• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /IPL 2027 BIG BREAKING: কাব্যর সুখের সংসার চুরমার! সুন্দরী মালকিনের মন ভাঙলেন ১৩০০০০০০০ টাকার মেগাস্টার, দিওয়ালির আগেই দলবদলের বিরাট ধামাকা

IPL 2027 BIG BREAKING: কাব্যর সুখের সংসার চুরমার! সুন্দরী মালকিনের মন ভাঙলেন ১৩০০০০০০০ টাকার মেগাস্টার, দিওয়ালির আগেই দলবদলের বিরাট ধামাকা

আইপিএল ২০২৭ নিলামের আগে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ চারন খেলোয়াড়ের ট্রেডিং করে ফেলল

Written BySubhapam Saha
Published: Nov 05, 2026, 03:34 PM IST|Updated: Nov 05, 2026, 04:02 PM IST
joinshare
IPL 2027 BIG BREAKING: কাব্যর সুখের সংসার চুরমার! সুন্দরী মালকিনের মন ভাঙলেন ১৩০০০০০০০ টাকার মেগাস্টার, দিওয়ালির আগেই দলবদলের বিরাট ধামাকা

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Cristiano Ronaldo Retires: বিদায় CR7! আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর! ফিরিয়ে দেবেন নিজের ৭ নম্বর আইকনিক জার্সি

Cristiano Ronaldo Retires: বিদায় CR7! আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর! ফিরিয়ে দেবেন নিজের ৭ নম্বর আইকনিক জার্সি

2

রেশন কার্ড নেই? উজ্জ্বলা থেকে আয়ুষ্মান, সরকারি প্রকল্পের সুবিধা পেতে কী কী নথি লাগবে?

3

অভিষেককে হত্যার হুমকি! চিঠিতে শোরগোল... কে কাকে দিলেন চিঠি?

4

ভাঙল তৃণমূল: ১০ বড় TMC নেতা ভোটের আগেই বিজেপিতে যোগ দিল, আরও শক্ত হল পদ্ম শিবির

5

'নতুন কাজ করতে এসে...' অগ্নিমিত্রার সরোবরে ছট প্রস্তাবে স্পষ্ট কথা দিলীপ ঘোষের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল রিটেনশনের সময়সীমা আরও দু'দিন বাড়িয়েছে বিসিসিআই। আগে ঠিক ছিল ১৫ নভেম্বরের মধ্যেই আইপিএলে ১০ ফ্র্যাঞ্চাইজিকে খেলোয়াড় ধরা-ছাড়ার বিষয় চূড়ান্ত করে জানাতে হবে ভারতীয় বোর্ডকে। তবে রিটেনশনের নতুন তারিখ ১৭ নভেম্বর হওয়ায় চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাত টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ বাড়তি সুবিধা পেয়ে গিয়েছে। আর অতিরিক্ত দু'দিন হাতে পাওয়ার পুরো ফায়দা তুলল চেন্নাই এবং হায়দরাবাদ। চার ক্রিকেটারের ট্রেডিং করে ফেলল এই দুই ফ্র্যাঞ্চাইজি। এই চুক্তির আওতায় ইংল্যান্ডের অলরাউন্ডার ও টি-টোয়েন্টি ক্রিকেটের মেগাস্টার লিয়াম লিভিংস্টোন এবং অস্ট্রেলিয়ার জ্যাক এডওয়ার্ডস এসআরএইচ ছেড়ে সিএসকে-তে যোগ দিলেন। বিনিময়ে সিএসকে তাদের ভারতীয় পেসার খলিল আহমেদ এবং অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার নাথান এলিসকে হায়দরাবাদে ট্রেড করেছে।

আরও পড়ুন:  ক্যাফে চেইন থেকে পোশাক ব্র্যান্ড! আছে ৮০ কোটির বাংলো! লন্ডনে লোকচক্ষুর আড়ালেই থাকেন, কোহলি কত টাকার মালিক?

৭ কোটি কমেই রাজি লিভিংস্টোন!

আইপিএলের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার লিভিংস্টোন ৬ কোটি টাকায় সিএসকে-তে এসেছেন। কাব্য মারান কিন্তু তাঁকে ১৩ কোটি টাকায় দলে নিয়েছিলেন। মানে ৭ কোটি টাকা কমেই রাজি হলেন তিনি। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস যদিও তার আগের ৩ কোটি টাকায় চেন্নাইতে যোগ দিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক অভিষেকের আগেই এসআরএইচ তাঁকে দলে নিয়েছিল। তবে পায়ের চোটের কারণে তিনি চলতি বছর আইপিএল খেলতে পারেননি। বিনিময়ে, সানরাইজার্স ৪.৮ কোটি টাকায় বাঁহাতি পেসার খালিলকে দলে নিয়েছে। খালিল এর আগে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত কাব্যর ঘরেই ছিলেন। আইপিএল ২০২৫ মরসুমে সিএসকে-র হয়ে ১৪ ম্যাচে ১৫ উইকেট নেওয়ার মতো দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি আবারও ফ্র্যাঞ্চাইজিতে ফিরে এলেন। চলতি বছর আইপিএলে তিনি সিএসকে-র হয়ে ৫ ম্যাচ খেলেছিলেন, কিন্তু ডান পায়ের থাইয়ের চোটের কারণে মরসুমের বাকি অংশ আর খেলতে পারেননি।

আরও পড়ুন: 'ও আর নেই'! জন্মদিনের ৭২ ঘণ্টার মধ্যে প্রয়াত বিশ্বচ্যাম্পিয়ন! অপূরণীয় ক্ষতি হয়ে গেল ক্রীড়াদুনিয়ায়

হার্দিককে নিয়ে আবারও টানাটানি

অজি পেসার এলিসও তার আগের ফ্র্যাঞ্চাইজি থেকে পাওয়া ২ কোটি টাকায় সানরাইজার্সে এসেছেন। ডেথ ওভারে বল করার ক্ষেত্রে বৈচিত্র্য এবং কার্যকারিতার জন্য পরিচিত এলিস দলের জন্য মূল্যবান টি-টোয়েন্টি অভিজ্ঞতা নিয়ে আসবেন এবং এসআরএইচের পেস বোলিং ইউনিটকে আরও সমৃদ্ধ করবেন। এদিকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে নিয়েও বাজারে চর্চা চলছে। শোনা যাচ্ছে চেন্নাই সুপার কিংসে আসতে পারেন তিনি। জানা গিয়েছে সিএসকে-সহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এই বিশ্বজয়ী ভারতীয় অলরাউন্ডারকে ট্রেডিংয়ে দলে নেওয়ার চেষ্টা করছে। তবে এখন এসবই গুঞ্জনের পর্যায়। এখনও কোনও আনুষ্ঠানিক আলোচনায় রূপ নেয়নি। তাছাড়া হার্দিককে পাওয়ার লড়াইয়ে চেন্নাইকে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কঠিন লড়াই লড়ত হবে। খবর অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস নাকি হার্দিককে দলে নেওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। রিটেনশন সময়সীমা ঘনিয়ে আসায় হার্দিককে নিয়ে বড় খবর দ্রুত আসতে পারে বলেই মনে করা হচ্ছে।


 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL