• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বাণিজ্য
  • /ট্রাম্প ধাক্কা খেলেও শেয়ারবাজারে রকেটগতি! ভয়ংকর গতিতে ছুটছে 'বুল', দারুণ চাঙ্গা ভারতের মার্কেটও

ট্রাম্প ধাক্কা খেলেও শেয়ারবাজারে রকেটগতি! ভয়ংকর গতিতে ছুটছে 'বুল', দারুণ চাঙ্গা ভারতের মার্কেটও

US Midterm Election Results Impact on India: বাজার খুলতেই ১৪০০ পয়েন্টের লম্বা লাফ সেনসেক্সের। ৪০০ পয়েন্টের বেশি বাড়ল নিফটিও। ইতিহাস সৃষ্টি হল মার্কিনি মাটিতে! আমেরিকার রাজনৈতিক ইতিহাসে বিরাট বাঁক সন্দেহ নেই! মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ। ডোনাল্ড ট্রাম্পের কি শেষের শুরু? কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় কথা, ট্রাম্পের এই পরাজয়ে আন্তর্জাতিক বাজারের কী উপকার হবে? ভারতেরই-বা কী উপকার হবে?

Written BySoumitra Sen
Published: Nov 05, 2026, 04:56 PM IST|Updated: Nov 05, 2026, 04:59 PM IST
joinshare
ট্রাম্প ধাক্কা খেলেও শেয়ারবাজারে রকেটগতি! ভয়ংকর গতিতে ছুটছে 'বুল', দারুণ চাঙ্গা ভারতের মার্কেটও

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
দীপাবলির আগেই অন্ধকার: ৬ মাসের বেতন, ফ্রি ম্যাকবুক, আর এককালীন ১০ লাখ টাকা হাতে ধরিয়েই ১৩০০ কর্মীর চাকরি খেল নামী সংস্থা

দীপাবলির আগেই অন্ধকার: ৬ মাসের বেতন, ফ্রি ম্যাকবুক, আর এককালীন ১০ লাখ টাকা হাতে ধরিয়েই ১৩০০ কর্মীর চাকরি খেল নামী সংস্থা

2

ট্রাম্প ধাক্কা খেলেও শেয়ারবাজারে রকেটগতি! ভয়ংকর গতিতে ছুটছে 'বুল', দারুণ চাঙ্গা ভারতের মার্কেটও

3

দীপাবলির উপহার! রাজ্যে চাকরির জোয়ার; মহিলাদের নিয়োগ নিয়ে শিল্পনীতিতে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

4

Cristiano Ronaldo Retires: বিদায় CR7! আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা রোনাল্ডোর! 'বাজা তোরা, রাজা যায়'...

5

রেশন কার্ড নেই? উজ্জ্বলা থেকে আয়ুষ্মান, সরকারি প্রকল্পের সুবিধা পেতে কী কী নথি লাগবে?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কারও সর্বনাশ, কারও পৌষ মাস! ট্রাম্পের পতন সরাসরি ফলাল সুফল। গত তিনমাসের মধ্যে এরকম উত্থান ঘটেনি! ষাঁড় ছুটেছে মত্ত মাতঙ্গের গতিতে। মিডটার্ম নির্বাচনে ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পরে ওয়াল স্ট্রিটে তিন মাসের মধ্যে ঘটল একদিনের সবচেয়ে বড় উত্থানের বিস্ময়কর ঘটনা। ডোনাল্ড ট্রাম্পের দল ধাক্কা খেলেও মার্কিন শেয়ারবাজার কিন্তু ছুটছে রকেটগতিতে। এই দৌড়ে পিছিয়ে নেই ভারতও। পাল্লা দিয়ে চাঙ্গা ভারতের শেয়ার মার্কেটও। বাজার খুলতেই ১৪০০ পয়েন্টের লম্বা লাফ সেনসেক্সের। ৪০০ পয়েন্টের বেশি বাড়ল নিফটিও।

