• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /Breaking News Live Update: জনগণনার জন্য পিছিয়ে যেতে পারে মাধ্যমিক?
Live Now

Breaking News Live Update: জনগণনার জন্য পিছিয়ে যেতে পারে মাধ্যমিক?

West Bengal, India Breaking News Live Updates: কলেজ স্ট্রিট কানায় কানায় পূর্ণ! বিজেপির মহামিছিলে অচিরেই যোগ দেবেন নিতিন নবীন। বিজেপি'র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের মহামিছিল আজ কলকাতায়! দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে--দিল্লিতে রবিবার ইন্ডি জোটের সভা নিয়ে কী বললেন অর্জুন সিং? আজ সোমবার সারাদিন কেমন থাকবে ওয়েদার? সাধারণ ঘূর্ণিঝড় ক্রমান্বয়ে শক্তিসঞ্চয় করে সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হচ্ছে! ওদিকে ভেররাতে মহাকরণের পিছনের একটি বিল্ডিংয়ে আগুন লাগে। সব খবরের দ্রুত আপডেট পেতে পড়তে থাকুন।

Written BySoumitra Sen
Published: Nov 02, 2026, 07:40 IST|Updated: Nov 03, 2026, 07:53 IST
joinshare
Breaking News Live Update:  জনগণনার জন্য পিছিয়ে যেতে পারে মাধ্যমিক?
02 Nov 2026 23:56 IST
share

জনগণনার জন্য পিছিয়ে যেতে পারে মাধ্যমিক?

CENSUS MP EXAM:

জনগণনার জন্য পিছিয়ে যেতে পারে মাধ্যমিক? সেনসাসের জন্য মাধ্যমিকের সূচি বদলের প্রস্তাব। মাধ্যমিকের সংশোধিত রুটিন বদলের প্রস্তাব। ২ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রস্তাব। ১৬ মার্চ পরীক্ষা শেষের প্রস্তাব দেওয়া হয়েছে। সেন্সাসের সঙ্গে সংঘাত এড়াতেই সূচি সংশোধনের প্রস্তাব স্কুলশিক্ষা কমিশনারের কাছে পরিবর্তিত সূচির খসড়া। প্রস্তাব বিবেচনা করবেন স্কুল শিক্ষা কমিশনার।

02 Nov 2026 13:45 IST

Arjun Singh on Mamata Banerjee; অর্জুন সিং

দিল্লিতে এক হাজার টাকায় লোক ভাড়া পাওয়া যায়, মিছিল করার জন্য। ১০০০ টাকা খাওয়া-দাওয়া আর ঝান্ডা দিয়ে দিলেই মানুষ রাস্তা নামে-- এটা দিল্লির অনেক মানুষের ব্যবসা। কলকাতা ছেড়ে দিল্লি যাওয়ার কারণ-- কলকাতায় মিছিল করলে সাধারণ মানুষ মারবে। এমনই দাবি পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের। পাশাপাশি তিনি বলেন, বামেদের কোনও বই বিক্রি হয় না, যে বই বিক্রি হয়, সে-বই ঘুরে স্টলে চলে আসে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন তিনি। অর্জুন বলেন, ওই দলটার এতই অবস্থা খারাপ যে, শেষ পর্যন্ত ককরোচের সঙ্গে হাত মেলাতে হচ্ছে! 

02 Nov 2026 13:45 IST

Malbazar Accident; মালবাজারে পথদুর্ঘটনা

রবিবার রাতে মালবাজার মহকুমা ও সংলগ্ন এলাকায় পৃথক তিনটি পথদুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। গুরুতর আহত হয়েছেন আরও দুই যুবক। পরপর দুর্ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। প্রথম দুর্ঘটনাটি ঘটে কাঠামবাড়ি থেকে গজলডোবা যাওয়ার ক্যানেল রোডে। জানা গিয়েছে, রবিবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন গজলডোবার ১৮ নম্বর কলোনির বাসিন্দা অজয় হালদার (২৫) ও গোবিন্দ হালদার (২৪)। 
 

