• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /অগ্নিবীরদের মেয়াদ বাড়ল আরও ২ বছর! কেন্দ্রের বিরাট সিদ্ধান্তে সেনায় নিয়মিত নিয়োগ, বিরাট আপডেট চিফ অফ ডিফেন্স স্টাফের

অগ্নিবীরদের মেয়াদ বাড়ল আরও ২ বছর! কেন্দ্রের বিরাট সিদ্ধান্তে সেনায় নিয়মিত নিয়োগ, বিরাট আপডেট চিফ অফ ডিফেন্স স্টাফের

অগ্নিবীরদের মেয়াদ আরও দু’বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র! থাকছে ভারতীয় সেনায় নিয়মিত নিয়োগের সুযোগও।

Written BySubhapam Saha
Published: Nov 04, 2026, 04:58 PM IST|Updated: Nov 04, 2026, 05:12 PM IST
joinshare
অগ্নিবীরদের মেয়াদ বাড়ল আরও ২ বছর! কেন্দ্রের বিরাট সিদ্ধান্তে সেনায় নিয়মিত নিয়োগ, বিরাট আপডেট চিফ অফ ডিফেন্স স্টাফের

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
কালনা স্টেশনে ট্রেনের অপেক্ষায় মা নিত্যকালী! ট্রেনে চেপে মুর্শিদাবাদে পাড়ি দিলেন মা

কালনা স্টেশনে ট্রেনের অপেক্ষায় মা নিত্যকালী! ট্রেনে চেপে মুর্শিদাবাদে পাড়ি দিলেন মা

2

দীপাবলির বাজারে মাথায় হাত! লাফিয়ে দাম বাড়ছে ঘি-মাখনের! একলাফে কতটা বাড়ল?

3

অগ্নিবীরদের মেয়াদ বাড়ল আরও ২ বছর! কেন্দ্রের বিরাট সিদ্ধান্তে সেনায় নিয়মিত নিয়োগ, বিরাট আপডেট চিফ অফ ডিফেন্স স্টাফের

4

ট্রাম্পের ভয়াবহ বিপর্যয়ের পরই টালমাটাল বাজারে ডুবে গেল সোনা: রেকর্ড দাম কমায় মালামাল মধ্যবিত্তের, একলক্ষের নিচে নামার আতঙ্কে বাজার

5

রাজ্যে ফের টাকার পাহাড়, তৃণমূলের পার্টি অফিসে ১ কোটিরও বেশি নগদ!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রাজীব চক্রবর্তী: অগ্নিবীর প্রকল্পে বিরাট পরিবর্তনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। চার বছরের নির্ধারিত কাজের মেয়াদ শেষ হওয়ার পরেও এ বার আরও দু’বছর সেনাবাহিনীতে কাজের সুযোগ পাবেন অগ্নিবীরদের এক বড় অংশ। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রহ্মণী। ২০২২ সালে চালু হওয়া এই প্রকল্পের মূল নিয়ম অনুযায়ী, চার বছরের কর্মমেয়াদ শেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে নিয়মিত সেনাবাহিনীতে নিয়োগ করা হত। বাকি ৭৫ শতাংশের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে ওই ৭৫ শতাংশকেও আরও দু’বছরের অতিরিক্ত এনগেজমেন্টের সুযোগ দেওয়া হবে। সেই মেয়াদ শেষ হলে যাঁরা নিয়মিত বাহিনীতে যোগ দিতে আগ্রহী, তাঁদেরও নির্দিষ্ট মূল্যায়ন ও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী নিয়োগের সুযোগ দেওয়া হবে। সিডিএস জানিয়েছেন, অতিরিক্ত দু’বছরের কর্মকালীন অগ্নিবীরদের বেতন ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। তাঁদের কাজের অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ দেওয়া হবে স্কিল সার্টিফিকেট। উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্পের আওতায় প্রথম নিয়োগপ্রাপ্ত ব্যাচের চার বছরের মেয়াদ শেষ হওয়ার মুখে। প্রায় ১৮ হাজারেরও বেশি অগ্নিবীরের ভবিষ্যৎ নিয়ে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে কেদারনাথের দরজা! কেন আর নয় মহাদেবের দর্শন? ১২০০ বছরের পুরনো তীর্থস্থান নিয়ে বিরাট আপডেট

অগ্নিপথ প্রকল্পের পর্যালোচনা কেন করা হয়েছিল?

সিডিএস জানিয়েছেন যে, প্রকল্পটি চালু করার সময় সরকার বারবার বলেছিল যে এটি অপরিবর্তনীয় নয় এবং পর্যায়ক্রমে এর পর্যালোচনা করা হবে। বেশ কয়েক মাস ধরেই এই পর্যালোচনা প্রক্রিয়া চলছিল। এর আওতায়, তিন বাহিনীর সমন্বয়ে গঠিত একটি কেন্দ্রীয় ডেটাবেস এবং সুনির্দিষ্ট নির্বাচন মানদণ্ড ব্যবহার করে প্রতি বছর অগ্নিবীরদের কর্মক্ষমতা মূল্যায়ন করা হয়েছে। পর্যালোচনার পর ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অতিরিক্ত দুই বছরের চাকরির মেয়াদ যুক্ত করার সুপারিশ করেছে। অগ্নিপথ প্রকল্পটি যেভাবে চালু করা হয়েছিল, সেভাবেই তা অব্যাহত থাকবে এবং নিয়মিত বিরতিতে এর পর্যালোচনা করা হবে।

এই দুই বছর মেয়াদ বাড়ানোর পর কী হবে?

অতিরিক্ত দুই বছরের চাকরির মেয়াদ শেষ হওয়ার পর, সকল অগ্নিবীরকে সশস্ত্র বাহিনীতে নিয়মিত সৈনিক হিসেবে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন: ঝড়ের গতিতে ধেয়ে এল SUV, ধাক্কা পরের পর গাড়িকে, তিনবার পাল্টি ট্য়াক্সির! শহরের চেনা রাস্তার হাড়হিম ফুটেজ সামনে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Defence News