জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুরভোটের আগে নয়া সমীকরণ? কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কুণাল ঘোষ! সঙ্গে ঋত তৃণমূলের সন্দীপন সাহা। ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন বেলেঘাটার বিধায়ক নিজেই।
নিছকই একটি সামাজিক অনুষ্ঠান। আজ, রবিবার ছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ে রিলিনার জন্মদিন। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কুণাল ও সন্দীপন। সেখানে তাঁদের দেখা হয়। সেই ছবি-ই ফেসবুকে পোস্ট করেছেন কুণাল। আর তাতেই শুরু হয়েছে জোর জল্পনা।
ছাব্বিশে বিধানসভা ভোটের পর ছারখার তৃণমূল। মমতা তৃণমূলের নেতা কুণাল। আর সন্দীপন ঋত শিবিরে। গত মঙ্গলবার বিধানসভায় কথা বলতে দেখা গিয়েছিল দু'জনকে। তা নিয়েও রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। পুজোর পর সেদিনই প্রথম খোলে বিধানসভা স্ট্য়ান্ডিং বৈঠক মিটিং ছিল।
বিধানসভায় বৈঠক করতে গিয়েছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল, আর এন্টালির সন্দীপন। দেখা হয়ে যায় দু'জনের। লবিতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তাঁদের। যা নজর এড়ায়নি রাজনৈতিক মহলে।
এদিকে প্রতীক দ্বন্দ্বে আপাতত শুনানি স্থগিত নির্বাচন কমিশনের। দু'পক্ষকে নিয়ে শুনানি হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু স্ট্যাম্প পেপার বিতর্কে ঋতশিবিরকে ১০ দিন সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। তার প্রেক্ষিতেই শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)