SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

IAF RECRUITMENT UPDATE: আকাশে বাংলার রাজ! আধাসামরিক বাহিনীতে যোগ দেওয়ার সুবর্ণ সুযোগ, বাগডোগরায় বিরাট ঘোষণা সেনা কর্তার

দেশের আকাশপথে আধাসামরিক বাহিনী যোগদানের জোড় বঙ্গে ! অগ্নিবীর স্কিমে আবার পুনরায় যোগদান! চলে এল বিরাট ঘোষণা।

Written By Subhapam Saha
Published: Nov 05, 2026, 08:07 PM IST | Updated: Nov 05, 2026, 08:19 PM IST
Join

নারায়ণ সিংহ রায়: অগ্নিবীরদের নিয়ে বাগডোগরায় বায়ুসেনার ছাউনিতে সাংবাদিক সম্মেলন করলেন হেডকোয়ার্টার ইস্টার্ন কামান্ড এয়ার ভাইস মার্শাল শেখর যাদব। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত ২০২২ সাল থেকে ৪ বছরের জন্য অগ্নিবীর স্কিমের আওতায় সৈনিক নেওয়া হয়। এর মধ্যে ২৫ শতাংশ সৈনিকদের কর্মদক্ষতা উপর ভিত্তি করে নিয়মিত সৈনিক চিহ্নিত করা হয়। বাকি ৭৫ শতাংশ  সৈনিকদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে সরকারের কাছে সুপারিশ করার পর সরকার অনুমোন দিয়ঠছে। এক্ষেত্রে ২ বছরের কার্যকাল পাবে সৈনিকরা। এছাড়াও তিনি জানান এই ২ বছরে তাদের ভাতা ও অন্যান্য সুবিধা ছাড়াও ভারতীয় প্রতিরক্ষায় নিয়মিত সৈনিক হিসেবে নিজেরা যুক্ত হতে পারবেন। এক্ষেত্রে তাদের কর্মদক্ষতা ও অভিজ্ঞতা দেখা হবে। ইস্টার্ন কামান্ডে মোট ৫২৬জন অগ্নিবীর নেওয়া হয়েছিল, যার ২৫ শতাংশ নিয়মিত সৈনিক হিসেবে যোগদান করে। বাকিদের আরো ২ বছরের সুযোগ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: অগ্নিবীরদের মেয়াদ বাড়ল আরও ২ বছর! কেন্দ্রের বিরাট সিদ্ধান্তে সেনায় নিয়মিত নিয়োগ, বিরাট আপডেট চিফ অফ ডিফেন্স স্টাফের

গতকালই অগ্নিবীর প্রকল্পে বিরাট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। চার বছরের নির্ধারিত কাজের মেয়াদ শেষ হওয়ার পরেও আরও দু’বছর সেনায় কাজের সুযোগ পাবেন অগ্নিবীরদের এক বড় অংশ। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রহ্মণী। ২০২২ সালে চালু হওয়া এই প্রকল্পের মূল নিয়ম অনুযায়ী, চার বছরের কর্মমেয়াদ শেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে নিয়মিত সেনাবাহিনীতে নিয়োগ করা হত। বাকি ৭৫ শতাংশের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে ওই ৭৫ শতাংশকেও আরও দু’বছরের অতিরিক্ত এনগেজমেন্টের সুযোগ দেওয়া হবে। সেই মেয়াদ শেষ হলে যাঁরা নিয়মিত বাহিনীতে যোগ দিতে আগ্রহী, তাঁদেরও নির্দিষ্ট মূল্যায়ন ও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী নিয়োগের সুযোগ দেওয়া হবে। সিডিএস জানিয়েছিলেন, অতিরিক্ত দু’বছরের কর্মকালীন অগ্নিবীরদের বেতন ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। তাঁদের কাজের অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ দেওয়া হবে স্কিল সার্টিফিকেট।

আরও পড়ুন: দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে বিরোধী ইন্ডি জোট: বিস্ফোরক সর্বানন্দ সোনওয়াল, 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত' গড়ার ডাক

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES