• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /ফ্রিজ খুলে খেল জন্মদিনের কেক! তারপর.... ৪০ মিনিটের দুঃসাহসিক 'ডাকাতি' গড়িয়ায়

ফ্রিজ খুলে খেল জন্মদিনের কেক! তারপর.... ৪০ মিনিটের দুঃসাহসিক 'ডাকাতি' গড়িয়ায়

Kolkata theft: গড়িয়ায় অভিনব চুরি! বাড়িতে ঢুকে ফ্রিজ খুলে জন্মদিনের কেক খেল চোরেরা। এরপর নগদ টাকা, সোনা ও বিদেশি ডলার-সহ ৫ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল তিন দুষ্কৃতী। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Written BySudeshna Paul Saha
Published: Nov 02, 2026, 11:57 AM IST|Updated: Nov 02, 2026, 12:01 PM IST
joinshare
ফ্রিজ খুলে খেল জন্মদিনের কেক! তারপর.... ৪০ মিনিটের দুঃসাহসিক 'ডাকাতি' গড়িয়ায়

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ফ্রিজ খুলে খেল জন্মদিনের কেক! তারপর.... ৪০ মিনিটের দুঃসাহসিক 'ডাকাতি' গড়িয়ায়

ফ্রিজ খুলে খেল জন্মদিনের কেক! তারপর.... ৪০ মিনিটের দুঃসাহসিক 'ডাকাতি' গড়িয়ায়

2

IDBI ব্যাংক বিলগ্নিকরণে বিস্ফোরক তথ্য: ব্যাংকের টাকাতেই কি ওই ব্যাংক কিনছে ফেয়ারফ্যাক্স? ৫২,৮৭৮ কোটির ডিল নিয়ে বড় প্রশ্ন

3

মিসাইল নাকি? গনগনে আগুনে জ্বলতে-জ্বলতে হাইওয়েতে নেমে এসে টুকরো-টুকরো হয়ে গেল আস্ত বিমান! সেকেন্ডে সকলের মৃত্যু

4

আর হাত ছোঁয়াতে পারবেন না, আজ থেকেই বিরাট বেড়ে গেল মদের দাম: খালি বোতল ফেরত দিলেই হাতে কত টাকা পাবেন?

5

নিতিন নবীনের মহামিছিল শহরের কোন পথে? ট্রাফিক কন্ট্রোল কোথায়-কোথায়? যানজটের আশঙ্কা কোন রাস্তায়? বিকল্প রুট?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

তথাগত চক্রবর্তী: চুরি করতে এসে ফ্রিজ খুলে জন্মদিনের কেক খেল চোর! তারপর ৫ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট তিন দুষ্কৃতীর, চাঞ্চল্য গড়িয়ায়। চুরি করতে এসে প্রথমেই ফ্রিজ খুলে জন্মদিনের কেক খেল চোর! তারপর ঘরের মূল্যবান সামগ্রী হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এমনই চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়ার ফরতাবাদে। অভিযোগ, বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে নগদ টাকা, মূল্যবান রত্ন, বিদেশি ডলার-সহ পাঁচ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে পালিয়েছে তিন দুষ্কৃতী। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কী ঘটেছে?

গড়িয়ার ফরতাবাদের বি-৬ প্রান্তিকা এলাকার 'চন্দনা' নামে একটি বাড়ির মালিক পৃথ্বীরাজ রায়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। পরিবারের সকলেই বাইরে গিয়েছিলেন। সেই সুযোগেই সন্ধ্যা ৮টা থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যে বাড়ির পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে ঢোকে তিন দুষ্কৃতী বলে অভিযোগ। জানা গিয়েছে, ঘটনার দু'দিন আগেই পৃথ্বীরাজ রায়ের স্ত্রী সুকন্যা রায়ের জন্মদিন ছিল। সেই উপলক্ষে বাড়িতে আয়োজন করা হয়েছিল জন্মদিনের অনুষ্ঠান। ফ্রিজে রাখা ছিল জন্মদিনের কেক। অভিযোগ, বাড়িতে ঢুকেই প্রথমে ফ্রিজ খুলে সেই কেক বের করে খায় দুষ্কৃতীরা। এরপর ঘরের মধ্যে সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়ে তড়িঘড়ি মুখে কালো কাপড় বেঁধে নেয় তারা।

শুধু আলমারি বা ঘরের আসবাবপত্রই নয়, দুষ্কৃতীদের নজর পড়ে বাড়িতে থাকা রাধাকৃষ্ণের মূর্তির উপরেও। মূর্তি সোনার কি না, তা পরীক্ষা করে দেখে তারা। এমনকি রাধার মূর্তির পোশাকও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর সোফার চাদর গায়ে জড়িয়ে একের পর এক ঘরে ঢুকে তল্লাশি চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, বাড়ি থেকে মূল্যবান রত্ন, বিদেশি ডলার, বিদেশি মদ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষ টাকারও বেশি বলে দাবি পরিবারের। পাশাপাশি ঘরের মধ্যে থাকা ছেলের পড়াশোনার মূল্যবান সামগ্রী ও ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।

পরিকল্পনা করেই চুরি

দুষ্কৃতীরা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কেরও খোঁজ চালায়। তবে সেটি তারা খুঁজে পায়নি। ফলে সিসিটিভির ফুটেজ থেকে দুষ্কৃতীদের শনাক্ত করার সম্ভাবনা রয়েছে। পরিবারের দাবি, জন্মদিন উপলক্ষে সুকন্যা রায়কে একটি মূল্যবান উপহার দেওয়া হয়েছিল। জন্মদিনের অনুষ্ঠানের পর বাড়িতে দামি উপহার ও মূল্যবান সামগ্রী থাকতে পারে, এমন খবর পেয়েই দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হানা দিয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। মাত্র ৪০ মিনিটের মধ্যে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। দুষ্কৃতীরা আগে থেকেই বাড়ির গতিবিধির উপর নজর রেখেছিল কি না, সেই প্রশ্নও উঠছে। ঘটনার নেপথ্যে পরিচিত কারও যোগ রয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata News
Crime News