• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /ধেয়ে আসছে স্রোত? গৃহপালিত পশু সঙ্গে নিয়েই খোলা আকাশের নীচে আতঙ্কের রাত কাটালেন কয়েকশো মানুষ!

ধেয়ে আসছে স্রোত? গৃহপালিত পশু সঙ্গে নিয়েই খোলা আকাশের নীচে আতঙ্কের রাত কাটালেন কয়েকশো মানুষ!

Sintaphu Lake Outburst: আলিপুরদুয়ারে সংকোশ বাজার এলাকা কৃষি প্রধান এলাকা। কিছু মানুষ দৈনিক মজুরিতে বালি-পাথর তোলেন সংকোশ নদী থেকে। সংকোশ নদীর কিনারায় তাঁদের বাড়ি। প্রায় ২৫০ পরিবার থাকে এই এলাকায়।

Written BySoumitra Sen
Published: Oct 30, 2026, 02:44 PM IST|Updated: Oct 30, 2026, 02:51 PM IST
joinshare
ধেয়ে আসছে স্রোত? গৃহপালিত পশু সঙ্গে নিয়েই খোলা আকাশের নীচে আতঙ্কের রাত কাটালেন কয়েকশো মানুষ!

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
মহিষ বলি থেকে পান্তা-মাছের ভোগ, ইতিহাস ও জনশ্রুতিতে ঘেরা ৪০০ বছরের মহিষখাগী মাতা

মহিষ বলি থেকে পান্তা-মাছের ভোগ, ইতিহাস ও জনশ্রুতিতে ঘেরা ৪০০ বছরের মহিষখাগী মাতা

2

ধেয়ে আসছে স্রোত? গৃহপালিত পশু সঙ্গে নিয়েই খোলা আকাশের নীচে আতঙ্কের রাত কাটালেন কয়েকশো মানুষ!

3

নেতৃত্বকে ‘বাইপাস’ করেই স্পিকারকে জবাব ৩ সাংসদের, NCPI-তে মতবিরোধ? তুঙ্গে জল্পনা

4

নেতানিয়াহুর বিদায় কি আসন্ন? ভেঙে পড়ল সব হিসেব, পরের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কে এই গাদি আইজেনকোট? ইজরায়েলের ভোটের রেজাল্টে বিরাট ইঙ্গিত

5

INDIAN NAVY: এবার চিনের খেল খতম! ৪০০০০ কোটি অনুমোদন কেন্দ্রের, জিনপিংয়ের ঘুম ওড়াবে কলকাতা, নিমেষে শেষ শত্রু

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

তপন দেব, অরূপ বসাক: ভুটানে মেঘভাঙা বৃষ্টির ফলে জলের ট্যাংকে ফাটল ধরায় পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারের নদীগুলিতে জলস্ফীতি ঘটতে পারে, সেই মর্মে নির্দেশ আসার পরেই আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে জেলার বিভিন্ন নদীগুলির পাশে বসবাসকারী বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার জন্য বলে। ফলে গতকাল রাত থেকে জেলার নদীর পাশে বসবাসকারি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকেই বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছিল। ভুটান থেকে বয়ে আসা জলে বিশেষ করে কুমারগ্রামের সংকোশ, রায়ডাক নদীতে বিপত্তি বেশি ঘটার আশঙ্কা থাকায় এই অঞ্চলে বিশেষ করে সংকোশ বাগান, বনবস্তি, ভল্কা গ্রাম পঞ্চায়েতের বিস্তিন্ন এলাকা, বৃত্তিবাড়ি, পূর্বশালবাড়ি এলাকাগুলিতে আতঙ্ক ছড়ায়। যদিও রাত থেকে সকাল পর্যন্ত নদীগুলিতে কোনও জলস্ফীতি ঘটেনি।

আরও পড়ুন: নদীবাঁধে বিপর্যয়! ৫০ মিটার ধস, আরও ১০০ মিটারে দেখা দিয়েছে আতঙ্কের ফাটল; অর্ণবের আঁচড়

বৃহস্পতির রাত আতঙ্কের রাত

আলিপুরদুয়ারে সংকোশ বাজার এলাকা কৃষি প্রধান এলাকা। কিছু মানুষ দৈনিক মজুরিতে বালি-পাথর তোলেন সংকোশ নদী থেকে। সংকোশ নদীর কিনারায় তাঁদের বাড়ি। প্রায় ২৫০ পরিবার থাকে এই এলাকায়।  গতকাল রাতে এই এলাকার মানুষের কাছে এক আতঙ্কের রাত হয়ে উঠেছিল। রাত তখন সাড়ে আটটা নয়টা। হঠাৎ প্রশাসন থেকে মাইকিং করে জানানো হয় ভুটানে বাঁধ ভেঙেছে, জল বাড়তে পারে সংকোশে। ভয়ে পরিবারের ছোট, বয়স্ক, আর মহিলাদের নিয়ে সংকোশ নদীর ব্রিজের উপর আশ্রয় নেন মানুষগুলি। বাড়ির পালিত গরু ছাগল সব নিয়েই নিদ্রাহীন রাত কাটে তাঁদের। ভোর ৪টে নাগাদ নদীতে জল না বাড়ায় ধীরে ধীরে বাড়ি ফেরেন সকলে। সকালেও তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ ছিল।

ডুয়ার্সে আতঙ্ক, সতর্ক প্রশাসন

ভুটানে শিনতাফু হ্রদ থেকে জল উপচে পড়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে ডুয়ার্স এলাকায়। পরিস্থিতির কথা মাথায় রেখে বৃহস্পতিবার রাতেই নাগরাকাটা ব্লকের বেশ কয়েকটি নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়। শুক্রবার সকাল থেকে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলেও নদীগুলিতে জলস্তর বাড়তে দেখা যায়নি। চেল, ঘীস, লীস, মাল ও জলঢাকা নদীতে শুক্রবার সকালেও জলস্তর ছিল স্বাভাবিকের কাছাকাছি। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। অন্য দিকে, ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে সকাল থেকেই ডুয়ার্স জুড়ে আকাশ মেঘলা। কোথাও কোথাও চলছে ঝিরিঝিরি বৃষ্টি। পাশাপাশি আবহাওয়াও বেশ ঠান্ডা রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
cyclone