• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /তদন্তের গোপন তথ্য ফাঁস বন্ধের আর্জি! হাইকোর্টে দ্রুত শুনানি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক

তদন্তের গোপন তথ্য ফাঁস বন্ধের আর্জি! হাইকোর্টে দ্রুত শুনানি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক

তদন্তের গোপনীয়তা ও ব্যক্তিগত মর্যাদা রক্ষার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ, তদন্তের অগ্রগতি এবং ব্যক্তিগত জীবন সংক্রান্ত নানা তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এমনকী তাঁর বিদেশযাত্রা ও বৈবাহিক জীবন নিয়েও অনুমাননির্ভর প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলে দাবি।

Written ByDebasmita Das
Published: Oct 30, 2026, 02:10 PM IST|Updated: Oct 30, 2026, 02:27 PM IST
joinshare
তদন্তের গোপন তথ্য ফাঁস বন্ধের আর্জি! হাইকোর্টে দ্রুত শুনানি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ধেয়ে আসছে স্রোত? গৃহপালিত পশু সঙ্গে নিয়েই খোলা আকাশের নীচে আতঙ্কের রাত কাটালেন কয়েকশো মানুষ!

ধেয়ে আসছে স্রোত? গৃহপালিত পশু সঙ্গে নিয়েই খোলা আকাশের নীচে আতঙ্কের রাত কাটালেন কয়েকশো মানুষ!

2

নেতৃত্বকে ‘বাইপাস’ করেই স্পিকারকে জবাব ৩ সাংসদের, NCPI-তে মতবিরোধ? তুঙ্গে জল্পনা

3

INDIAN NAVY: এবার চিনের খেল খতম! ৪০০০০ কোটি অনুমোদন কেন্দ্রের, জিনপিংয়ের ঘুম ওড়াবে কলকাতা, নিমেষে শেষ শত্রু

4

তদন্তের গোপন তথ্য ফাঁস বন্ধের আর্জি! হাইকোর্টে দ্রুত শুনানি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক

5

আরও চাপে প্রাক্তন মন্ত্রী! দুর্গাপুজো কার্নিভাল থেকে চলচ্চিত্র উৎসব কোথায় কত খরচ? খুঁটিনাটি হিসাব চাইল কমিশন

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রাজীব চক্রবর্তী: তদন্তের তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তদন্তের গোপনীয়তা ও ব্যক্তিগত মর্যাদা রক্ষার দাবিতে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, পুলিস ও তদন্তকারী সংস্থার সূত্রে তদন্তের অগ্রগতি, জিজ্ঞাসাবাদ এবং ব্যক্তিগত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এতে যেমন তাঁর ব্যক্তিগত সম্মান, সুনাম, মর্যাদা এবং গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তেমন তদন্তও প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে বলে মনে করেন তিনি। 

এই প্রবণতা বন্ধের নির্দেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেও দ্রুত শুনানিতে সায় মেলেনি বলেই দাবি। বিচারপতি কৃষ্ণ রাও মামলাটি ছেড়ে দেওয়ার পর বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসেও দ্রুত শুনানির অনুমতি পাননি অভিষেক। তাই এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ তিনি। আগামী সোমবার মামলাটির শুনানি হওয়ার কথা। 

আরও পড়ুন, আরও চাপে প্রাক্তন মন্ত্রী! দুর্গাপুজো কার্নিভাল থেকে চলচ্চিত্র উৎসব কোথায় কত খরচ?

আদালতে অভিষেকের আইনজীবী জানান, তদন্তের বিষয়ে সংবাদমাধ্যমে অনুমাননির্ভর, চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। তাঁর মক্কেলের বিদেশযাত্রা, ব্যক্তিগত ও বৈবাহিক জীবন নিয়ে এমন কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা মামলার সঙ্গে সরাসরি সম্পর্কিতই নয়। 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একাধিক অভিযোগে রাজ্য পুলিশ ও সিআইডি-র মতো তদন্তকারী সংস্থাগুলির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাংসদের অভিযোগ, তদন্তকারী আধিকারিকরা ভেতরে তাঁকে কী কী প্রশ্ন করছেন, তা নিয়মবহির্ভূতভাবে বাইরে ফাঁস হয়ে যাচ্ছে এবং সংবাদমাধ্যমে তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। 

প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টে প্রথমে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মামলাটি উঠেছিল। তিনি জানান, বিষয়টি তাঁর বিচারের এক্তিয়ারভুক্ত নয়। উপযুক্ত বেঞ্চে যাওয়ার পরামর্শও দেন। পরে মামলাটি উঠেছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। তিনি এই মামলা জরুরি ভিত্তিতে শুনতে চাননি। জানিয়েছিলেন, দ্রুততার সঙ্গে এই মামলার শুনানির প্রয়োজনীয়তা নেই। আদালতের তালিকা অনুযায়ী শুনানি হবে। এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক।

আরও পড়ুন, বাংলা থেকে অঙ্ক, সব পড়াবেন একজনই! প্রাথমিক শিক্ষায় বড় বদলের পরিকল্পনা রাজ্যের 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Abhishek Banerjee