শুল্ক বাড়ল, গড় বাঁচল না

বাজারে শেয়ারের অবিশ্বাস্য উত্থান চোখে পড়ছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১৫০০ পয়েন্টের বেশি লাফিয়েছে এবং এসঅ্যান্ডপি ৫০০ (S&P 500) সূচকটি নির্বাচনের পর তিন মাসে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প বড় ব্যবসায়ী। তিনি ব্যবসাটা ভালোই বোঝেন। নিজের দেশের ব্যবসাকে বাঁচানোর জন্য তিনি বাড়িয়ে দিয়েছিলেন শুল্ক। কিন্তু তাতেও ধস রক্ষা করা সম্ভব হল না তাঁর নিজের গড়ে। ডেমোক্র্যাটদের এই জয়কে বিনিয়োগকারীরা ইতিবাচক ঘটনা হিসেবেই দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে অন্তত ট্রাম্পের অনিশ্চিত নীতি, তাঁর অতিরিক্ত খরচ এবং নীতিগত ভুলের কারণে দেশের গায়ে আছড়ে পড়া বড় বড় ধাক্কাগুলিকে সামলানো যাবে।

বিশ্ববাজারে

নির্বাচনের পর সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গিয়েছে তেল বাজারে। গতকাল বুধবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ৮ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ৯৫ ডলারে নেমে এসেছে। মার্কিন ক্রুড অয়েলের দামেও বড় ধরনের পতন ঘটেছে। জ্বালানির মূল্যহ্রাস মুদ্রাস্ফীতি কমাতে এবং কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার কমাতে সাহায্য করতে পারে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, রিপাবলিকানদের পরাজয়ের পিছনে যুদ্ধ একটি বড় ভূমিকা রেখেছে। তেলের দাম কমলে উপভোক্তা ও ব্যবসায়ীরা স্বস্তি পাবেন। কম মূল্যে জ্বালানি পাওয়া গেলে মুদ্রাস্ফীতির চাপ কমবে, পরিবহণের খরচ কমবে এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সুদের হার কমানোর কথা বিবেচনা করার সুযোগ বাড়বে।

লাভবান কোম্পানিগুলি

এআই (AI) ও প্রযুক্তি খাতের উপর নিয়ন্ত্রণ: ডেমোক্র্যাটদের জয়ের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও প্রযুক্তি খাতের কোম্পানিগুলির উপরও কড়া নজরদারি ও নিয়মের কড়াকড়ি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে ডেটা-সেন্টার অপারেটররা চাপের মুখে পড়লেও মাইক্রোসফট, অ্যামাজন ও মেটার মতো প্রতিষ্ঠিত ক্লাউড কোম্পানিগুলি লাভবান হতে পারে।

বন্ডে স্বস্তি

চাহিদা বেড়েছে সরকারি বন্ডেরও। আর সরকারি বন্ডের চাহিদা বাড়ায় ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড কমে প্রায় ৪.৮৯%-এ নেমে এসেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, ঋণ গ্রহণের প্রবণতা এবং বাজেট ঘাটতি কমাতে সাহায্য করবে এই বন্ড।

আরও পড়ুন: আচমকা বোমাতঙ্কের অ্যালার্ট! ডাইভারশনের নির্দেশ... তারপর যাত্রীসমেত সকলেই সেকেন্ডের

আমেরিকার ভোট

প্রসঙ্গত, রিপাবলিকান প্রার্থী ও প্রাক্তন কংগ্রেস সদস্য মাইক রজার্সকে হারিয়ে আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সায়েদ। ইতিহাস সৃষ্টি হল মার্কিনি মাটিতে! আমেরিকার রাজনৈতিক ইতিহাসে বিরাট বাঁক সন্দেহ নেই! ডোনাল্ড ট্রাম্পের কি শেষের শুরু? আট মাস ধরে যুদ্ধ চলছে। হরমুজ অবরুদ্ধ। বেড়েছে গ্যাসের দাম। ইরান যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ মোটেই ভালোভাবে নেননি আমেরিকাবাসী। MAGA বা ‘মেক আমেরিকা গ্রেট আগেইন’ (Make America Great Again) লাইনের সমর্থক রিপাবলিকানদের রীতিমতো বিস্মিত ও হতবাক করেছে ট্রাম্পের এই যুদ্ধ-সিদ্ধান্ত। অন্য দেশগুলির উপর ট্যারিফ চাপিয়ে কার্যত নিজের দেশের মানুষের উপরই করের বোঝা বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প। মিডটার্ম নির্বাচনের আগে সেনেটের ১০০টি আসনের মধ্যে ৫৩টি রিপাবলিকানদের দখলে ছিল, ৪৭টি ডেমোক্র্যাটদের দখলে। ৪৩৫ সদস্য-বিশিষ্ট মার্কিন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ম্যাজিক ফিগার ২১৮।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Donald Trump
Stock Market