• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /Virat Kohli Net Worth: ক্যাফে চেইন থেকে পোশাক ব্র্যান্ড! আছে ৮০ কোটির বাংলো! লন্ডনে লোকচক্ষুর আড়ালেই থাকেন, কোহলি কত টাকার মালিক?

Virat Kohli Net Worth: ক্যাফে চেইন থেকে পোশাক ব্র্যান্ড! আছে ৮০ কোটির বাংলো! লন্ডনে লোকচক্ষুর আড়ালেই থাকেন, কোহলি কত টাকার মালিক?

আজ বিরাট কোহলির মোট সম্পদ কত? গাড়ি, বাংলো, সম্পত্তি, ব্যবসা, এনডোর্সমেন্ট ও আরও অনেক কিছু নিয়েই ধনকুবের। যাবতীয় রইল এই প্রতিবেদনে

Written BySubhapam Saha
Published: Nov 05, 2026, 02:07 PM IST|Updated: Nov 05, 2026, 02:30 PM IST
joinshare
Virat Kohli Net Worth: ক্যাফে চেইন থেকে পোশাক ব্র্যান্ড! আছে ৮০ কোটির বাংলো! লন্ডনে লোকচক্ষুর আড়ালেই থাকেন, কোহলি কত টাকার মালিক?

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
আচমকা বোমাতঙ্কের অ্যালার্ট! ডাইভারশনের নির্দেশ... তারপর যাত্রীসমেত সকলেই সেকেন্ডের মধ্যে...চারিদিকে তখন

আচমকা বোমাতঙ্কের অ্যালার্ট! ডাইভারশনের নির্দেশ... তারপর যাত্রীসমেত সকলেই সেকেন্ডের মধ্যে...চারিদিকে তখন

2

IPL 2027 BIG BREAKING: কাব্যর সুখের সংসার চুরমার! সুন্দরী মালকিনের মন ভাঙলেন ১৩০০০০০০০ টাকার মেগাস্টার, দিওয়ালির আগেই দলবদলের বিরাট ধামাকা

3

মমতা তৃণমূলে জোর ধাক্কা: দলত্যাগ বিরোধী আইনে বড় মোড়, ঋতব্রত শিবিরের ১০ বিদ্রোহী বিধায়ককে নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায়

4

'বাবরি' মসজিদ হচ্ছে না! 'মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে...' পিছু হঠে বড় প্রতিশ্রুতি হুমায়ুন কবীরের

5

মুহূর্তে স্রেফ ধুলো হয়ে গেল আস্ত তিনতলা বাড়ি! ভয়ংকর ধসে আটকে বহু, কতজনের মৃত্যু হল?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলি আজ ৩৮ বছরে পা দিলেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সর্বকালের অন্যতম সেরাকে। ভারতীয় ক্রিকেটে বিরাটের অতুলনীয় অবদানের প্রশংসা করছেন আজ সকলেই। ক্রিকেটের বাইরেও কোহলি চর্চায় থাকেন তাঁর বিপুল সম্পদ এবং বিলাসবহুল জীবনযাত্রার জন্য। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, ম্যাচ ফি, নিজস্ব ব্যবসা এবং অন্যান্য বিনিয়োগেই আজ কোহলি ধনকুবের একাধিক রিপোর্ট বলছে কোহলির মোট সম্পদ ১০৫০ থেকে ১৬০০ কোটি টাকার মধ্যেই।