02 Nov 2026 12:24 IST

Nitin Nabin Rally; কলকাতায় নিতিন নবীনের মহামিছিল

আজ সোমবার, ২ নভেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে কলকাতায় এক মেগা মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। দুপুর আড়াইটে নাগাদ বিশেষ বিমানে তাঁর কলকাতায় পৌঁছনোর কথা। সেখান থেকে সড়কপথে কলেজ স্কোয়ার। বিকেল ৩ টে নাগাদ মিছিল শুরুর কথা। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এই পদযাত্রা বা মিছিল হবে।

 

মিছিলের যাত্রাপথ ২.৩ কিলোমিটার। বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র বিভিন্ন কর্মসূচির পাল্টা হিসেবে 'লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও' স্লোগানকে সামনে রেখে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই মিছিলে নীতিন নবীনের পাশাপাশি রাজ্যের অন্যান্য শীর্ষ বিজেপি নেতারা যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও উপস্থিত থাকবেন বলে এখনও পর্যন্ত খবর। মিছিল শেষে ধর্মতলায় একটি জনসভায় তাঁর বক্তব্য রাখার কথাও রয়েছে।

02 Nov 2026 12:14 IST

SRK Owns ₹1 Trillion; শাহরুখের সম্পত্তি

৬১ বছর বয়স হল শাহরুখ খানের। আর তাঁর অ্যাসেট? একটা অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছে তা-- ১ ট্রিলিয়ন টাকা। মানে, ১০ হাজার কোটি! উফ্! ভাবা যায়! মন্নত, কেকেআর, বিভিন্ন ফ্র্যানচাইজি এবং বিভিন্ন বিজনেস মিলিয়ে কিংখানের এই বিপুল সম্পত্তি! এর জেরে তিনি ভারতের রিচেস্ট অ্যাক্টর হলেন। আর তিনি ওয়ার্ল্ডস বিলিওনেয়ার সেলেব্রিটি ক্লাবেও ঢুকে পড়লেন!
 

02 Nov 2026 11:35 IST

Dilip Ghosh; চা-চক্রে দিলীপ ঘোষ

সাত সকালে খড়্গপুরে চা চক্রে দিলীপ ঘোষ। একাধিক ইস্যু নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী। আজ রাজ‍্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। কলকাতায় ‘গণতন্ত্র বাঁচাও অরাজকতা হটাও’ কর্মসূচিতে যোগ দেবেন নিতিন। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে পা মেলাবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। এ নিয়ে দিলীপ বলেন, সারা ভারতে একটা অস্থিরতা তৈরির যে চেষ্টা করা হচ্ছে, সে ব্যাপারে জনগণকে সচেতন করা দরকার আছে। বিজেপি সরকার বাংলায় আছে, সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামা হচ্ছে।

02 Nov 2026 10:44 IST

Indranil Sen Case; ইন্দ্রনীল সেনের মেয়েকে তলব

মাস আর্ট-কাণ্ডে এবার লালবাজারে SIT তলব করল ইন্দ্রনীলের মেয়ে আভেরি সেনকে। প্রাক্তন মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ৰিয় ইন্দ্রনীল সেনের স্ত্রীর পরে এবার ডাক তাঁর কন্যাকে।

 

পুলিসের অভিযোগ, পুরো পরিবারটিই যুক্ত দুর্নীতির সঙ্গে। ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর পাস বিক্রির দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দাকে শনিবার লালবাজারে জেরা করে ‘সিট’। প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারের তিনদিনের মধ্যেই জেরা করা হয় মধুছন্দা সেনকে।
 

 

02 Nov 2026 09:05 IST

Nitin Nabin; কলকাতায় নিতিন নবীন

বিজেপি'র সর্বভারতীয় নেতা নীতিন নবীনের মহামিছিলকে ঘিরে কলকাতার মধ্য ও উত্তর অংশে ব্যাপক ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। 

 

