• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /রাজ্যে ফের টাকার পাহাড়, তৃণমূলের পার্টি অফিসে ১ কোটিরও বেশি নগদ!

রাজ্যে ফের টাকার পাহাড়, তৃণমূলের পার্টি অফিসে ১ কোটিরও বেশি নগদ!

Sarisha TMC party office raid: কোথা থেকে এল এই বিপুল টাকা? অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে নিয়ে তল্লাশি অভিযান পুলিসের।

Written ByTanumoy Ghosal
Published: Nov 04, 2026, 04:24 PM IST|Updated: Nov 04, 2026, 05:10 PM IST
joinshare
রাজ্যে ফের টাকার পাহাড়, তৃণমূলের পার্টি অফিসে ১ কোটিরও বেশি নগদ!

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
কালনা স্টেশনে ট্রেনের অপেক্ষায় মা নিত্যকালী! ট্রেনে চেপে মুর্শিদাবাদে পাড়ি দিলেন মা

কালনা স্টেশনে ট্রেনের অপেক্ষায় মা নিত্যকালী! ট্রেনে চেপে মুর্শিদাবাদে পাড়ি দিলেন মা

2

দীপাবলির বাজারে মাথায় হাত! লাফিয়ে দাম বাড়ছে ঘি-মাখনের! একলাফে কতটা বাড়ল?

3

অগ্নিবীরদের মেয়াদ বাড়ল আরও ২ বছর! কেন্দ্রের বিরাট সিদ্ধান্তে সেনায় নিয়মিত নিয়োগ, বিরাট আপডেট চিফ অফ ডিফেন্স স্টাফের

4

ট্রাম্পের ভয়াবহ বিপর্যয়ের পরই টালমাটাল বাজারে ডুবে গেল সোনা: রেকর্ড দাম কমায় মালামাল মধ্যবিত্তের, একলক্ষের নিচে নামার আতঙ্কে বাজার

5

রাজ্যে ফের টাকার পাহাড়, তৃণমূলের পার্টি অফিসে ১ কোটিরও বেশি নগদ!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

নকিবু্দ্দিন গাজী: রাজ্যে ফের টাকার পাহাড়! দক্ষিণ ২৪ পরগনার সরিষায় তৃণমূলের পার্টি থেকে মিলল নগদ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার! অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নিয়ে তল্লাশি অভিযানে পুলিস।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বারবার বলতে শোনা গিয়েছে, 'কান টানলে মাথা আসবে'। সেই সূত্রে মেনে এবার সাফল্য পেল পুলিস। অভিষেকের আপ্ত সহায়ক সুমিত এখন পুলিসের হেফাজতে। তাঁকে জেরা করেই ভাইপোর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের পার্টি উদ্ধার হল এক কোটিরও বেশি নগদ টাকা। সব পাঁচশো টাকার নোট। এখনও পর্যন্ত যা খবর, অত্যন্ত গোপনে এই বিপুল পরিমাণ টাকা রাখা ছিল পার্টি অফিসে। কোথা থেকে এল বিপুল পরিমাণ টাকা? উত্‍সটা কী? তা খতিয়ে দেখছে পুলিস।

ঋত তৃণমূলের নেতা ঋজু দত্তের স্পষ্ট কথা, 'আমি তো আশ্চর্য হচ্ছি, মাত্র এক কোটি টাকা পাওয়া গিয়েছে। আমি তো বাংলার প্রশাসন ও পুলিসকে বলব, আপনারা স্পট রেইড করুন। এক হচ্ছে, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ওখানে দশগুণ টাকা পাবেন। তারপর স্পট রেইড করুন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে, সেখানেও দেখবেন প্রচুর টাকা পাবেন।  তৃণমূল মানে দুর্নীতি, তৃণমূল মানে কালো টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আছে, সেখানে টাকার পাহাড় পাওয়াটাই স্বাভাবিক। আশ্চর্য হওয়ার কিছু নেই। এদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নিতে হবে'।

মমতা তৃণমূলের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল বলেন, 'তদন্ত হোক না, কে আছে, কী আছে, কোথা থেকে টাকা আসল। সিজার লিস্ট দেখতে হবে টাকাটা কত! ফাইনাল কত! দ্বিতীয় দেখতে হবে, টাকা ওখানে কীভাবে আসল। তদন্তসাপেক্ষ, তদন্তে উঠে আসবে'। তাঁর দাবি, ভোটের ছয় মাস পরে, তৃণমূল পার্টি অফিস বন্ধ, তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার হল। মানুষ কী এত বোকা! পশ্চিমবঙ্গের মানুষকে এত বোকা ভাবছেন! কেউ কিছু বুঝতে পারছে না'।

সবিস্তারে পড়ুন...

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal