রণয় তিওয়ারি: রীতিমতো দুর্গন্ধ বেরোচ্ছিল! ভরদুপুরে খাস কলকাতায় বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল পচাগলা দেহ। মৃতের পরিচয় জানা যায়নি এখনও। চাঞ্চল কসবায়।
লাল অডি গাড়িতে রহস্য
কসবার রাজডাঙার নারকেল বাগান এলাকা ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২-৩ বছর ধরে এলাকায় একটি লাল রংয়ে অডি গাড়িকে পড়ে থাকতে দেখছেন তাঁরা। দুর্গাপুজোর তৃতীয়া-চতুর্থীর দিন থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। প্রথমে বিষয়টি তেমন আমল দেননি কেউ-ই। ভেবেছিলেন হয়তো আশেপাশে কোথাও কুকুর, বিড়াল মরেছে। অরপর আজ বৃহস্পতিবার দুর্গন্ধ তীব্র হতেই সন্দেহ তাঁদের। গাড়িটি দরজা খুলতেই দেখা যায়, শিটের কিছু একটা পড়ে রয়েছে। খবর চাউর হতেউ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর দেওয়া হয় কসবা থানায়। পুলিস এসে ওই গাড়ির ড্রাইভারের সিট থেকে পচাগলা দেহ উদ্ধার করে। মৃতের পরিচয় কী? কীভাবে মৃত্যু? খতিয়ে দেখা হচ্ছে।
গাড়ির মালিকের দাবি
স্থানীয় সূত্রে খবর, ওই গাড়ির মালিক শংকর সিনহা নামে এক ব্য়ক্তি। আগে কসবাতেই থাকতেন,এখন রাজারহাটে থাকেন। জি ২৪ ঘণ্টাকে শংকর জানিয়েছে, ৮-৯ বছর আগে বালিগঞ্জ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে গাড়িটি কিনে ছিলেন। কিন্তু পাঁচ বছর গাড়িটি খারাপ হয়ে পড়ে রয়েছে। গাড়ি থেকে বেশ কিছু জিনিস চুরি হয়ে গিয়েছে। এমনকী, গাড়ির পিছনের নম্বর প্লেটটিও কেউ খুলে নিয়েছে। মালিকের দাবি, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তিনিই গাড়ির দরজা খোলেন এবং দেখেন, পচগলা দেহটি দেখতে পান। এরপর খবর দেন কসবা থানায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)