আজ সোমবার ২ নভেম্বর ২০২৬ মিছিল। বেলা ৩ টে থেকে বিকেল ৪ টে পর্যন্ত মিছিল চলতে পারে। মিছিলটি কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত যাবে।
 

 

02 Nov 2026 07:46 IST

Kolkata Fire News; মহাকরণে আগুন

মহাকরণের পিছনে আগুন। মহাকরণের পিছনে একটি বহুতলের অফিসে ভোররাতে আগুন লাগে। 

 

চার তলার অফিসে অগ্নিকাণ্ডে ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। কম্পিউটার-সহ একাধিক সামগ্রী অফিসে থাকায় পুড়ে গেছে সব। জানা গিয়েছে, রাত সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে। তবে এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে। অবশ্য বিবাদী বাগ জুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী। এখনও বাড়ির চতুর্দিক দিয়ে গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে।
 

 

02 Nov 2026 07:45 IST

weather update; আজকের আবহাওয়া

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘূর্ণিঝড় শেষ ৬ ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিবেগে স্থলভাগের দিকে এগোচ্ছে। 

 

ইতিমধ্যেই সাধারণ ঘূর্ণিঝড় থেকে এটি ক্রমান্বয়ে শক্তিশালী অর্থাৎ, সিভিয়ার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। আজ সোমবার সন্ধ্যেয় এটি জলভাগে নিজের সর্বোচ্চ শক্তি সঞ্চয় করে গঠন সম্পূর্ণ করবে। তারপর গতি আরও কমিয়ে এগোতে থাকবে স্থলভাগের দিকে। 
 

 

Add Zee News as a Preferred Source

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
জনমানবশূন্য এলাকায় ভেঙে পড়ল বিমান, ধরে গেল দাউ দাউ আগুন; পুড়ে ঝলসে ভয়াবহ মৃত্যু সমস্ত যাত্রীর!

জনমানবশূন্য এলাকায় ভেঙে পড়ল বিমান, ধরে গেল দাউ দাউ আগুন; পুড়ে ঝলসে ভয়াবহ মৃত্যু সমস্ত যাত্রীর!

2

প্লিজ বাবা, আমরা মরে যাব...! সন্তানদের আর্তনাদেও গলল না মন, দুই নাবালককে খালে ছুড়ে ফেলে দিল

3

১০০২০৫০০০০০ টাকা খরচ রিটেনশনেই! ব্যালেন্স ২৯৭.৯৫ কোটি, নিলামে কার হাতে কত? গোয়ায় কে করবে গর্জন? কী করবে KKR!

4

প্রেমের আনন্দ ও সৌন্দর্য কী, তা শেখানো হিন্দু হিসেবে আমার কর্তব্য; ভয় রাগ ও ঘৃণা থেকে মুক্ত হোক ওঁরা: রাহুল

5

ভোটার তালিকা থেকে বাদ ১.২৭ কোটি হিন্দু ভোটার! খসড়া তালিকা দেখেই ক্ষুব্ধ যোগী তুললেন মারাত্মক প্রশ্ন

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

কলেজ স্ট্রিট কানায় কানায় পূর্ণ! বিজেপির মহামিছিলে অচিরেই যোগ দেবেন নিতিন নবীন। মাস আর্ট-কাণ্ডে এবার লালবাজারে SIT-র তলব ইন্দ্রনীলের মেয়ে আভেরি সেনকে। বিজেপি'র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের মহামিছিল আজ কলকাতায়! দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-- আজ কেমন থাকবে ওয়েদার? জানা গিয়েছে, সাধারণ ঘূর্ণিঝড় ক্রমান্বয়ে শক্তিসঞ্চয় করে সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হচ্ছে! এবার কী হবে? ওদিকে ভেররাতে মহাকরণের পিছনের একটি বিল্ডিংয়ে আগুন লাগে। এখনও গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। দিল্লিতে রবিবার ইন্ডি জোটের সভা নিয়ে কী বললেন অর্জুন সিং? সব খবরের দ্রুত আপডেট পেতে পড়তে থাকুন।