অর্কদীপ্ত মুখোপাধ্যায়: পুরভোটের আগে বড় খবর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। । আগামী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও, আপাতত হচ্ছে না। কবে হবে? কমিশনের নির্দেশিকার উল্লেখ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পরে জানানো হবে।
কলকাতা পুরসভায় এখন প্রশাসক। হাওড়া পুরসভায় তো দীর্ঘদিন ভোটই হয়নি। পুজোর মিটতে যখন রাজ্যে পুরভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, তখনই পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা। দিণক্ষণ ঘোষণার পরেও পিছিয়ে গেল কমিশন। নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হল দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, কলকাতা পুরসভার জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসার, হাওড়া, জলপাইগুড়ি, কালিম্পং ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তথা জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসারদের। সঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, সংশ্লিষ্ট মহকুমা আধিকারিক (SDO), কলকাতা পুরসভার কমিশনার এবং বিভিন্ন পুরসভার প্রশাসকদেরও।
এর আগে, ১২ অক্টোরব নির্দেশিকা জারি করে ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন। এখন প্রশ্ন, তাহলে কি পুরভোটও পিছিয়ে যাবে? কারণ, চূড়ান্ত ভোটার তালিকা ছাড়া ভোট কার্যত অসম্ভব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)