• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /বাড়িতেই রহস্যমৃত্যু, প্রয়াত ‘কাঁটে’ খ্যাত পরিচালক সঞ্জয় গুপ্ত! শোকস্তব্ধ বলিউড

বাড়িতেই রহস্যমৃত্যু, প্রয়াত ‘কাঁটে’ খ্যাত পরিচালক সঞ্জয় গুপ্ত! শোকস্তব্ধ বলিউড

ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এল এক গভীর শোকের ছায়া। প্রয়াত বলিউডের অন্যতম জনপ্রিয় ও খ্যাতিমান পরিচালক, প্রযোজক তথা চিত্রনাট্যকার সঞ্জয় গুপ্ত। ৩০ অক্টোবর, শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

Written BySoumita Mukherjee
Published: Oct 31, 2026, 01:24 PM IST|Updated: Oct 31, 2026, 01:54 PM IST
joinshare
বাড়িতেই রহস্যমৃত্যু, প্রয়াত ‘কাঁটে’ খ্যাত পরিচালক সঞ্জয় গুপ্ত! শোকস্তব্ধ বলিউড

About the Author

Soumita Mukherjee

Soumita Mukherjee

ইংরেজি সাহিত্যে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। ২০১২ সালে টেলিভিশনে হাতেখড়ি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ২০২১ থেকে ডিজিটালের দুনিয়ায় প্রবেশ। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, দেড় দশকের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন। তারকাদের প্রশ্ন করাতেই বেশি সাবলীল। তবে শুধু গ্ল্যামার জগতেই আটকে নেই। ভোট কভারেজ থেকে শুরু করে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট কোঅর্ডিনেশন-- সর্বমুখিন, সর্বত্রগামী। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
রহস্যময়ী যুবতী, নিজেকেই নিজে গুলি! রেললাইন থেকে উদ্ধার সেই ইনস্পেক্টর জয়ন্ত পালের ছিন্নভিন্ন দেহ, রহস্যমৃত্যু

রহস্যময়ী যুবতী, নিজেকেই নিজে গুলি! রেললাইন থেকে উদ্ধার সেই ইনস্পেক্টর জয়ন্ত পালের ছিন্নভিন্ন দেহ, রহস্যমৃত্যু

2

আরও বড় বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়: বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের FIR, কী অভিযোগ?

3

বাড়িতেই রহস্যমৃত্যু, প্রয়াত ‘কাঁটে’ খ্যাত পরিচালক সঞ্জয় গুপ্ত! শোকস্তব্ধ বলিউড

4

আইবুড়োভাত পর্ব শুরু, বিয়ের প্রস্তুতিও তুঙ্গে! কেন তিন বছর পর আবার বিয়ের পিঁড়িতে শ্রুতি-স্বর্ণেন্দু?

5

পদ্মফুল, 'অপারেশন সিঁদুর'-এর হাইডিমান্ড! বাজিবাজারেও পালাবদলের ছাপ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডে দুঃসংবাদ। প্রয়াত পরিচালক সঞ্জয় গুপ্ত। ৩০ অক্টোবর, শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। কাঁটে, শ্যুটআউট অ্যাট লোখন্ডওয়ালা, কাবিল সহ একাধিক সুপারহিট ছবি তিনি উপহার দিয়েছেন ভারতীয় সিনেমার ভক্তদের।

কী ঘটেছিল?

জানা যায়, রাত ২.৩০ নাগাদ নিজের বাড়িতেই ছিলেন তিনি। সেই সময় আচমকাই বাথরুমে পড়ে যান ও মাথায় আঘাত পান। সেই সময় বাড়িতে সঞ্জয়ের সঙ্গে হাজির ছিলেন তাঁর স্ত্রী ও দুই পুত্রও। কিন্তু সাময়িকভাবে কেউই বুঝতে পারেননি, কী থেকে এই দুর্ঘটনা ঘটল। বেশ অনেকক্ষণই তিনি পড়েছিলেন বাথরুমে। সেই সময় বাড়িতে কী ঘটনা ঘটেছিল, তা পরিষ্কারভাবে এখনও সামনে  আসেনি। 

আরও পড়ুন- 'রোজা'র অভিনেত্রী আর নেই! মাথায় আকাশ ভেঙে পড়ল ইন্ডাস্ট্রির, ভাবতেই পারছেন না কেউ

দীর্ঘ কয়েকদশকের কেরিয়ার পরিচালক সঞ্জয় গুপ্তর। বিটাউনে তাঁর সবচেয়ে কাছের মানুষ সঞ্জয় দত্ত। তাঁর সঙ্গে মিলেই একাধিক ছবি বানিয়েছেন পরিচালক। সেই তালিকায় রয়েছে কাঁটে, মুসাফির, জিন্দা, শ্যুটআউট অ্যাট লোখন্ডওয়ালা। ২০০২ সাল থেকে একের পর সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই সঞ্জয় জুটি।

তবে শুধু পরিচালনাই নয়, তিনি ছিলেন প্রযোজক ও চিত্রনাট্যকারও। ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত একের পর এক ছবি করার পর কিছু দিনের বিরতি নিয়েছিলেন। ফের ক্রাইম জঁর দিয়ে ফেরেন তিনি। ২০১৩ সালে মুক্তি পায় শ্যুটআউট অ্যাট ওয়াডালা। তবে শুধু ক্রাইম নয়, বিভিন্ন ধরনের ছবি বানিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত 'জাজবা' এবং হৃতিক রোশন-ইয়ামি গৌতম অভিনীত 'কাবিল'। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে অ্যান্থোলজি ছবি 'দশ কাহানিয়াঁ', 'অ্যাসিড ফ্যাক্টরি' এবং জন আব্রাহাম ও ইমরান হাশমি অভিনীত 'মুম্বই সাগা'।

সঞ্জয় গুপ্তার কেরিয়ার

২০০১ সালে প্রতিষ্ঠিত নিজের প্রযোজনা সংস্থা 'হোয়াইট ফেদার ফিল্মস'-এর মাধ্যমে তিনি একজন সফল প্রযোজক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। এই ব্যানার থেকে বছরের পর বছর ধরে একাধিক ছবি নির্মিত হয়েছে। তাঁর সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে মিজান জাফরি ও হর্ষবর্ধন রানে অভিনীত 'দ্য মিরাণ্ডা ব্রাদার্স' (২০২৪) এবং রিতেশ দেশমুখ ও ফারদিন খান অভিনীত 'বিস্ফোট' (২০২৪)।

আরও পড়ুন- আচমকাই প্রয়াত কিংবদন্তি অভিনেতা! পুজোর পরেই ইন্ডাস্ট্রিতে নেমে এল গভীর শোকের ছায়া

পরিচালক হিসেবে মূলধারায় আসার আগে সঞ্জয় গুপ্ত পোস্ট-প্রোডাকশন ও সাউন্ড ডিজাইনার হিসেবে কাজ করেছিলেন। এছাড়া তিনি বিখ্যাত পরিচালক পঙ্কজ পরাশরের সহকারী হিসেবে জনপ্রিয় টিভি ধারাবাহিক 'করমচাঁদ' এবং 'জলওয়া' ছবিতে কাজ করেন।

তাঁর প্রতিটি কাজেই তিনি নিজের একটি স্বাতন্ত্র্যসূচক স্টাইল গড়ে তুলেছিলেন—যার মূলে ছিল স্টাইলাইজড অ্যাকশন দৃশ্য, গল্প বলার ধরন এবং প্রেক্ষাপট। এই নিজস্ব ধারার কাজের মাধ্যমেই মূলধারার হিন্দি সিনেমায় তিনি এক পরিচিত ও উজ্জ্বল নাম হয়ে উঠেছিলেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bollywood News