• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /আসানসোল
  • /ওষুধের ব্যবসার আড়ালে ড্রাগ কারবার! আসানসোল-দুর্গাপুরে কোটি টাকার মাদক ও অস্ত্র-সহ গ্রেফতার ১৪

ওষুধের ব্যবসার আড়ালে ড্রাগ কারবার! আসানসোল-দুর্গাপুরে কোটি টাকার মাদক ও অস্ত্র-সহ গ্রেফতার ১৪

Asansol drug racket busted: আসানসোল-দুর্গাপুর পুলিসের মেগা অভিযান! ওষুধের ব্যবসার আড়ালে ড্রাগ কারবারের পর্দাফাঁস, ১৪ জন গ্রেফতার। বাজেয়াপ্ত কোটি টাকার মাদক, অস্ত্র ও ৩১ লাখ টাকা ফ্রিজ।

Written BySudeshna Paul Saha
Published: Nov 05, 2026, 07:13 PM IST|Updated: Nov 05, 2026, 07:18 PM IST
joinshare
ওষুধের ব্যবসার আড়ালে ড্রাগ কারবার! আসানসোল-দুর্গাপুরে কোটি টাকার মাদক ও অস্ত্র-সহ গ্রেফতার ১৪

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
অলৌকিক বুড়া কালী! আত্রেয়ীতীরে পড়েছিল প্রস্তরনির্মিত দেবীমূর্তি, স্বপ্নাদেশের পরে প্রতিষ্ঠা পেলেন মা

অলৌকিক বুড়া কালী! আত্রেয়ীতীরে পড়েছিল প্রস্তরনির্মিত দেবীমূর্তি, স্বপ্নাদেশের পরে প্রতিষ্ঠা পেলেন মা

2

ট্রাম্পের পর এবার বিবি বিসর্জন: ১৯ বছরের রাজপাঠ ছেড়ে নির্বাসনে নেতানিয়াহু? জরুরি সরকার আইজেনকোটের, দাম বাড়ছে তেলের?

3

বিলাসবহুল গাড়ি থেকে দুর্গন্ধ! দরজা খুলতেই... দিনেদুপুরে খাস কলকাতায় হাড়হিমকাণ্ড

4

BIG BREAKING: অর্জুনজয়ী অধিনায়কের মাথায় বাজ! বাড়িতে ভয়াবহ চুরিতে খোয়া গেল অলিম্পিক্স সোনা! সঙ্গে এশিয়াড রুপো ও ব্রোঞ্জ

5

ওষুধের ব্যবসার আড়ালে ড্রাগ কারবার! আসানসোল-দুর্গাপুরে কোটি টাকার মাদক ও অস্ত্র-সহ গ্রেফতার ১৪

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বাসুদেব চট্টোপাধ্য়ায়: ওষুধের ব্যবসার আড়ালে নিষিদ্ধ ড্রাগ কারবার! কোটি টাকার ড্রাগস ও অন্যান্য সামগ্রী-সহ জালে ব্যবসায়ী ও ১৪ জন পাচারকারী। ৩১ লাখ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ। বাজেয়াপ্ত ৩ টি ফায়ার আর্মস-সহ ৪৬ রাউন্ড গুলিও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ড্রাগ ডিলারদের বিরুদ্ধে চালানো হচ্ছে বিশেষ অভিযান। ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযান ৭ নভেম্বর পর্যন্ত জারি থাকবে। এই বিশেষ ড্রাইভে কমিশনারেটের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে গ্রহণ করেছে কড়া পদক্ষেপ। পুলিশ সূত্রে জানা গেছে, এই সময়ের মধ্যে মোট ১২টি কেসে ১৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।  
​
সাম্প্রতিক অভিযানে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় এক লাইসেন্সপ্রাপ্ত ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ ঘুমের ঔষধ, ও কফ সিরাফ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ফুলঝোড় মোড় থেকে স্টিল পার্ক মোড় সংলগ্ন এলাকায় সুদীপ মুখোপাধ্যায় নামক ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়। তল্লাশিতে তাঁর বাড়ি থেকে প্রায় ২৮৫ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেনসিডিল সিরাপ (যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৮৫ হাজার টাকা) এবং ২ লক্ষ ৪০ হাজার পিস আলপ্রাজোলাম ট্যাবলেট (যার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা) বাজেয়াপ্ত করা হয়। একজন ব্যবসায়ীর বাড়িতে কী উদ্দেশ্যে এই সমস্ত নিষিদ্ধ সামগ্রী মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  

​অন্যদিকে, গতকাল রাতে অন্য একটি অভিযানে প্রায় ২৮ কেজি গাঁজাসহ ওড়িশা থেকে আসা দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ব্রাউন সুগার কারবারী হর্সদ হাসমি ওরফে পিন্টুকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগার, তিনটি ফায়ার আর্মস এবং ৪৬ রাউন্ড লাইভ অ্যামুনিশনসহ ৫ লক্ষ ৩৫ হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছিল। পাশাপাশি, ধৃতদের মোট ৮টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৩১ লক্ষ টাকা ফ্রিজ করা হয়েছে এবং তাদের অন্যান্য সম্পত্তির ক্ষেত্রেও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসিপি (ডিডি) শানা আখতার সাংবাদিক সম্মেলন করে জানান, মাদক কারবারীদের নির্মূল করতে পুলিশের এই বিশেষ অভিযান আগামী দিনেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুন, পড়া না পারায় শিশুকে বেধড়ক মার শিক্ষিকার? চোখের নীচে কালশিটে! সারা শরীরে... ভয়ংকর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Asansol News
Crime News