• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /মুহূর্তে স্রেফ ধুলো হয়ে গেল আস্ত তিনতলা বাড়ি! ভয়ংকর ধসে আটকে বহু, কতজনের মৃত্যু হল?

মুহূর্তে স্রেফ ধুলো হয়ে গেল আস্ত তিনতলা বাড়ি! ভয়ংকর ধসে আটকে বহু, কতজনের মৃত্যু হল?

Building Collapses In Delhi: ফের বিপর্যয়! রাজধানীতে ফের বাড়ি ভেঙে পড়ার বিপর্যয়। ঠিক 'বহুতল' নয়, তিনতলা বাড়ি। দিল্লিতে একটি তিনতলা ভবন ধসে গেল। বিপর্যয়ে মৃত্যু হল তিনজনের। ধ্বংসস্তূপের নীচে বহু জনের আটকে থাকার আশঙ্কা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। সঙ্গে ছিল জলবাহী গাড়ি ও উদ্ধারকারী যানও।

Written BySoumitra Sen
Published: Nov 05, 2026, 02:09 PM IST|Updated: Nov 05, 2026, 02:15 PM IST
joinshare
মুহূর্তে স্রেফ ধুলো হয়ে গেল আস্ত তিনতলা বাড়ি! ভয়ংকর ধসে আটকে বহু, কতজনের মৃত্যু হল?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
আচমকা বোমাতঙ্কের অ্যালার্ট! ডাইভারশনের নির্দেশ... তারপর যাত্রীসমেত সকলেই সেকেন্ডের মধ্যে...চারিদিকে তখন

আচমকা বোমাতঙ্কের অ্যালার্ট! ডাইভারশনের নির্দেশ... তারপর যাত্রীসমেত সকলেই সেকেন্ডের মধ্যে...চারিদিকে তখন

2

IPL 2027 BIG BREAKING: কাব্যর সুখের সংসার চুরমার! সুন্দরী মালকিনের মন ভাঙলেন ১৩০০০০০০০ টাকার মেগাস্টার, দিওয়ালির আগেই দলবদলের বিরাট ধামাকা

3

মমতা তৃণমূলে জোর ধাক্কা: দলত্যাগ বিরোধী আইনে বড় মোড়, ঋতব্রত শিবিরের ১০ বিদ্রোহী বিধায়ককে নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায়

4

'বাবরি' মসজিদ হচ্ছে না! 'মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে...' পিছু হঠে বড় প্রতিশ্রুতি হুমায়ুন কবীরের

5

মুহূর্তে স্রেফ ধুলো হয়ে গেল আস্ত তিনতলা বাড়ি! ভয়ংকর ধসে আটকে বহু, কতজনের মৃত্যু হল?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বহুতল বিপর্যয়! রাজধানীতে ফের বহুতল বিপর্যয়। ঠিক 'বহুতল' নয়, তিনতলা বাড়ি এটি। দিল্লির চাউরি বাজারে একটি তিনতলা ভবন ধসে গেল। ভয়ংকর এই বিপর্যয়ে মৃত্যু হল তিনজনের। ধ্বংসস্তূপের নীচে বহু জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর অন্তত ছ'টি ইউনিট। ছিল জলবাহী গাড়ি ও উদ্ধারকারী যানও। এনডিএমসি, দিল্লি পুলিস, ডিএফএস এবং এমসিডি-র দল উদ্ধারকাজে অংশ নিয়েছে!

আরও পড়ুন: দেবভূমিতে মহাবিপদ! যোজনব্যাপী বিশাল 

পুরনো দিল্লির চাউরি বাজারে

আজ, বৃহস্পতিবার পুরনো দিল্লির চাউরি বাজারে নির্মীয়মাণ একটি তিনতলা ভবন ধসে পড়ে। এতে দু'জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। জোরকদমে উদ্ধারকাজ চলছে, তবে, সংশ্লিষ্ট আধিকারিকদের মতে, ধ্বংসস্তূপের নীচে আরও বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

গলি সিতারা'য় সকাল ৯টা ৫০ মিনিটে

চাউরি বাজার মেট্রো স্টেশনের কাছে 'গলি সিতারা' এলাকায় সকাল ৯টা ৫০ মিনিটে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। ঊর্ধ্বতন আধিকারিকরাও উদ্ধার অভিযানের তদারকি করছেন বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট এক আধিকারিক জানান, নির্মাণাধীন একটি তিনতলা ভবন ভেঙে পড়েছে। ভিতরে কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। আরও কর্মী ও একজন ঊর্ধ্বতন আধিকারিককে ঘটনাস্থলে পাঠানোর জন্য বলা হয়েছে। পুলিস জানিয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উদ্ধার

দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক জানান, অন্তত ১৫ জন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে জানা গিয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। এনডিএমসি (NDMC), দিল্লি পুলিশ, ডিএফএস এবং এমসিডি (MCD)-এর দল উদ্ধার কাজ করছে ।"

অক্টোবরেও

প্রসঙ্গত, দিল্লিতে কদিন আগেই ভেঙে পড়েছিল পাঁচতলা একটি বাড়ি। পাঁচতলা ভবনের সামনের অংশটি আচমকা হুড়মুড় করে ভেঙে পড়েছিল। ধ্বংসাবশেষের নীচে অনেকেই আটকে পড়েছিলেন। উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরী এলাকায় বিকেল সাড়ে ৩টে নাগাদ বাড়িটি ভেঙে পড়েছিল সেদিন।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Delhi news