অয়ন ঘোষাল: বিজেপির সর্বভারতীয় নেতা নিতিন নবীনের মহামিছিল আজ কলকাতায়। এই মহামিছিলকে ঘিরে কলকাতার মধ্য ও উত্তর অংশে ব্যাপক ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। আজ, সোমবার এই মিছিলটি বেলা ৩টে থেকে বিকেল ৪টে পর্যন্ত চলতে পারে। মিছিলের রুট এবং ট্রাফিক ব্যবস্থা কী? যানজটের আশঙ্কা আছে?
মিছিলের রুট
মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত যাবে। প্রভাব পড়তে পারে এমন এলাকাগুলি হল-- কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ (চিত্তরঞ্জন অ্যাভিনিউ), বউবাজার ও ধর্মতলা-সংলগ্ন সংযোগকারী রাস্তা। এই সব রাস্তায় ট্রাফিক বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ট্রাফিক ব্যবস্থা
বেশ কিছু রাস্তায় যানবাহনের ক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণ ও বিকল্প ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহের প্রথম কাজের দিন মানুষের অসুবিধা যথাসম্ভব কমানোর উদ্যোগ নিয়েছে পুলিস। আছে
রুট ডাইভারশনের পরিকল্পনাও। মিছিল চলাকালীন কলেজ স্ট্রিট এবং ধর্মতলামুখী রাস্তাগুলিতে সাধারণ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং ট্রাফিক অন্য রাস্তায় ঘুরিয়ে অর্থাৎ, ডাইভার্ট করে দেওয়া হবে।
আরও পড়ুন: উনি এখন যমদূতের সঙ্গেও দেখা করবেন: মমতা
যানজটের আশঙ্কা
কোথায় কোথায় যানজটের আশঙ্কা আছে? যানজটের আশঙ্কা আছে সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ মধ্য কলকাতা ও উত্তর কলকাতার প্রধান সংযোগকারী রাস্তাগুলিতে, যেখানে গাড়ির গতি শ্লথ থাকতে পারে।
বিকল্প রুট
কিছু বিকল্প রুট আছে? এই রুটে যাতায়াতকারী সাধারণ মানুষকে যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার এবং গণপরিবহন হিসেবে কলকাতা মেট্রো ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)