• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দৈনন্দিন
  • /দীপাবলির বাজারে মাথায় হাত! লাফিয়ে দাম বাড়ছে ঘি-মাখনের! একলাফে কতটা বাড়ল?

দীপাবলির বাজারে মাথায় হাত! লাফিয়ে দাম বাড়ছে ঘি-মাখনের! একলাফে কতটা বাড়ল?

Price Hike of Ghee Butter: ভারতে সারা বছর যত ঘি ব্যবহার হয়, তার প্রায় অর্ধেকই এই দীবাবলির সময়েই হয়ে থাকে। পরবর্তী সময়ের বাজারে তাই ঘি-সরবরাহে ঘাটতি দেখা দেয়। এটা প্রতিবারই হয়। কয়েকদিন আগে থেকেই ভদোদরা, আহমেদাবাদ, পুনে এবং কলকাতার মতো শহর থেকে জানা যাচ্ছে, গণেশ উৎসবের পর থেকেই ঘি-দুধের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে তারা।

Written BySoumitra Sen
Published: Nov 04, 2026, 05:09 PM IST|Updated: Nov 04, 2026, 05:14 PM IST
joinshare
দীপাবলির বাজারে মাথায় হাত! লাফিয়ে দাম বাড়ছে ঘি-মাখনের! একলাফে কতটা বাড়ল?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
কোহলিই সর্বকালের সেরা রান তাড়ার ওস্তাদ, মাস্টারব্লাস্টার টপকে ইতিহাসে চেজমাস্টার! জন্মদিনের প্রাক্কালেই কিংয়ের বিশ্বরেকর্ড

কোহলিই সর্বকালের সেরা রান তাড়ার ওস্তাদ, মাস্টারব্লাস্টার টপকে ইতিহাসে চেজমাস্টার! জন্মদিনের প্রাক্কালেই কিংয়ের বিশ্বরেকর্ড

2

শেয়ার বাজারে লস এড়াতে চান? মাল্টিবেগার স্টক বাছাইয়ে Kwala Intel-এর ৭ সহজ মন্ত্র

3

ট্রাম্প মুখ থুপড়ে পড়তেই কাঁপছে মার্কিন দৈত্য: দিওয়ালির মুখেই ১ মাসের স্যালারি হাতে ধরিয়ে নিঃশব্দে চাকরি খেল গুগল

4

কালনা স্টেশনে ট্রেনের অপেক্ষায় মা নিত্যকালী! ট্রেনে চেপে মুর্শিদাবাদে পাড়ি দিলেন মা

5

দীপাবলির বাজারে মাথায় হাত! লাফিয়ে দাম বাড়ছে ঘি-মাখনের! একলাফে কতটা বাড়ল?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাতঃরাশে আমুল বাটার বাঙালি তথা ভারতীয়দের হেঁশেলের অঙ্গাঙ্গি অংশ। এহেন আমুল বাটারের দাম অনেকটা বেড়ে গেল। দীপালির আগেই তাই মুহ্যমান কেনাকাটার বাজার। এক কিলো ঘি'তে দাম বাড়ছে এক লাফে ৫০ টাকা! ভাবা যায়! দাম বাড়ছে মাখনেরও।

আরও পড়ুন: আবার বাড়ল রান্নার গ্যাসের দাম! ১ মাসে পরপর ৩ বার! 

বাড়ল ঘি ও মাখনের দাম

ঘি ও মাখনের দাম বাড়াল আমুল। দীপাবলির ঠিক আগে-আগে আমুল তাদের ঘি ও মাখনের দাম বাড়াল। ১ কেজি ঘিয়ের প্যাকেটের দাম এখন ৬৮০ টাকা (৫০ টাকা বেড়েছে), এবং ৫০০ গ্রামের মাখনের প্যাকেটের দাম ৩২৫ টাকা (১৫ টাকা বেড়েছে)। ঘিয়ের দাম ছিল ৬৩০ টাকা। আর মাখনের দাম ছিল ৩১০ টাকা। ৫০০ গ্রাম পিওর ঘি-র দাম আগে ছিল ৩২৫ টাকা, এখন হল ৩৪৫ টাকা। দাম বাড়ল ২০ টাকা। ১০০ গ্রাম বাটারে দাম বাড়ল ৩ টাকা। ছিল ৬৩, হল ৬৬।

উৎসবের মরসুমে

গুজরাট ও রাজস্থানে সম্প্রতি আমুলের চাহিদা বেড়েছে। গুজরাট ও রাজস্থানে ভেজাল ঘিয়ের বিরুদ্ধে সরকারি অভিযানের পর, আরও বেশি সংখ্যক মানুষ আমুলের মতো বিশ্বস্ত ব্র্যান্ডের দিকেই ঝুঁকছেন। বিশেষ করে উৎসবের মরসুম পুরোদমে শুরু হওয়ায় তারা আর অন্য দিকে তাকাচ্ছেন না। এভাবে দেশের অনেক শহরেই তাদের ঘি ও মাখনের চাহিদা বেড়ে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি করা হল বলে জানানো হয়েছে আমুলের তরফে। আসলে এই সময়টায় গোটা দেশে বিপুল ভাবে দীপাবলির উদযাপন হয়। এবং এই সময়েই দুধ-ঘি-মাখনের বিপুল ব্যবহার হয়। তথ্য বলছে, ভারতের বার্ষিক ঘি ব্যবহারের প্রায় অর্ধেকই এই সময়েই হয়ে থাকে। তাই পরবর্তী সময়ের বাজারে সরবরাহে ঘাটতি দেখা দেয়। কদিন আগেই ভদোদরা, আহমেদাবাদ, পুনে এবং কলকাতার মতো শহরের দোকানগুলি জানাচ্ছে, গণেশ উৎসব শুরু হওয়ার পর থেকে তারা ঘি-দুধের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Price Hike