• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'নতুন কাজ করতে এসে...' অগ্নিমিত্রার সরোবরে ছট প্রস্তাবে স্পষ্ট কথা দিলীপ ঘোষের

'নতুন কাজ করতে এসে...' অগ্নিমিত্রার সরোবরে ছট প্রস্তাবে স্পষ্ট কথা দিলীপ ঘোষের

Dilip Ghosh: রবীন্দ্র সরোবরে ছটপুজোর অনুমতি ঘিরে বিতর্কে মুখ খুললেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য় নিয়ে তাঁর মন্তব্য, "নতুন কাজ করতে এসে এমনটা হয়।"

Written BySudeshna Paul Saha
Published: Nov 05, 2026, 03:48 PM IST|Updated: Nov 05, 2026, 04:02 PM IST
joinshare
'নতুন কাজ করতে এসে...' অগ্নিমিত্রার সরোবরে ছট প্রস্তাবে স্পষ্ট কথা দিলীপ ঘোষের

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ট্রাম্প ধাক্কা খেলেও শেয়ারবাজারে রকেটগতি! ভয়ংকর গতিতে ছুটছে 'বুল', দারুণ চাঙ্গা ভারতের মার্কেটও

ট্রাম্প ধাক্কা খেলেও শেয়ারবাজারে রকেটগতি! ভয়ংকর গতিতে ছুটছে 'বুল', দারুণ চাঙ্গা ভারতের মার্কেটও

2

দীপাবলির উপহার! রাজ্যে চাকরির জোয়ার; মহিলাদের নিয়োগ নিয়ে শিল্পনীতিতে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

3

Cristiano Ronaldo Retires: বিদায় CR7! আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর! ফিরিয়ে দেবেন নিজের ৭ নম্বর আইকনিক জার্সি

4

রেশন কার্ড নেই? উজ্জ্বলা থেকে আয়ুষ্মান, সরকারি প্রকল্পের সুবিধা পেতে কী কী নথি লাগবে?

5

অভিষেককে হত্যার হুমকি! চিঠিতে শোরগোল... কে কাকে দিলেন চিঠি?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজোর অনুমতি দেওয়ার ভাবনা ঘিরে বিতর্ক। বুধবার রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, রবীন্দ্র সরোবরে ছটপুজো করার অনুমতি দেওয়ার কথা ভাবছেন তিনি। তাঁর এই বক্তব্য সামনে আসার পরই বিতর্ক শুরু হয়ে যায়। প্রবল আপত্তি জানান পরিবেশকর্মীরা। তাঁদের মতে আদালতের নির্দেশে এখানে ছটপুজো বন্ধ রয়েছে। সেখানে আবার অনুমতি দেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? পরিবেশপ্রেমীদের আপত্তির পর অবস্থান বদলে বিকল্প ৫০টি জলাশয় ও ঘাট তৈরির কথা জানান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের আরেক মন্ত্রী, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। কী বললেন দিলীপ ঘোষ? তাঁর কথায়, 'নতুন কাজ করতে এসে এমন হয়!'

অগ্নিমিত্রা পাল বলেন, রবীন্দ্র ও সুভাষ সরবরে ছট করাব৷ কিন্তু ন্যাশানাল গ্রিন ট্রাইবুনালের আদেশে তা বন্ধ। ট্রোলড হলেন!

দিলীপ ঘোষ: নতুন কাজ করতে এসে এমন হয়। সব আইন কানুন কেউ জেনে বসে নেই। তবে কোনও ডিসিশন নেওয়ার আগে খোঁজ খবর নিয়ে বলা উচিত।

পঞ্চয়েতের ক্ষেত্রে ডিএম নয় ১২৫ দিনের টাকা ডিরেক্ট উপভোক্তার কাছে পৌঁছে যাবে

দিলীপ ঘোষ: নভেম্বর ১০ লাখ, ডিসেম্বরে পা দিলে প্রতিদিন ১৫ লাখ করব। অনেক নতুন ডিএম এসেছেন। বিডিও জয়েন করেছেন। বিডিও নতুন। পঞ্চায়েত সিস্টেম জানতে তাদের সময় লাগছে।

আবার টাকার পাহাড় সরিষায়

দিলীপ ঘোষ: এত টাকা লুঠ! কলেজের লাইব্রেরির ওপর টাকার পাহাড় দেখেছেন। এখন টাকা বেরচ্ছে। তাদের ভেতর থেকেই খবর দিচ্ছে।

অধীর চৌধুরী বলেছন ফিরহাদ বিজেপি নেতা! কোটি কোটি টাকা বাইরে রেখেছেন!

দিলীপ ঘোষ: উনি তথ্য দিক না। সরকার কাউকে ছাড় দেবে না। উনি বিজেপিতে আসতে পারছেন না বলে কষ্ট হচ্ছে?

বিজেপির অন্দরে কে বা কারা আছে যারা তৃণূমল থেকে আসা লোকেদের প্রার্থী করতে চাইছে? অভিযোগ করেছেন রীতেশ তিওয়ারি

দিলীপ ঘোষ: কে কাকে নিয়ে আসছে জানি না। ব্যক্তিগত কিছু। রাজনীতিতে অনেক ব্যাপার হয়। যাদের পার্টি যোগ্য ভাববে তাদের প্রার্থী করবে৷

মাস আর্টের মামলায় ধ্রুবজ্যাতি বসু গ্রেফতার

দিলীপ ঘোষ: এখন ধীরে ধীরে সব ফাঁস হচ্ছে৷ রাজনীতিতে রাজনৈতিক মানুষের সঙ্গে যারা ঘোরাফেরা করে তারা এমন করে।

একইসঙ্গে দিলীপ ঘোষ জানালেন পঞ্চায়েতেও নিয়োগ হবে। পিএসসির মতো নিয়োগ হবে।

আরও পড়ুন, 'বাবরি' মসজিদ হচ্ছে না! 'মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে...' পিছু হঠে বড় প্রতিশ্রুতি হুমায়ুন কবীরের

আরও পড়ুন, SNCU-র রূপকারকেই ব্রাত্য করেছিলেন মমতা, সেই অরুণ সিংকেই ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! হচ্ছেন স্বাস্থ্য দফতরের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Dilip Ghosh
Agnimitra Paul