Abhishek Bandyopadhyay: ২৯ ও ৩০ অক্টোবরের সাংবাদিক বৈঠকে পুলিশ ও সরকারি কর্মীদের নাম টুকে হুমকি দেওয়ার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এফআইআরের দাবি জানিয়ে বিধাননগর সাইবার ক্রাইমে ইমেল রাজীব সরকারের।
তদন্তের গোপনীয়তা ও ব্যক্তিগত মর্যাদা রক্ষার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ, তদন্তের অগ্রগতি এবং ব্যক্তিগত জীবন সংক্রান্ত নানা তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এমনকী তাঁর বিদেশযাত্রা ও বৈবাহিক জীবন নিয়েও অনুমাননির্ভর প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলে দাবি।