• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'ধ্রুবজ্যোতিই কিংপিন'! দুর্গাপুজোর পাস বিক্রি কাণ্ডে নেওয়া হবে গোপন জবানবন্দি?

'ধ্রুবজ্যোতিই কিংপিন'! দুর্গাপুজোর পাস বিক্রি কাণ্ডে নেওয়া হবে গোপন জবানবন্দি?

Dhruvajyoti Basu bail rejected: জামিনের আবেদন খারিজ। ইন্দ্রনীলের শাগরেদকে ১৩ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের।

Written ByTanumoy Ghosal
Published: Nov 05, 2026, 09:17 PM IST|Updated: Nov 05, 2026, 09:31 PM IST
joinshare
'ধ্রুবজ্যোতিই কিংপিন'! দুর্গাপুজোর পাস বিক্রি কাণ্ডে নেওয়া হবে গোপন জবানবন্দি?

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! ১২ নভেম্বরের বদলে কবে? জারি নির্দেশিকা

পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! ১২ নভেম্বরের বদলে কবে? জারি নির্দেশিকা

2

'ধ্রুবজ্যোতিই কিংপিন'! দুর্গাপুজোর পাস বিক্রি কাণ্ডে নেওয়া হবে গোপন জবানবন্দি?

3

রঘুডাকাতের হাতে প্রায় ৭৫০ বছর আগে শুরু এই কালীপুজো! এখানে মিশেছে শক্তিসাধনা আর বিপ্লবের সুর

4

IAF RECRUITMENT UPDATE: আকাশে বাংলার রাজ! আধাসামরিক বাহিনীতে যোগ দেওয়ার সুবর্ণ সুযোগ, বাগডোগরায় বিরাট ঘোষণা সেনা কর্তার

5

অলৌকিক বুড়া কালী! আত্রেয়ীতীরে পড়েছিল প্রস্তরনির্মিত দেবীমূর্তি, স্বপ্নাদেশের পরে প্রতিষ্ঠা পেলেন মা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দুর্গাপুজোর পাস বিক্রি কাণ্ডে ইন্দ্রনীল সেনের শাগরেদ ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ-র জামিনের খারিজ।  তাঁকে ১৩ নভেমম্বর পর্যন্ত পুলিসি হেফাজতে পাঠাল আদালত।  এখনও পর্যন্ত ইন্দ্রনীল ও ধ্রুবজ্যোতি ২৮ ব্য়াংক অ্য়াকাউন্ট ফ্লিজ করে দিয়েছে পুলিস।

আরও পড়ুন: বিলাসবহুল গাড়ি থেকে দুর্গন্ধ! দরজা খুলতেই... দিনেদুপুরে খাস কলকাতায় হাড়হিমকাণ্ড

গতকাল, বুধবার দুর্গাপুজোর পাস বিক্রি কাণ্ডে গ্রেফতার  হন ধ্রুবজ্যোতি। আজ, বৃহস্পতিবার ধৃতকে তোলা হয় ব্যাংকশাল কোর্টে। অভিযুক্তের আইনজীবীর অবশ্য দাবি, গ্রেফতার নন, আত্মসমর্পণ করেছেন তিনি। আইনজীবীর বক্তব্য, 'KIT বিল্ডিং থেকে আমার মক্কেলকে গ্রেফতার দেখানো হয়েছে। কিন্তু তিনি নিজেই মেল করে হাজিরা দিয়েছেন। তদন্তে সহযোগিতা করতে চেয়ে হাজিরা দিয়েছেন'। আদালতের কাছে ধ্রুবজ্যোতির জামিনের আবেদন জানান তিনি।

বিরোধিতা করেন সরকারি আইনজীবী। তিনি বলেন, 'UNESCO-র সই জাল করে জনগণের কোটি কোটি টাকা লুঠ করা হয়েছে। আমরা একজনের গোপন জবানবন্দি নিতে চাই'। সঙ্গে আবেদন, 'অভিযুক্তকে 14 দিনের জন্য পুলিশি হেফাজতে চাইছি'। অভিযোগকারীর আইনজীবী বলেন,' Mass Art সচিব ধ্রুবজ্যোতিই কিংপিন।   UNESCO-র নথি জাল করে কোটি কোটি টাকা তোলা হয়।  পুজোর টিকিটের দাম ছিল  ১৭৪৯ থেকে ৫ হাজার টাকা। ঠাকুর দেখতে হবে টাকা নিয়ে? কেন'!

আরও পড়ুন: জলের নামে বিষপান করছি আমরা? ১ লিটারে ২.৪ লাখ 'বিষ'কণা? কলকাতার মিনারেল ওয়াটার হাবের ছবিটা কী?

এর আগে, দুর্গাপুজো পাস বিক্রি কাণ্ডে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়ে বেরোনোর পরই গ্রেফতার হন রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি এখন পুলিসে হেফাজতে। তদন্তে মাস আর্ট নামে একটি সংস্থার নামে উঠে এসেছে। পুলিস সূত্রে খবর, এই মাস আর্টের কর্ণধার ছিলেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal