• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /নদীবাঁধে বিপর্যয়! ৫০ মিটার ধস, আরও ১০০ মিটারে দেখা দিয়েছে আতঙ্কের ফাটল; অর্ণবের আঁচড় মৌসুনিতে

নদীবাঁধে বিপর্যয়! ৫০ মিটার ধস, আরও ১০০ মিটারে দেখা দিয়েছে আতঙ্কের ফাটল; অর্ণবের আঁচড় মৌসুনিতে

Deadly Landslide in Riverbank Mousuni Island: ঘূর্ণিঝড় অর্ণব ও পূর্ণিমার ভরা কোটালের জেরে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনির পয়লাঘেরি এলাকায় চিনাই নদীবাঁধে ভয়াবহ ধস নামল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৫০ মিটার বাঁধ ধসে যায়। পাশাপাশি আরও ১০০ মিটার এলাকায় দেখা দিয়েছে ফাটল!

Written BySoumitra Sen
Published: Oct 30, 2026, 01:31 PM IST|Updated: Oct 30, 2026, 01:38 PM IST
joinshare
নদীবাঁধে বিপর্যয়! ৫০ মিটার ধস, আরও ১০০ মিটারে দেখা দিয়েছে আতঙ্কের ফাটল; অর্ণবের আঁচড় মৌসুনিতে

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
আরও চাপে প্রাক্তন মন্ত্রী! দুর্গাপুজো কার্নিভাল থেকে চলচ্চিত্র উৎসব কোথায় কত খরচ? খুঁটিনাটি হিসাব চাইল কমিশন

আরও চাপে প্রাক্তন মন্ত্রী! দুর্গাপুজো কার্নিভাল থেকে চলচ্চিত্র উৎসব কোথায় কত খরচ? খুঁটিনাটি হিসাব চাইল কমিশন

2

নদীবাঁধে বিপর্যয়! ৫০ মিটার ধস, আরও ১০০ মিটারে দেখা দিয়েছে আতঙ্কের ফাটল; অর্ণবের আঁচড় মৌসুনিতে

3

চোখের সামনে নদী পার সুন্দরবনের রাজার! প্রায় ২০০ মিটার নদী সাঁতরে পার হল রয়্যাল বেঙ্গল টাইগার

4

কেন্দ্রের পর এবার রাজ্যের ডিএ বৃদ্ধির বিরাট ঘোষণা: সরকারি কর্মী ও পেনশনভোগীদের ২% মহার্ঘ ভাতা বাড়ল, ৯ মাসের বকেয়া পাবেন কখন? জেনে নিন

5

পুরভোটে মালদায় বিজেপির চমক! একাধিক নতুন মুখ? প্রার্থী হচ্ছেন কারা? বড় কথা বলে দিলেন...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

নকিব উদ্দিন গাজী: অর্ণবের প্রভাবে ঘূর্ণিঝড় ও ভরা কোটালের জেরে মৌসুনিতে নদীবাঁধে ধস, এর জেরে ছড়াল আতঙ্ক। ঘূর্ণিঝড় অর্ণব ও পূর্ণিমার ভরা কোটালের জেরে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনির পয়লাঘেরি এলাকায় চিনাই নদীবাঁধে ভয়াবহ ধস নামল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৫০ মিটার বাঁধ ধসে যায়। পাশাপাশি আরও ১০০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। আতঙ্ক ছড়ায় এলাকায়। রাতেই বাঁধ মেরামতির কাজে হাত লাগান গ্রামবাসীরা।

আরও পড়ুন: অর্ণবের কালো ছায়া পুরোপুরি কবে কাটবে? ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরও ক'দিন? কোন তারিখে পা ফেলছে শীত?

 

সেচ দফতরের আশ্বাস

ঘটনাস্থলে পৌঁছন সেচ দফতরের আধিকারিক, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ৪৯ বছর ধরে এই বাঁধে মাটি ফেলা বা পাইলিংয়ের কাজ হয়নি।  এমনকি, বাঁশের খাঁচা দিয়ে অস্থায়ী মেরামতির কাজও করা হয়নি। দ্রুত বাঁধ মেরামত না হলে বিঘের পর বিঘে ধানের জমি, পানের বরজ ও মাছের পুকুর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বিজেপি নেতা নারায়ণ পড়্যা জানান, বিষয়টি সেচ দফতরকে জানানো হয়েছে। দ্রুত মেরামতির কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে তারা।

ভুটান হড়পা

প্রসঙ্গত, ভুটানের গাসা জেলার লায়া গেওগের লুঙ্গো এলাকায় ওয়াকিলা পর্বতের নীচে অবস্থিত শিনতাফু হ্রদে জলবিস্ফোরণের এক ভয়াবহ ঘটনা ঘটেছে। দুর্যোগের আর শেষ নেই! এদিকে অর্ণবের রোষ, ওদিকে হড়পার স্রোত! ভুটান ফ্ল্যাশফ্লাডের জেরে লায়ার জংখাগ সড়কের ২১ থেকে ২২ কিলোমিটার চেনেজের মধ্যে রাস্তার একটি অংশ সম্পূর্ণ ভাবে ধুয়ে গিয়েছে। এর ফলে ওই রাস্তায় যান চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ঘটনার পরই যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে লায়া জংখাগ রোডে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
cyclone