বিধানসভায় রহস্যমৃত্যু! বাথরুমে মিলল দেহ, মৃত ব্যক্তি...
West Bengal Assembly employee death: মৃতের নাম উমেশচন্দ্র দাস। দীর্ঘ ১৫ বছর ধরে বিধানসভা ক্যান্টিনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন তিনি।
পিয়ালি মিত্র: ভিতর থেকে বন্ধ দরজা। রাজ্য বিধানসভা শৌচাগারে মিলল এক ব্যক্তির দেহ! মৃত ব্যক্তি বিধানসভারই কর্মী বলে জানা গিয়েছে। কীভাবে মৃত্যু? খতিয়ে দেখছে পুলিস। হেয়ার স্ট্রিট থানায় অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু।
আরও পড়ুন: ফ্রিজ খুলে খেল জন্মদিনের কেক! তারপর.... ৪০ মিনিটের দুঃসাহসিক 'ডাকাতি' গড়িয়ায়
পুলিস সূত্রে খবর, মৃতের নাম উমেশচন্দ্র দাস। বাড়ি তিলজলায়। দীর্ঘ ১৫ বছর ধরে বিধানসভা ক্যান্টিনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন তিনি। বিধানসভায় একাই থাকতেন। আজ, সোমবার সকাল থেকে উমেশচন্দ্রের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর বিধানসভার কর্মীরাই দেখেন, শৌচাগারের দরজা ভিতর থেকে বন্ধ। জানলা গিয়ে উঁকি মেরে শৌচাগারে উমেশচন্দ্রকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিস। হাসপাতালে নিয়ে গেলে, উমেশচন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিস জানিয়েছে, আপাতভাবে মৃতের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। তাহলে কি কোনওভাোবে শৌচাগারে পড়ে দিয়েছিলেন? নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ? তদন্তে নেমেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)