বিসিসিআইয়ের দৌলতেই কোহলির প্রচুর টাকা

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে কোহলি 'গ্রেড বি' ক্যাটেগরির ক্রিরেটার। টেস্ট এবং টি-২০ আই সংস্করণকে বিদায় জানানোর পর তাঁর পদচ্যুতি হয়েছে। কোহলি শুধুই ওডিআই খেলেন বলেই এখন বছরে ৩ কোটি টাকা পান ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে। এছাড়া ওডিআইয় খেলার জন্য ম্যাচ পিছু তি ওডিআই ফি হিসেবে ৬ লক্ষ টাকা পান। কোহলি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের কিংবদন্তি। আরসিবি তাদের আইকনকে ৮ কোটি টাকায় ২০০৮ সালে দলে নিয়েছিল। ২০২৫–২০২৬ মরসুমে বার্ষিক ২১ কোটি টাকার রিটেনশন ফি দিয়েছে। আইপিএলে প্রতি ম্যাচ খেলার জন্য় বিসিসিআই তাঁকে কোহলিকে ৭.৫ লক্ষ টাকা ম্যাচ ফি দেয়। লিগে ১৪ ম্যাচ খেললে কোহলি অতিরিক্ত ১.০৫ কোটি টাকা পান। 

আরও পড়ুন:  কোহলিই সর্বকালের সেরা রান তাড়ার ওস্তাদ, মাস্টারব্লাস্টার টপকে ইতিহাসে চেজমাস্টার! জন্মদিনের প্রাক্কালেই কিংয়ের বিশ্বরেকর্ড

এনডোর্সমেন্ট ও অনেক কিছু

পুমা, অডি, আমেরিকান টুরিস্টার, টু ইয়াম, ভোলিনি, নয়েজ, মিন্ত্রা, টিসট, হিরো মোটোকর্প  এবং লাক্সরের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলির প্রচারমুখ কোহলি। তিনি এবং তাঁর স্ত্রী অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মার গুরুগ্রামে ৮০ কোটির এক বিশাল বাড়ি রয়েছে। এছাড়া মুম্বইতে তাঁদের ৩৪ কোটি টাকার ৭০০০ স্কোয়ারফুটের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। আলিবাগে ফোর বেডরুমেরও ভিলা রয়েছে। বিরুষ্কা তাঁদের দুই সন্তানকে নিয়ে এখন লন্ডনে থাকেন। যেখানে তাঁরা লোকচক্ষুর আড়ালেই পরিবারের সঙ্গে সময় কাটান। তবে লন্ডনের বাসভবন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। 

গাড়ি-বাড়ি  ব্যবসা-বাণিজ্য

তিনি বিভিন্ন খাতে কোহলি বিনিয়োগও করেছেন, যার মধ্যে রয়েছে গোডিজিট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর, তাঁর প্রাথমিক ২ কোটি টাকার বিনিয়োগ (প্রতি শেয়ার ৭৫ টাকা দরে) থেকে তিনি কয়েক গুণ মুনাফা পেয়েছেন। রেজ কফি, নুয়েভা এবং চিজেল ফিটনেসের তো প্রতিষ্ঠানেও তাঁর বিনিয়োগ রয়েছে। এছাড়া তিনি ওয়ানএইট এবং রং নামে দু'টি ব্যবসার মালিক। তাঁর ব্র্যান্ডের অধীনে থাকা জনপ্রিয় ক্যাফে চেইন ওয়ান৮ কমিউনের বেশ কয়েকটি শহরে ব্রাঞ্চ রয়েছে। রং হল একটি পোশাকের ব্র্যান্ড, যা মূলত পুরুষদের ক্যাজুয়াল পোশাকের উপরই গুরুত্ব দেয় এবং ২০২৩-২৪ অর্থবছরে এই ব্র্যান্ডের আয় ছিল ২৪৪ কোটি টাকা। কোহলির সংগ্রহে রয়েছে ল্যাম্বরগিনি হুরাকান, পোর্শে ৯১১, বেন্টলে কন্টিনেন্টাল জিটি, বেন্টলে ফ্লাইং স্পার , অডি আর৮ ভি১০ এবং অডি আর৮ এলএমএক্সেরমতো অনেক বিলাসবহুল গাড়িও।

আরও পড়ুন: VIDEO: বয়সকে হারিয়ে 'উড়ন্ত' হিটম্যানের অবিশ্বাস্য রানআউট! একহাতে ক্যাচ নিয়ে 'বাজপাখি' বিরাটের ধনুর্বাণ উদযাপন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Virat Kohli