• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /বিধানসভায় রহস্যমৃত্যু! বাথরুমে মিলল দেহ, মৃত ব্যক্তি...

বিধানসভায় রহস্যমৃত্যু! বাথরুমে মিলল দেহ, মৃত ব্যক্তি...

West Bengal Assembly employee death: মৃতের নাম উমেশচন্দ্র দাস। দীর্ঘ ১৫ বছর ধরে বিধানসভা ক্যান্টিনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন তিনি।

Written ByTanumoy Ghosal
Published: Nov 02, 2026, 04:22 PM IST|Updated: Nov 02, 2026, 04:30 PM IST
joinshare
বিধানসভায় রহস্যমৃত্যু! বাথরুমে মিলল দেহ, মৃত ব্যক্তি...

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
কালীপুজো থেকে টানা ১৩ দিন ছুটি রাজ্যের সব স্কুল: নভেম্বরের উত্‍সবের আমেজে ছাত্রছাত্রী-অভিভাবকরা, প্ল্যান করার আগে দেখে নিন হলিডে লিস্ট

কালীপুজো থেকে টানা ১৩ দিন ছুটি রাজ্যের সব স্কুল: নভেম্বরের উত্‍সবের আমেজে ছাত্রছাত্রী-অভিভাবকরা, প্ল্যান করার আগে দেখে নিন হলিডে লিস্ট

2

কাঁথিতে অবৈধ কসাইখানার হদিশ, গভীর রাতের হানায় উদ্ধার ২১ গরু, গ্রেফতার ৬

3

‘বাঘাযতীন পার্ক চলো’: অরাজকতা দূর ও গণতন্ত্র বাঁচানোর ডাক! মঙ্গলে শিলিগুড়িতে বিজেপির মহামিছিল, থাকবেন শুভেন্দুও

4

বিধানসভায় রহস্যমৃত্যু! বাথরুমে মিলল দেহ, মৃত ব্যক্তি...

5

Kedarnath Temple Big Update: বন্ধ হচ্ছে কেদারনাথের দরজা! কেন আর নয় মহাদেবের দর্শন? ১২০০ বছরের পুরনো তীর্থস্থান নিয়ে বিরাট আপডেট

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

পিয়ালি মিত্র:  ভিতর থেকে বন্ধ দরজা। রাজ্য বিধানসভা শৌচাগারে মিলল এক ব্যক্তির দেহ! মৃত ব্যক্তি বিধানসভারই কর্মী বলে জানা গিয়েছে। কীভাবে মৃত্যু? খতিয়ে দেখছে পুলিস। হেয়ার স্ট্রিট থানায় অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু।

আরও পড়ুন:  ফ্রিজ খুলে খেল জন্মদিনের কেক! তারপর.... ৪০ মিনিটের দুঃসাহসিক 'ডাকাতি' গড়িয়ায়

পুলিস সূত্রে খবর, মৃতের নাম উমেশচন্দ্র দাস। বাড়ি তিলজলায়। দীর্ঘ ১৫ বছর ধরে বিধানসভা ক্যান্টিনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন তিনি। বিধানসভায় একাই থাকতেন। আজ, সোমবার সকাল থেকে উমেশচন্দ্রের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর বিধানসভার কর্মীরাই দেখেন, শৌচাগারের দরজা ভিতর থেকে বন্ধ। জানলা গিয়ে উঁকি মেরে শৌচাগারে উমেশচন্দ্রকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন:  মিলে গেলেই মোটা মাইনে! মাসে বেতন লক্ষাধিক টাকা! কলকাতায় ভারতীয় জাদুঘরে চাকরির সুবর্ণ সুযোগ, কী যোগ্য়তা চাই?

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিস। হাসপাতালে নিয়ে গেলে, উমেশচন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিস জানিয়েছে, আপাতভাবে মৃতের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। তাহলে কি কোনওভাোবে শৌচাগারে পড়ে দিয়েছিলেন? নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ? তদন্তে নেমেছে পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata News