• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /আরও চাপে প্রাক্তন মন্ত্রী! দুর্গাপুজো কার্নিভাল থেকে চলচ্চিত্র উৎসব কোথায় কত খরচ? খুঁটিনাটি হিসাব চাইল কমিশন

আরও চাপে প্রাক্তন মন্ত্রী! দুর্গাপুজো কার্নিভাল থেকে চলচ্চিত্র উৎসব কোথায় কত খরচ? খুঁটিনাটি হিসাব চাইল কমিশন

২০১৬ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দুর্গাপুজো কার্নিভাল, কলকাতা আন্তর্জাতিক বইমেলা, চলচ্চিত্র উৎসব, বাংলা মোদের গর্ব এবং বাংলা সঙ্গীত মেলার মতো অনুষ্ঠানের বাজেট ও খরচের বিস্তারিত হিসাব চাওয়া হয়েছে। শিল্পীদের পারিশ্রমিক, যাতায়াত ও থাকার খরচ, টেন্ডার প্রক্রিয়া, কাজের বরাত পাওয়া সংস্থা এবং বিজ্ঞাপনের খরচ সংক্রান্ত নথিও চেয়েছে কমিশন।

Written ByDebasmita Das
Published: Oct 30, 2026, 01:40 PM IST|Updated: Oct 30, 2026, 02:02 PM IST
joinshare
আরও চাপে প্রাক্তন মন্ত্রী! দুর্গাপুজো কার্নিভাল থেকে চলচ্চিত্র উৎসব কোথায় কত খরচ? খুঁটিনাটি হিসাব চাইল কমিশন

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
আরও চাপে প্রাক্তন মন্ত্রী! দুর্গাপুজো কার্নিভাল থেকে চলচ্চিত্র উৎসব কোথায় কত খরচ? খুঁটিনাটি হিসাব চাইল কমিশন

আরও চাপে প্রাক্তন মন্ত্রী! দুর্গাপুজো কার্নিভাল থেকে চলচ্চিত্র উৎসব কোথায় কত খরচ? খুঁটিনাটি হিসাব চাইল কমিশন

2

নদীবাঁধে বিপর্যয়! ৫০ মিটার ধস, আরও ১০০ মিটারে দেখা দিয়েছে আতঙ্কের ফাটল; অর্ণবের আঁচড় মৌসুনিতে

3

চোখের সামনে নদী পার সুন্দরবনের রাজার! প্রায় ২০০ মিটার নদী সাঁতরে পার হল রয়্যাল বেঙ্গল টাইগার

4

কেন্দ্রের পর এবার রাজ্যের ডিএ বৃদ্ধির বিরাট ঘোষণা: সরকারি কর্মী ও পেনশনভোগীদের ২% মহার্ঘ ভাতা বাড়ল, ৯ মাসের বকেয়া পাবেন কখন? জেনে নিন

5

পুরভোটে মালদায় বিজেপির চমক! একাধিক নতুন মুখ? প্রার্থী হচ্ছেন কারা? বড় কথা বলে দিলেন...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অর্ণবাংশু নিয়োগী: গ্রেফতারির পরেও চাপ বাড়ছে ইন্দ্রনীল সেনের। এবার দুর্নীতি কমিশনের নজরে প্রাক্তন মন্ত্রী। তথ্য ও সংস্কৃতি দফতরের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে নথি চাইল দুর্নীতি কমিশন। এবার নথি চাওয়া হল, তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকদের কাছে। ২০১৬ থেকে ২০২৬, ১০ বছরে প্রায় ৯ বছর তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ছিলেন ইন্দ্রনীল সেন। মন্ত্রী ছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

ঠিক কি কি তথ্য চেয়েছে কমিশন?

২০১৬ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিস্তারিত তথ্য চাইল পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সংক্রান্ত কমিশন। দুর্গাপুজো কার্নিভাল, ‘বাংলা মোদের গর্ব’, কলকাতা আন্তর্জাতিক বইমেলা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বাংলা সঙ্গীত মেলা-সহ একাধিক অনুষ্ঠানের তথ্য চাওয়া হয়েছে। প্রতিটি অনুষ্ঠানের বাজেট, বরাদ্দ অর্থ, খরচের হিসাব এবং অনুমোদন সংক্রান্ত নথি চাওয়া হয়েছে।

আরও পড়ুন, বাংলা থেকে অঙ্ক, সব পড়াবেন একজনই! প্রাথমিক শিক্ষায় বড় বদলের পরিকল্পনা রাজ্যের

অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা আধিকারিক এবং আর্থিক অনুমোদন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের নাম জানতে চেয়েছে কমিশন। শিল্পীদের নির্বাচন, তাঁদের পারিশ্রমিক এবং যাতায়াত ও থাকার খরচ সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। মঞ্চ তৈরি, আলো, শব্দ, ক্যাটারিং ও সাজসজ্জার কাজের জন্য ডাকা টেন্ডারেরও নথি চাওয়া হয়েছে। টেন্ডারে অংশ নেওয়া সংস্থা, কাজের বরাত পাওয়া এজেন্সি এবং তাদের ওয়ার্ক অর্ডার সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

জমা পড়া ই-টেন্ডারের IP Address, টেন্ডার কমিটির সদস্যদের নাম এবং অনুমোদন সংক্রান্ত তথ্যও চেয়েছে কমিশন। টেন্ডার প্রক্রিয়া নিয়ে কোনও অডিট বা অভিযোগ হয়েছিল কি না, তা জানতে চাওয়া হয়েছে। অনুষ্ঠান আয়োজনের জন্য পুলিস, দমকল, পুরসভা ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমতি নেওয়া হয়েছিল কি না, তার তথ্য চাওয়া হয়েছে। সংবাদপত্র, টেলিভিশন ও হোর্ডিং-ব্যানারে বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা এবং প্রচারের দায়িত্বে থাকা আধিকারিকদের বিবরণ চাওয়া হয়েছে।

Green Apple, Rupkar, Maa Annapurna, Gobraj, Amantran, Mom's Kitchen-সহ একাধিক সংস্থার মালিকানা সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। Webel-এর চুক্তিভিত্তিক Group B কর্মীদের তালিকা ও তাঁদের যোগাযোগের বিবরণও চেয়েছে কমিশন। চিঠিতে চাওয়া তথ্য ও নথি দ্রুত কমিশনের কাছে পাঠানোর জন্য তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, আইনের ছাত্রীকে প্রেমে ফুসলিয়ে সহবাস, মুখ বন্ধ রাখতে ৩০ লাখ! GST ইন্সপেক্টর দীপায়নের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Indranil Sen
West Bengal