• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /Cristiano Ronaldo Retires: বিদায় CR7! আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা রোনাল্ডোর! 'বাজা তোরা, রাজা যায়'...

Cristiano Ronaldo Retires: বিদায় CR7! আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা রোনাল্ডোর! 'বাজা তোরা, রাজা যায়'...

রোনাল্ডো পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬টি গোল করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি গোল করার রেকর্ড তাঁর দখলেই।

Written BySubhapam Saha
Published: Nov 05, 2026, 04:39 PM IST|Updated: Nov 05, 2026, 05:05 PM IST
joinshare
Cristiano Ronaldo Retires: বিদায় CR7! আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা রোনাল্ডোর! 'বাজা তোরা, রাজা যায়'...

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ট্রাম্প ধাক্কা খেলেও শেয়ারবাজারে রকেটগতি! ভয়ংকর গতিতে ছুটছে 'বুল', দারুণ চাঙ্গা ভারতের মার্কেটও

ট্রাম্প ধাক্কা খেলেও শেয়ারবাজারে রকেটগতি! ভয়ংকর গতিতে ছুটছে 'বুল', দারুণ চাঙ্গা ভারতের মার্কেটও

2

দীপাবলির উপহার! রাজ্যে চাকরির জোয়ার; মহিলাদের নিয়োগ নিয়ে শিল্পনীতিতে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

3

Cristiano Ronaldo Retires: বিদায় CR7! আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা রোনাল্ডোর! 'বাজা তোরা, রাজা যায়'...

4

রেশন কার্ড নেই? উজ্জ্বলা থেকে আয়ুষ্মান, সরকারি প্রকল্পের সুবিধা পেতে কী কী নথি লাগবে?

5

অভিষেককে হত্যার হুমকি! চিঠিতে শোরগোল... কে কাকে দিলেন চিঠি?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর বহু চর্চিত ভবিষ্যত্‍ নিয়ে বিশ্বসংসারের বিস্তর জল্পনা চলছিল। এবার তিনি নিজেই অবসান ঘটালেন। বৃহস্পতিবার সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিরাট ঘোষণা করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভিডিয়ো বার্তায় সিদ্ধান্ত জানিয়ে দিলেন ৪১ বছরের ফুটবলের মহানক্ষত্র। ম্যানঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে ছ'বার চ্যাম্পিয়ন্স লিগজয়ী ফুটবলার ইউরো এবং নেশনস লিগ চ্যাম্পিয়ন করেছেন পর্তুগালকে। জানিয়েছেন নভেম্বরে আন্তর্জাতিক ব্রেকের পর তিনি ফিরিয়ে দেবেন তাঁর ৭ নম্বর আইকনিক জার্সি। রোনাল্ডো পর্তুগালের হয়ে ২৩ বছরের বর্ণময় কেরিয়ারে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও রয়েছে তাঁর দখলেই। ইউসেবিয়ো, লুই ফিগোদের দেশকে রোনাল্ডোই প্রথম মেজর খেতাব এনে দিয়েছেন। লেখা থাকবে সেই দেশের ইতিহাসে। রোনাল্ডোই প্রথম খেলোয়াড় যিনি বিশ্বকাপের ৬ আসরের প্রতিটিতেই গোল করেছেন—২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালে। বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা ১১ এবং তিনি বিশ্বকাপের ইতিহাসে পর্তুগালের হয়ে সর্বোচ্চও গোলদাতাও।

আরও পড়ুন: কাব্যর সুখের সংসার চুরমার! সুন্দরী মালকিনের মন ভাঙলেন ১৩০০০০০০০ টাকার মেগাস্টার, দিওয়ালির আগেই দলবদলের বিরাট ধামাকা


বিতর্কিত বিদায় রোনাল্ডোর

জাতীয় দলের ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার অপরাধে রোনাল্ডোকে ২৮৫ ডলার জরিমানা করেছিল এবং ৩০ দিনের জন্য জাতীয় দলে নিষিদ্ধও ঘোষণা করে। এই ঘটনার মাত্র দু' সপ্তাহ পরই রোনাল্ডো তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিলেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে, যেদিন ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের ম্যাচ ছিল। অর্থাৎ নিষেধাজ্ঞার ১৯ দিন ইতোমধ্যেই অতিবাহিত। ফলে ধারণা করা হচ্ছে, ১৪ নভেম্বর ডেনমার্কের বিরুদ্ধে পর্তুগালের পরবর্তী নেশনস লিগ ম্যাচে রোনাল্ডোকে পাওয়া যাবে। সাম্প্রতিক নেশনস লিগ চলাকালীন পর্তুগাল দলের ক্যাম্প থেকে রোনাল্ডোর বেরিয়ে যাওয়ার কারণ ছিল নরওয়ের বিরুদ্ধে ম্যাচে কোচ জেসুসের তাঁকে না খেলানো! অথচ ওয়েলসের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি খেলেছিলেন। ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার পর, জেসুসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সিআরসেভেন। তিনি অভিযোগ করেন যে, তাঁকে খেলানোর বিষয়ে যে চুক্তি ছিল, কোচ তা ভঙ্গ করেছেন। রোনাল্ডো দলে না থাকা সত্ত্বেও ডেনমার্ক ও নরওয়েকে হারিয়ে উয়েফা নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল। জুলাই মাসে রোনাল্ডো নিজেই স্বীকার করেছিলেন যে, ২০২৬ ফিফা বিশ্বকাপই হবে তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ। নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়া রোনাল্ডো তাঁর বর্ণময় কেরিয়ারে প্রথমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগিয়েছিলেন। ডালাসে রাউন্ড অব সিক্সটিনে পর্তুগাল যখন স্পেনের মুখোমুখি হয়, তখন সেই স্বপ্ন পূরণের সুযোগ ছিল! কিন্তু শেষ পর্যন্ত তা হৃদয়বিদারক পরিণতির মধ্য দিয়ে শেষ হয়। এক সংবাদ সম্মেলনে রোনালদো বলেছিলেন, 'হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। চলো  উপভোগ করি।' না তাঁর উপভোগ করা হল না আর। বিশ্বকাপহীন ভাবেই শেষ হল এক অসাধারণ কেরিয়ার। যদিও সর্বকালের সেরা হিসেবেই তাঁর নাম উচ্চারিত হবে ফুটবলে।

November 5, 2026

আরও পড়ুন: ক্যাফে চেইন থেকে পোশাক ব্র্যান্ড! আছে ৮০ কোটির বাংলো! লন্ডনে লোকচক্ষুর আড়ালেই থাকেন, কোহলি কত টাকার মালিক?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Ronaldo