থেকে পাকড়াও ৭ ডাকাত, উদ্ধার লুঠ গয়নাও

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এই নির্দেশ চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান মামলাকারী। তাঁর বক্তব্য, ৬ সপ্তাহ অপেক্ষা করলে ততদিনে পুরভোট হয়ে যাবে। ফলে এই মামলার আর কোনও প্রাসঙ্গিকতা থাকবে না।  মামলাকারী বক্তব্যকে মান্যতা দিয়েই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘন্ট প্রকাশে স্থগিতাদেশ জারি করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 


 

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari